কবি বিশ্বজিৎ রায়ের কবিতা
*
খিদে
কবি বিশ্বজিৎ রায়
মিলনসাগরে প্রকাশ ২৮.৯.২০১৯


জেতার খিদে প্রতিদিন দ্রিদিম দ্রিদিম করে ঝাঁপিয়ে পড়ে
চোখের ভেতর, মুখের ভেতর ---
চারপাশে  ভাঙা কাচ, জিভে নীল স্বাদ –
ওদিকে, জেতার খিদে নিয়ে
জীবন  উপচে পড়ে  চারদিকে,
ঘর-উঠোন-রাস্তায়,
এমন কি রাজ সিংহাসনে---

দলা দলা থুতু অজান্তেই বেরিয়ে
আছড়ে পড়ে মাটির ওপর,
যে কিশোরী মেয়েটি খিদের তাড়নায়
গ্রাম থেকে শহরে মাত হয়ে যায়,
যারা চলে যায় অন্য দেশে
আর ফিরে আসে না,
আমার জেতার বাতিস্তম্ভগুলি
তাদের চোখের বিষাদ এসে ভেঙে দিয়ে যায় ...

.         ****************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর