কবি ব
লদেব দাস
-এর বৈষ্ণব পদাবলী
*
জয় জয় মঙ্গল আরতি দুহুঁকি
ভণিতা বলদেব দাস
কবি বলদেব দাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং
সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩৪ বঙ্গাব্দের (১৯২৭ সাল), ৪র্থ খণ্ড,
৪র্থ শাখা-২য় ভাগ, ৩২শ পল্লব, অষ্টকালীয় নিত্য-লীলা, ২৮৪২-পদসংখ্যায় এইরূপে
দেওয়া রয়েছে।
॥ ভৈরবী॥
জয় জয় মঙ্গল আরতি দুহুঁকি।
শ্যাম-গোরি-ছবি উঠত ঝলকি॥ ধ্রু॥
নব-ঘনে জনু থির বিজুরি বিরাজে।
তাহে মণি-অভরণ অঙ্গহি সাজে॥
করে লই দীপাবলি হেম-থালি।
আরতি করতহি ললিতা আলি॥
সবহুঁ সখীগণ মঙ্গল গাওয়ে।
কোই করতালি দেই কোই বাজাওয়ে॥
কোই কোই সহচরি মনহি হরীখে।
দুহুঁক অঙ্গ পর কুসুম বরীখে॥
ইহ রস কহতহিঁ বলদেব দাসে।
দুহুঁ-রুপ-মাধুরি হেরইতে আশে॥
এ
ই পদটি উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত দ্বিজ মাধব সংকলিত, বিশ্বভারতীর
গ্রন্থশালার, “শ্রীপদমেরুগ্রন্থ”, ২৬৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ রাগিণী ভৈরবী॥
জয় জয় মঙ্গল আরতি দোহকি। শ্যাম গোরি ছোড়ি উঠত ঝলকি॥
নবঘনে জেন স্থির বিজুরি বিরাজে। তহি মণি অভরণ অঙ্গহি সাজে॥
করে লই দীপাবলি হেম থালি। আরতি করতহি ললিতা জালি॥
সকল সখীগণ মঙ্গল গাওএ। কোই করতালি দেই কোই গাওএ॥
কোই কোই সহচরী মনহি হরিষে। দুহুক উপরে কুসুম বরিখে॥
ইহ রস কহতহি বলদেব দাসে। দুহু রুপ অপরূপ হেরইতে আশে॥
এ
ই পদটি ১৯৩৭ সালে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর মহাজন
পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ৩য় খণ্ড, ৫৮৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
মঙ্গল আরতি
॥ ভৈরবী দুঠুকী॥
জয় জয় মঙ্গল আরতি দুহুঁ কি।
শ্যাম গোরি-ছবি উঠত ঝলকি॥ ধ্রু॥
নব ঘনে জনু থির বিজুরি বিরাজে।
তাহে মণি অভরণ অঙ্গহি সাজে॥
করে লই দীপাবলি হেম থালি।
আরতি করতহি ললিতা আলি॥
সবহুঁ সখীগণ মঙ্গল গাওয়ে।
কোই করতালি দেই কোই বাজাওয়ে॥
কোই কোই সহচরি মনহি হরিখে।
দুহুঁক অঙ্গ পর কুসুম বরীখে॥
ইহ রস কহতহিঁ বলদেব দাসে।
দুহুঁরুপ-মাধুরি হেরইতে আশে॥
. *************************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি ব
লদেব দাস
-এর পরিচিতির পাতায় . . .