কবি চৈতন্যন
ন্দনের
বৈষ্ণব পদাবলী
*
রাধাকৃষ্ণ পদ মন ভজ অনিবার
কবি চৈতন্য নন্দন
ভণিতা চৈতন্য নন্দন
এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, (প্রথম সংস্করণ ১৯০২), ১ম পরিশিষ্ট, নানাভাবের
সঙ্গীত, ৩৬১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ ধানশী॥
রাধাকৃষ্ণপদ মন ভজ অনিবার।
জীবনে মরণে গতি কেহ নাহি আর॥
কর্ম্মজ্ঞান যোগ তপ দূরে পরিহরি।
নৈষ্ঠিক হইয়া ভজ কিশোর-কিশোরী॥
সখী-পদাশ্রয় লৈয়া ভজ রাধাকৃষ্ণ।
রাস-রসাস্বাদে সদা হইবা সতৃষ্ণ॥
অন্যের পরশ নাহি কর কদাচন।
রহিবে রসিক সঙ্গে সদা সর্ব্বক্ষণ॥
এই তত্ত্ব মন তুমি জান সারাত্সার।
ইহা ছাড়া যত দেখ সকলি অসার॥
অনঙ্গমঞ্জরী পদ করিয়া শরণ।
ভজন উদ্দেশ গায় চৈতন্যনন্দন॥
এ
ই পদটি ১৯১৬ সালে প্রকাশিত, হরিলাল চট্টোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “শ্রীশ্রীপদরত্ন-মালা”, ২০৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ ধানশী॥
রাধাকৃষ্ণ পদ মন ভজ অনিবার।
জীবনে মরণে গতি কেহ নাহি আর॥
কর্ম্ম জ্ঞান যোগ তপ দূরে পরিহরি।
নৈষ্ঠিক হইয়া ভজ কিশোর কিশোরী॥
সখী পদাশ্রয় লৈয়া ভজ রাধাকৃষ্ণ।
রাগ রসাস্বাদে সদা হইবা সতৃষ্ণ॥
অন্যের পরশ নাহি কর কদাচন।
রহিবে রসিক সঙ্গে সদা সর্ব্বক্ষণ॥
এই তত্ত্ব মন তুমি জান সারাত্সার।
এই ছাড়া যত দেখি সকল অসার॥
অনঙ্গমঞ্জরী পদ করিয়া শরণ।
ভজন উদ্দেশ গায় চৈতন্য নন্দন॥
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি চৈতন্যন
ন্দনের
পরিচিতির পাতায় . . .