| অষ্টাদশ শতকের কবি চন্দ্রশেখরের বৈষ্ণব পদাবলী |
| কি লাগি এতেক বিলম্ব হইল কবি চন্দ্রশেখর এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৩৫২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ করুণাশ্রী॥ কি লাগি এত, বিলম্ব হইল, আসিতে সঙ্কেত ঘরে। সে বহু বল্লভ, তাহা স্মঙরিতে পরাণ কেমন করে॥ কিযে কংস- চর, বরজে আইল, কি বুঝি তাহার সনে। সমর আরম্ভ, করিল মাধব, কহে না আইল কেনে॥ কিয়ে কোন নারী, দিঠি ভঙ্গী করি, ভুলাঞা লইয়া শশাঙ্ক উজল কুমুদ ফুটল, ভ্রমর আইল ধাঞা। চন্দ্র- শেখর কহে, কেনে না আইল, ভুলল কি রস পাঞা॥ এই পদটি ১৯২৪ সালে প্রকাশিত, দক্ষিণারঞ্জন ঘোষ সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব-গীতাঞ্জলি”, ৪৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ করুণা-শ্রী॥ কি লাগি এত বিলম্ব হইল আসিতে সঙ্কেত-ঘরে। সে বহু-বল্লভ তাহা সোঙরিতে পরাণ কেমন করে॥ কিয়ে কংস-চর বরজে আইল কি বুঝি তাহার সনে। সমর আরম্ভ করিল মাধব নহে না আইলা কেনে॥ কিয়ে কোন নারী দিঠি-ভঙ্গী করি ভুলাঞা লইয়া গেল। নহিলে বা কেনে সঙ্কেত-ভবনে মুর-হর না আইল॥ শশাঙ্ক উজর কুমুদ ফুটল ভ্রমর আইল ধাঞা। চন্দ্রশেখর কহে কেনে না আইল ভুলিল কি রস পাঞা॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” , ১০১১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।। উত্কন্ঠিতা ॥ করুণা-শ্রী॥ কি লাগি এতেক বিলম্ব হইল আসিতে সঙ্কেত-ঘরে। সে বহু-বল্লভ তাহা সোঙরিতে পরাণ কেমন করে॥ কিয়ে কংস-চর বরজে আইল কি বুঝি তাহার সনে। সমর আরম্ভ করিল মাধব নহে না আইলা কেনে॥ কিয়ে কোন নারী দিঠি ভঙ্গী করি ভুলাঞা লইয়া গেল। নহিলে বা কেনে সঙ্কেত-ভবনে মুর-হর না আইল॥ শশাঙ্ক উয়ল কুমুদ ফুটল ভ্রমর আইল ধাঞা। চন্দ্রশেখর কহে কেনে না আইল ভুলল কি রস পাঞা॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী", ৮৬৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। কি লাগি এতেক বিলম্ব হইল আসিতে সঙ্কেত ঘরে। সে বহু বল্লভ তাহা সোঙরিতে পরাণ কেমন করে॥ কিয়ে কংস চর বরজে আইল কি বুঝি তাহার সনে। সমর আরম্ভ করিল মাধব নহে না আইলা কেনে॥ কিয়ে কোন নারী দিঠি ভঙ্গী করি ভুলাইঞা লইয়া গেল। নহিলে বা কেনে সঙ্কেত ভবনে মুর হর না আইল॥ শশাঙ্ক উয়ল কুমুদ ফুটল ভ্রমর আইল ধাঞা। চন্দ্রশেখর কহে কেনে না আইল ভুলল কি রস পাঞা॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| সখী হে কথিত সময় বহি গেল সখি হে কথিত সময় বহি গেল কবি চন্দ্রশেখর এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৩৫৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ বিহগড়া॥ সখী হে কথিত সময় বহি গেল। সো মধুমথন, অবহুঁ না মিলল, যামিনী অবশেষ ভেল॥ সব সহচরী মিলি, সঙ্কেত কাননে, বিফলে বিছায়নু শেজে। ইহ রূপ যৌবন সব ভেল বিফল, কাহে আপনু গৃহ তেজে॥ না জানিয়ে করম নিবন্ধে কি আছয়ে হাম অবলা কুলনারী। নিশি চলি যায়ত, না যায়ত লালস, নিজ চিত বুঝহ না পারি॥ কো ধনী পূণ্যপুঞ্জ ফলে পাওল পুরুষমণি সঙ্গ। চন্দ্রশেখর কহে সো বিহি নিকরুণ, যোই করল রস ভঙ্গ॥ এই পদটি ১৯২৪ সালে প্রকাশিত, দক্ষিণারঞ্জন ঘোষ সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব-গীতাঞ্জলি”, ৪৪৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ বিহগড়া॥ সখি হে কথিত সময় বহি গেল। সো মধু-মথন অবহুঁ না মিলল যামিনী অব শেষ ভেল॥ সব সহচরী মেলি সঙ্কেত-কাননে বিফলে বিছায়লুঁ শেজে। ইহ রূপ যৌবন সব ভেল বিফল কাহে আয়লুঁ গৃহ তেজে॥ না জানিয়ে করম নিবন্ধে কি আছয়ে হাম অবলা কুলনারী। নিশি চলি যায়ত না যায়ত লালস নিজ চিত বুঝই না পারি॥ কো ধনি পূণ্য পুঞ্জ ফলে পাওল সো পুরুষ-মণি সঙ্গ। চন্দ্রশেখর কহে সো বিহি নিকরুণ যোই কয়ল রস ভঙ্গ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” , ১০১২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।। বিপ্রলব্ধা শ্রীরাধার উক্তি ॥ বিহগড়া॥ সখি হে কথিত সময় বহি গেল। সো মধু-মথন অবহু নাহি মীলল যামিনি অবশেষ ভেল॥ ধ্রু॥ সব সহচরি মেলি সঙ্কেত কাননে বিফলে বিছায়লু শেজ। ইহ রূপ যৌবন ভেল বিফল সব কাহে আওলু গৃহ তেজ॥ না জানিয়ে করম- নিবন্ধে কি আছয়ে হম অবলা কুল-নারি। নিশি চলি যায়ত রস লালস লোল নিজ-চিত বুঝই না পারি॥ কো ধনি পূণ্য পুঞ্জ-ফলে পাওলি পুরুষ-রতন-মণি-সঙ্গ। চন্দ্রশেখর কহ সো বিহি নিকরুণ যোই করল রস-ভঙ্গ॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী", ৮৭৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। সখি হে কথিত সময় বহি গেল। সো মধু মথন অবহু নাহি মীলল যামিনি অবশেষ ভেল॥ সব সহচরি মেলি সঙ্কেত কাননে বিফলে বিছায়লু শেজ। ইহ রূপ যৌবন ভেল বিফল সব কাহে আওলু গৃহ তেজ॥ না জানিয়ে করম নিবন্ধে কি আছয়ে হম অবলা কুল নারি। নিশি চলি যায়ত রস লালস লোল নিজ চিত বুঝই না পারি॥ কো ধনি পূণ্য পুঞ্জ ফলে পাওলি পুরুষ রতন মণি সঙ্গ। চন্দ্রশেখর কহ সো বিহি নিকরুণ যোই করল রস ভঙ্গ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| কুসুমিত শেযহি ভেজহি আগুণি কুসুমিত শেজহিঁ ভেজহ আগুনি কবি চন্দ্রশেখর এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৩৫৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ভৈরবী॥ কুসুমিত শেযহি ভেজহি আগুণি অরু- কিয়ে দেখহ চায়ি। মালতী মাল সুবাসিত তাম্বুল, এ দুই দেহত জ্বালায়ি॥ সখী হে পুরাণ পীরিতিক সাধ। নিশি চলি যায়ত পিককুল বোলত, ঘন ঘন কিশলক নাদ॥ মৃগমদ চন্দন, করহ সমর্পণ, যম্বহিনী জল- মাঝে। কর্পূর বাসিত, বারি সুশীতল, দূরে কর কিয়ে অরুকাজে॥ আপনহত মন বশ নহে আপন, অব পুন করতহি আশ। চন্দ্রশেখর কহে, চল নিজ মন্দিরে, দিশদিক ভেল পরকাশ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” , ১০১৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। বিপ্রলব্ধা শ্রীরাধার উক্তি ॥ ভৈরবী॥ কুসুমিত শেজহিঁ ভেজহ আগুনি অরু কিয়ে দেখহ চাই। মালতি-মাল সুবাসিত তাম্বুল এ দুহুঁ দেহ জ্বলাই॥ সখি হে পূরল পিরীতিক সাধ। নিশি চলি যায়ত পিক-কুল বোলত ঘন ঘন কুলীশ নাদ॥ ধ্রু॥ মৃগমদ চন্দন করহ সমর্পণ যম-বহিনী জল মাঝে। কর্পূর-বাসিত বারি সুশীতল দূরে কর কিয়ে অব কাজে॥ আপন হত-মন বশ নহে আপন অব পুন করতহি আশ। চন্দ্রশেখর কহে চল নিজ মন্দিরে দশ দিশে ভেল পরকাশ॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী", ৮৬৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। কুসুমিত শেজহিঁ ভেজহ আগুনি অরু কিয়ে দেখহ চাই। মালতি মাল সুবাসিত তাম্বুল এ দুহুঁ দেহ জ্বলাই॥ সখি হে পূরল পিরীতিক সাধ। নিশি চলি যায়ত পিক কুল বোলত ঘন ঘন কুলীশ নাদ॥ মৃগমদ চন্দন করহ সমর্পণ যম বহিনী জল মাঝে। কর্পূর বাসিত বারি সুশীতল দূরে কর কিয়ে অব কাজে॥ আপন হত মন বশ নহে আপন অব পুন করতহি আশ। চন্দ্রশেখর কহে চল নিজ মন্দিরে দশ দিশ ভেল পরকাশ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |