অষ্টাদশ শতকের কবি চন্দ্রশেখরের বৈষ্ণব পদাবলী
*
কোকিল কুহু রবে সঙ্কেত করি নিজ
কবি চন্দ্রশেখর
এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন
“সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৩৫৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ গান্ধার॥

কোকিল কুহু রবে, সঙ্কেত করি নিজ,
আগতি জানায়ত কান। অঙ্গনে কংস-
বিপক্ষ উপস্থিত, রাই নিজ অন্তরে জান॥
ত্বরিতহি কনক কপাট, ঘুচাইতে বলয়া
শঙ্খনিনাদে। আন ঘরে দারুণ, গুরুজন
জাগল, দুহুঁ জন পড়িল বিবাদে॥ যরতী
কহত ডাকি, কোউ হনি কানাই, বহু কিয়ে
বাহির ভেলি। হুঁ হুঁ করি ধনি, পুন নিজ-
মন্দির, প্রাঙ্গণক নহি এক বদরীত তব
আছে। চন্দ্রশেখর কহে, রজনী পোহায়ল,
হরি কোরে করি সেই গাছে॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী” , ১০১৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।।

বিপ্রলব্ধা
( প্রকারান্তর )
॥ গান্ধার॥

কোকিল-কুহু-রবে সঙ্কেত করি নিজ
.        ধীরে ধীরে আওল কান।
অঙ্গনে কংস-বিপক্ষ উপস্থিত
.        রাই নিজ-অন্তরে জান॥
তুরিতহি কনক-কবাট ঘুচাইতে
.        বলয়া-শঙ্খ-নিনাদে।
খেনে ঘরে দারুণ গুরু-জন জাগল
.        দুহু-জন পড়ল বিবাদে॥
জরতী কহত ডাকি কো উহ নিকসই
.        কহু কিয়ে বাহির ভেলি।
হুঁ হুঁ করি ধনি পুন নিজ-মন্দিরে
.        তৈছনে দেহলি দেলি॥
রাইক মন্দির-প্রাঙ্গন-কোণহি
.        এক বদরি-তরু আছে।
চন্দ্রশেখর কহে রজনি পোহায়ল
.        হরি কোরে করি সোই গাছে॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব
পদাবলী", ৮৬৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কোকিল কুহু রবে সঙ্কেত করি নিজ
.        ধীরে ধীরে আওল কান।
অঙ্গনে কংস বিপক্ষ উপস্থিত
.        রাই নিজ অন্তরে জান॥
তুরিতহি কনক কবাট ঘুচাইতে
.        বলয়া শঙ্খ নিনাদে।
খেনে ঘরে দারুণ গুরু জন জাগল
.        দুহু জন পড়ল বিবাদে॥
জরতী কহত ডাকি কো উহ নিকসই
.        কহু কিয়ে বাহির ভেলি।
হুঁ হুঁ করি ধনি পুন নিজ-মন্দিরে
.        তৈছনে দেহলি দেলি॥
রাইক মন্দির-প্রাঙ্গন-কোণহি
.        এক বদরি-তরু আছে।
চন্দ্রশেখর কহে রজনি পোহায়ল
.        হরি কোরে করি সোই গাছে॥

.            *************************             
.                                                                                 
সূচীতে . . .   



মিলনসাগর
*
কহ কহ বন্ধু আপন কুশল
কবি চন্দ্রশেখর
এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”,
১ম খণ্ড, ৩৫৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ললিতা॥

কহ বঁধু আপন কুশল, আমি ত দৈব-
হতা। কার ঘরে নিশি, সুখে গোঞাইলে,
কহিবে ধরম কথা॥ তোমার বালাই লইয়া
মরি। আঁখি পাসরিয়া, চাহিতে না পার,
অলস হৈঞাছে ভারি॥ অধরে অঞ্জন,
লাগিয়াছে যেন, বান্ধলি ফুলের অলি।
তাহে পরিধান, অসিত বসন, আঁধার মেঘের
মালি॥ কিবা নিশি দিন, পরের সদন,
ছাড়িয়া রহিতে নার। এ তিন কুশলে, রাখ
কোন জনে, কারে বা পরাণে মার॥ এ মত
তোমার, স্বভাব আচার, ধিক্ ধিক্ দেহ
ক্ষমা। তাহাকে অধিক, ধিক্ ধিক্ মোরে,
শঠের সহিত প্রেমা॥ দুকূল ছাড়িয়া, যাহার
লাগিয়া, যামিনী জাগিয়া বনে। তার হেন
কাজ, ইহ বড় লাজ, শ্রীচন্দ্রশেখর ভণে॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী” , ১০১৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।।

খন্ডিতা
শ্রীকৃষ্ণের প্রতি শ্রীরাধা
॥ ললিতা॥

কহ কহ বন্ধু                      আপন কুশল
আমি ত দৈব-হতা।
কার ঘরে নিশি                সুখে গোঙাইলে
কহিবে ধরম-কথা॥
তোমার বালাই লইয়া মরি।
আঁখি পসারিয়া               চাহিতে না পার
আলস হৈয়াছে ভারি॥ ধ্রু॥
অধরে অঞ্জন                   লাগিয়াছে যেন
বান্ধুলী ফুলের অলি।
তাহে পরিধান                    অসিত বসন
আঁধারে মেঘের মালি॥
কিবা নিশি দিন                    পরের সদন
ছাড়িয়া রহিতে নার।
তিলেক কুশলে                 রাখ কোন জনে
কারে বা পরাণে মার॥
এমন তোমার                     স্বভাব ঘুচাব
ধিক্ ধিক্ দেহ ক্ষমা।
তাহাতে অধিক                ধিক্ ধিক্ মোরা
শঠের সহিত প্রেমা॥
দু-কূল ছাড়িয়া                   যাহার লাগিয়া
যামিনী জাগিনু বনে।
তার হেন কাজ                     ইহ বড় লাজ
শ্রীচন্দ্রশেখর ভণে

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী",
৮৬৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কহ কহ বন্ধু আপন কুশল                        
আমি ত দৈব হতা।
কার ঘরে নিশি         সুখে গোঙাইলে             
কহিবে ধরম কথা॥
তোমার বালাই লইয়া মরি।                        
আঁখি পসারিয়া চাইতে না পার                     
আলস হৈয়াছে ভারি॥
অধরে অঞ্জন লাগিয়াছে যেন                        
বান্ধুলী ফুলের অলি।
তাহে পরিধান অসিত বসন                        
আঁধারে মেঘের মালি॥
কিবা নিশি দিন পরের সদন                        
ছাড়িয়া রহিতে নার।
তিলেক কুশলে রাখ কোন জনে                     
কারে বা পরাণে মার॥
এমন তোমার স্বভাব ঘুচাব                          
ধিক্ ধিক্ দেহ ক্ষমা।
তাহাতে অধিক ধিক্ ধিক্ মোরা                     
শঠের সহিত প্রেমা॥
দু কূল ছাড়িয়া যাহার লাগিয়া                        
যামিনী জাগিনু বনে।
তার হেন কাজ ইহ বড় লাজ                        
শ্রীচন্দ্রশেখর ভণে

.            *************************             
.                                                                                 
সূচীতে . . .   



মিলনসাগর
*
তোহে হেরি মাধব ভয়ি বহু উপজল
তোহে হেরি মাধব ভয় বহু উপজল
কবি চন্দ্রশেখর
এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”,
১ম খণ্ড, ৩৫৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ @@@@॥

তোহে হেরি মাধব, ভয়ি বহু উপজল,
এ মঝু অন্তর মাঝ। প্রাতর হামারি নিকটে
তোহে ভেজল, কোধনি করিছ সাজ॥ সো
ধনি তোহে, পরাভব কিল, কিয়ে জানি
কোন রমণী। পাছে লেয়ই সো তোহে
সাজল দেল॥ ভালহি সিন্দুর, অধরিহ অঞ্জন,
হিয় মোর নখর নিশান। এ তিন দাগে,
সো তোহে দাগল, দেয়ল নিজ পরিধান॥
অতয় সে বিফল, অনুনয় কেবল, তা কর
মন্দিরে যাহ। চন্দ্রশেখর কহে, কি নাম
তাকর, যাকর তুহু হেন নাহ॥

@@@@ - অপাঠ্য অক্ষর।

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী” , ১০১৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।।

খন্ডিতা
শ্রীকৃষ্ণের প্রতি শ্রীরাধা
॥ রামরকেলি॥

তোহে হেরি মাধব          ভয় বহু উপজল
এ মঝু অন্তর মাঝ।
প্রাতরে হমারি          নিকট তোহে ভেজল
কো ধনি করি অছু সাজ॥
সো ধনি তোহে পরাভব কেল।
কিয়ে জানি কোন         রমণি পাছে লেয়ই
ঐছন লাগি চিন দেল॥
ভালহিঁ সিন্দূর                অধরহিঁ অঞ্জন
হিয় মাহ নখর নিশান।
এ তিন দাগে               সোই তোহে দাগল
দেওলি নিজ পরিধান॥
অতয়ে সে বিফল             অনুনয় কেবল
তাকর মন্দিরে যাহ।
চন্দ্রশেখর কহে               কি নাম তাকর
যাকর তুহুঁ হেন নাহ॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী",
৮৬৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

তোহে হেরি মাধব ভয় বহু উপজল                
এ মঝু অন্তর মাঝ।
প্রাতরে হমারি নিকট তোহে ভেজল                
কো ধনি করি অছু সাজ॥
সো ধনি তোহে পরাভব কেল।                      
কিয়ে জানি কোন রমণি পাছে লেয়ই                
ঐছন লাগি চিন দেল॥
ভালহিঁ সিন্দূর অধরহিঁ অঞ্জন                        
হিয় মাহ নখর নিশান।
এ তিন দাগে সোই তোহে দাগল                      
দেওলি নিজ পরিধান॥
অতয়ে সে বিফল অনুনয় কেবল                     
তাকর মন্দিরে যাহ।
চন্দ্রশেখর কহে কি নাম তাকর                      
যাকর তুহুঁ হেন নাহ॥

.            *************************             
.                                                                                 
সূচীতে . . .   



মিলনসাগর
*
বন্দে বরজ কুলনন্দন
বন্দে বরজ রাজ কুল নন্দন
কবি চন্দ্রশেখর
এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”,
১ম খণ্ড, ৩৫৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ গুর্জ্জরী॥

বন্দে বরজ কুলনন্দন বিজয় করহ
হরিজী। তুহারি রচিত যত, কো নাহি
জানত, বিচারে বিষয় এত কি॥ মাধব
হামারি হারি তুয়া জিত। তুহু সুপুরুখ
বর, সহজে স্বতন্তর, তোহে কি উচিত
অনুচিত॥ কবহুঁ নীলাম্বর, কবহুঁ পীতাম্বর,
কবহুঁ চন্দন চান্দ ভালে। কবহুঁ সিন্দূর-
সমূহ বিরাজয়ি, অঞ্জনপুঞ্জ মিশালে॥
কবহুঁ হিয়া পর, গৈরিক সাজয়ি, কবহুঁ
অলক্তক তায়। চন্দ্রশেখর কহে, কি
করবি সুন্দরী যছুচিতে যৈছন ভায়॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী” , ১০১৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।।

খন্ডিতা
শ্রীকৃষ্ণের প্রতি শ্রীরাধা
॥ রামকেলি॥

বন্দে বরজ-রাজ-কুল-নন্দন
বিজয় করহ হরি জী।
তুহারি চরিত যত         কো নাহি জানত
বিচারে বিষয় এত কী॥
মাধব হমারি হারি তুয়া জিত।
তুহুঁ সুপুরুখ-বর             সহজে সতন্তর
তোহে কি উচিত অনুচিত॥ ধ্রু॥
কবহুঁ নীলাম্বর                 কবহুঁ পীতাম্বর
কবহুঁ চন্দন চাঁদ ভালে।
কবহুঁ সিন্দূর                  সমূহ বিরাজই
অঞ্জন-পুঞ্জ মিশালে॥
কবহুঁ হিয়া পর              গৈরিক  সাজই
কবহুঁ অলক্তক তায় ।
চন্দ্রশেখর কহে          কি করবি সুন্দরি
যছু চিতে যৈছন ভায়॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী",
৮৭০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বন্দে বরজ রাজ কুল নন্দন                
বিজয় করহ হরি জী।
তুহারি চরিত যত কো নাহি জানত       
বিচারে বিষয় এত কী॥
মাধব হমারি হারি তুয়া জিত।            
তুহুঁ সুপুরুখ বর সহজে সতন্তর            
তোহে কি উচিত অনুচিত॥
কবহুঁ নীলাম্বর কবহুঁ পীতাম্বর              
কবহুঁ চন্দন চাঁদ ভালে।
কবহুঁ সিন্দূর সমূহ বিরাজই                 
অঞ্জন পুঞ্জ মিশালে॥
কবহুঁ হিয়া পর গৈরিক সাজই               
কবহুঁ অলক্তক তায় ।
চন্দ্রশেখর কহে কি করবি সুন্দরি          
যছু চিতে যৈছন ভায়॥

.            *************************             
.                                                                                 
সূচীতে . . .   



মিলনসাগর
*
হে হে কিতব কি গোবসি আর
কবি চন্দ্রশেখর
এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন
“সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৩৫৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ গুর্জ্জরী॥

হেহে কিতব কি গোপসি আর।
তুয়া হিয়া গত পদ যাবক কার॥ নীল
মুকুর ভুরু অরুনিম ভেল। অনুরাগ
বাহিরে বেকত ভেল॥ প্রীতক ঐছন
নিরখিতে তোয়। লাজক জাল বেঢ়ল
আসি মোয়॥ কৈছনে তুহু কলি আয়লি
পন্থ। চন্দ্রশেখর কহে নীলজ নিতাম্ত॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১০১৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।।

খন্ডিতা
শ্রীকৃষ্ণের প্রতি শ্রীরাধা
॥ গুর্জ্জরী॥

হে হে কিতব কি গোপসি আর।
তুয়া হিয়া-গত পদ-যাবক কার॥
নীল মুকুর উর অরুনিম ভেল।
অনুরাগ বাহিরে বেকত কেল॥
প্রাতরে ঐছন নিরখিতে তোয়।
লাজক জাল বেঢ়ল অব মোয়॥
কৈছনে তুহুঁ চলি আওলি পন্থ।
চন্দ্রশেখর কহে নিলজ নিতাম্ত॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব
পদাবলী", ৮৭৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

হে হে কিতব কি গোপসি আর।
তুয়া হিয়া গত পদ-যাবক কার॥
নীল মুকুর উর অরুনিম ভেল।
অনুরাগ বাহিরে বেকত কেল॥
প্রাতরে ঐছন নিরখিতে তোয়।
লাজক জাল বেঢ়ল অব মোয়॥
কৈছনে তুহুঁ চলি আওলি পন্থ।
চন্দ্রশেখর কহে নিলজ নিতাম্ত॥

.            *************************             
.                                                                                 
সূচীতে . . .   



মিলনসাগর
*
ভা ভা ভাল হি সিস্ সিস্ সিন্দূর
কবি চন্দ্রশেখর
এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ১০১৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

খন্ডিতা
শ্রীকৃষ্ণের প্রতি শ্রীরাধা
॥ বেলোয়ারী॥

ভা- ভা  ভাল হি         সিস্ – সিস্- সিন্দূর
চ-চ-চন্দন-চাঁদ-পাশে।
কুক্-কুক্-কুঙ্কুম            বিব্-বিব্-বিন্দু কি
রবি শশী রাহু গরাসে॥
মম্---মম্ –মাধব হে।
য-য-যছু গেহে                নিস্-নিশি বঞ্চলি
কোক্ কোক্-কো ধনি  সে ॥ ধ্রু॥
গগ্ –গগ্-গন্ডহি                 চচ-চচ-চর্ব্বিত
তাত্ তাম্বুল-রস লাগে।
বব্-বব্ –বক্ষসি              নন্ –নন্-নখ-পদ
কক্-কক্-কঙ্কণ দাগে॥
জা-জা-জাগবে                লোহিত লোচন
অলসহি অবশ শরীরে।
পপ্-পপ্-পদ-তল             টট্ –টট্-টলবল
হা হা হা থির-থীরে॥
নিন্-নিন্-নিন্-নিল্           অম্বর কটি-তটে
খক্-খক্-খসি পড়ে পাছে।
শশ্  শশ্ –শঙ্কর            বরত না লেয়বি
চন্দ্রশেখর মঝু পাশে॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী",
৮৭১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

ভা ভা  ভাল হি সিস্ সিস্ সিন্দূর            
চ চ চন্দন চাঁদ পাশে।
কুক্ কুক্ কুঙ্কুম বিব্ বিব্ বিন্দু                
কি রবি শশী রাহু গরাসে॥
মম্ মম্ মাধব হে।                             
য য যছু গেহে নিস্ নিশি বঞ্চলি               
কোক্ কোক্ কো ধনি সে॥
গগ্ গগ্ গন্ডহি চচ চচ চর্ব্বিত                  
তাত্ তাম্বুল-রস লাগে।
বব্ বব্ বক্ষসি নন্ নন্ নখ পদ                
কক্ কক্ কঙ্কণ দাগে॥
জা জা জাগবে লোহিত লোচন                
অলসহি অবশ শরীরে।
পপ্ পপ্ পদ তল টট্ টট্ টলবল              
হা হা হা থির থীরে॥
নিন্ নিন্ নিন্ নিল্ অম্বর কটি তটে           
খক্ খক্ খসি পড়ে পাছে।
শশ্ শশ্ শঙ্কর বরত না লেয়বি               
চন্দ্রশেখর মঝু পাশে॥

.            *************************             
.                                                                                 
সূচীতে . . .   



মিলনসাগর
*
হরি উরে আন রমণি নখ লক্ষণ
কবি চন্দ্রশেখর
এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন
“সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৩৫৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিভাস॥

হরি উরে মান, রমণীনখ লক্ষণ, তহি
পুন কঙ্কণ ঘাত। হেরইতে রোখ, ভরে
ভামিনী, রোয়ত কুলি অবনত মাথ॥
দেখহ মুগধিনী রীত। কানুক অনুনয়ে
উত্তর না দেয়ত, বৈঠি রহত এক ভিত॥
মুনিগণ মৌন, বরতে পরবেশল, বরণ না
করত উচার। পদতলে পিঞ্ছ মুকুট গড়ি
যায়ত, নিরখি রোয়ত পুনবার॥ ঐছন
মান, হেরি তব মোহন, মন দুখে করত
পয়ান। চন্দ্রশেখর কহে, অপরূপ পেখনু,
রাই শেখল কবে মান॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী” , ১০১৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

খন্ডিতা
শ্রীকৃষ্ণের প্রতি শ্রীরাধা
॥ বিভাস॥

হরি-উরে আন-রমণি-নখ-লক্ষণ
তহি পুন কঙ্কণ-ঘাত।
হেরইতে রোখ-ভরে ফুলি ভামিনি
রোয়ত অবনত মাথ॥
দেখ দেখ মুগধিনি-রীত।
কানুক অনুনয়ে উতর না দেয়ত
বৈঠি রহত এক-ভীত॥
মুনি-গণ মৌন-বরতে পরবেশল
বরণ না করত উচার।
পদ-তলে পিঞ্ছ মুকুট গড়ি যায়ত
নিরখি রোয়ত পুন বার॥
ঐছন মান হেরি তব মোহন
মন দুখে করল পয়ান।
চন্দ্রশেখর কহে অপরূপ পেখলুঁ
রাই শিখল কবে মান॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব
পদাবলী", ৮৭৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

হরি-উরে আন রমণি নখ লক্ষণ                
তহি পুন কঙ্কণ ঘাত।
হেরইতে রোখ ভরে ফুলি ভামিনি        
রোয়ত অবনত মাথ॥
দেখ দেখ মুগধিনি রীত।                
কানুক অনুনয়ে উতর না দেয়ত                
বৈঠি রহত এক ভীত॥
মুনি গণ মৌন বরতে পরবেশল                
বরণ না করত উচার।
পদ তলে পিঞ্ছ মুকুট গড়ি যায়ত                
নিরখি রোয়ত পুন বার॥
ঐছন মান হেরি তব মোহন                
মন দুখে করল পয়ান।
চন্দ্রশেখর কহে অপরূপ পেখলুঁ                
রাই শিখল কবে মান॥

.            *************************             
.                                                                                 
সূচীতে . . .   



মিলনসাগর
*
আগ্রহ করি রস বিগ্রহ সাধন
কবি চন্দ্রশেখর
এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”,
১ম খণ্ড, ৩৫৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বেলাবেলী॥

আগ্রহ করি রস, বিগ্রহ সাধন, চাহি
অনুগ্রহ দান। নিগ্রহু করি তারে, সংগ্রহ
করলহুঁ, কু-গ্রহ দারুণ মান॥ সখী হে
তে হাম পাইয়ে দুখ। প্রিয়জন পদযুগে,
পানি পসারল, পালটি না পেখনু মুখ॥
কানুক করুণা, করলে নাহি করলহুঁ,
কোপভরে কিছুই না জান। কোকিল
কলরব অবমোহে লাগয়ে, কেবল কুলিশ
সমান॥ যৈছন কুবোলে, কাহে ন
কান্দায়ম, তৈছেনে কান্দিয়ে হাম। সুচতুর
চন্দ্রশেখর, করি চাতুরী, মোহি মিলায়ব
কান॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী” , ১০১৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অথ কলহান্তরিতা
শ্রীরাধার উক্তি
॥ বেলাবেলী॥

আগ্রহ করি রস-বিগ্রহ সাধন
চাহি অনুগ্রহ দান।
শীগ্রহু করি তাহে সংগ্রহ করলহুঁ
কু-গ্রহ দারুণ মান॥
সখি হে তে হম পাইয়ে দুখ।
প্রিয়-জন পদ-যুগে পাণি পসারল
পালটি না পেখলুঁ মুখ ॥ ধ্রু॥
কানুক করুণা করণে নাহি করলহুঁ
কোপ-ভরে কিছুই না জান।
কোকিল-কলরব অব মোহে লাগয়ে
কেবল কুলিশ-সমান॥
যৈছে নাগর-মণি কানে কান্দায়লু
তৈছে কান্দিয়ে হাম।
স চতুর চন্দ্রশেখর করি চাতুরি
মোহে মিলায়ব কান॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী",
৮৬৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

আগ্রহ করি রস বিগ্রহ সাধন                
চাহি অনুগ্রহ দান।
শীগ্রহু করি তাহে সংগ্রহ করলহুঁ            
কু গ্রহ দারুণ মান॥
সখি হে তে হম পাইয়ে দুখ।                
প্রিয় জন পদ যুগে পাণি পসারল            
পালটি না পেখলুঁ মুখ ॥
কানুক করুণা করণে নাহি করলহুঁ          
কোপ ভরে কিছুই না জান।
কোকিল কলরব অব মোহে লাগয়ে        
কেবল কুলিশ সমান॥
যৈছে নাগর মণি কানে কান্দায়লু           
তৈছে কান্দিয়ে হাম।
স চতুর চন্দ্রশেখর করি চাতুরি            
মোহে মিলায়ব কান॥

.            *************************             
.                                                                                 
সূচীতে . . .   



মিলনসাগর
*
চলিতে না জানিলে আপহিঁ আপনক
কবি চন্দ্রশেখর
এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”,
১ম খণ্ড, ৩৫৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কামোদা॥

চলিতে না জানিলে, আপহি আপনক,
বৈরি কহত সব লোক। সো সতী জাননু,
পরতেখ পায়নু, আজু হামারি সব দেখে॥
সখী হে ধরণী লোটাইতে মোই, তব যদি
করে ধরি, তাহে উঠাইয়ে তব কিয়ে
ঐছন হোই॥ পুন যব সঙ্গিনী, মোহে
বুঝায়ল, তবহুঁ যো বুঝিয়ে হাম। তব
কাহে নয়ন, সলিলে তনু সেচব, অতএব
বুঝিনু বিহি বাম॥ যো ভেল সো ভেল,
সভে মিলি কহ কহ, অবহি করিয়ে
পরকার। চন্দ্রশেখর কহে, হাম কি
কহব, সব আপহি করবি বিচার॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী” , ১০১৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অথ কলহান্তরিতা
শ্রীরাধার উক্তি
॥ কামোদ॥

চলিতে না জানিলে         আপহিঁ আপনক
বৈরি কহত সব লোক।
সো সতি জানলুঁ              পরতেখ পাওলুঁ
আজু হমারি সব দোখ॥
সখি হে ধরণি লোটাইতে সোই।
তব যদি করে ধরি           তাহে উঠাইয়ে
তব কিয়ে ঐছন হোই॥ ধ্রু॥
পুন যব সঙ্গিনি                মোহে বুঝায়ল
তবহু যো বুঝিয়ে হাম।
তব কাহে নয়ন-          সলিলে তনু সেচব
অতএ বুঝিলুঁ বিহি বাম॥
যো ভেল সো ভেল      সভে মিলি কহ কহ
অব কি করব পরকার।
চন্দ্রশেখর কহে            হাম সব কি কহব
আপহি করহ বিচার॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী",
৮৬৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

চলিতে না জানিলে আপহিঁ পাপনক                
বৈরি কহত সব লোক।
সো সতি জানলুঁ         পরতেখ পাওলুঁ            
আজু হমারি সব দোখ॥
সখি হে ধরণি লোটাইতে সোই।                    
তব যদি করে ধরি তাহে উঠাইয়ে                  
তব কিয়ে ঐছন হোই॥
পুন যব সঙ্গিনি         মোহে বুঝায়ল              
তবহু যো বুঝিয়ে হাম।
তব কাহে নয়ন সলিলে তনু সেচব                  
অতএ বুঝিলুঁ বিহি বাম॥
যো ভেল সো ভেল সভে মিলি কহ কহ             
অব কি করব পরকার।
চন্দ্রশেখর কহে হাম সব কি কহব                
আপহি করহ বিচার॥

.            *************************             
.                                                                                 
সূচীতে . . .   



মিলনসাগর
*
কহইতে চাহি না চাহিয়ে পুন হাম
কবি চন্দ্রশেখর
এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”,
১ম খণ্ড, ৩৫৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তুড়ী॥

কহইতে চাহি, চাহিয়ে পুন, হাম
কহিলে বা হোয়ব কি। দেখি শুনি
জিবইতে সাধ নাহি, পেল এক মামা ছি
ছি ছি ছি॥ সখী হে তাহে কিয়ে দেয়ব
দোখ। জগমহা সব জন, দোখ হেরি
রোখয়ে, এমতি বিপরীত সোখ॥ পীতাম্বর
গলে, রমণী চরণতলে, ধরণী লোটায়ত
কোই। ঐছন বুক, বদন ফিরি বৈঠলি,
ইহ কি সহন মোহে হোই॥ একদিন
এক ঘড়ি, এক তিল সুখ নাহি, কেবল
কলহ সদাই। চন্দ্রশেখর কহে, ঐছন
মন হোয়ে, শমন হোয়ে শমনসদনে হাম
যাই॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ১০১৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অথ কলহান্তরিতা
শ্রীরাধার প্রতি সখীর উক্তি
॥ তুড়ী॥

কহইতে চাহি ন               চাহিয়ে পুন হাম
কহিলে বা হোয়ব কী।
দেখি শুনি জিবইতে         সাধ নাহি পল এক
মা মা মা ছি ছি ছী॥
সখিহে তোহে কিয়ে দেয়ব দোখ।
জগ মাহা সব জন         দোখ হেরি রোখয়ে
এমতি রিপু এহি রোখ॥ ধ্রু॥
পীতাম্বর-গলে                 রমণি-চরণ-তলে
ধরণি লোটায়ত সোই।
ঐছন বুক                  বদন ফিরি বৈঠলি
ইহ কি সহন মোহে হোই॥
এক দিন এক ঘড়ি        এক তিল সুখ নাহি
কেবল কলহ সদাই।
চন্দ্রশেখর কহে              ঐছন মন হোয়ে
শমন-সদনে হাম যাই॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী",
৮৬৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কহইতে চাহি ন চাহিয়ে পুন হাম                
কহিলে বা হোয়ব কী।
দেখি শুনি জিবইতে সাধ নাহি পল এক          
মা মা মা ছি ছি ছী॥
সখিহে তোহে কিয়ে দেয়ব দোখ।                
জগ মাহা সব জন দোখ হেরি রোখয়ে           
এমতি রিপু এহি রোখ॥
পীতাম্বর গলে        রমণি চরণ তলে            
ধরণি লোটায়ত সোই।
ঐছন বুক বদন ফিরি বৈঠলি                     
ইহ কি সহন মোহে হোই॥
এক দিন এক ঘড়ি এক তিল সুখ নাহি           
কেবল কলহ সদাই।
চন্দ্রশেখর কহে ঐছন মন হোয়ে                
শমন-সদনে হাম যাই॥

.            *************************             
.                                                                                 
সূচীতে . . .   



মিলনসাগর