| অষ্টাদশ শতকের কবি চন্দ্রশেখরের বৈষ্ণব পদাবলী |
| অকরুণ অরুণ উদয় ভেল রে সখি কবি চন্দ্রশেখর এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৩৫৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ পাহাড়ি॥ অকরুণ উদয় ভেল রে সখি, ঘোষ ঘরে বাজন বাজে। দাম শ্রীদাম সুদাম মহাবল, ধাওত নিজ নিজ সাজে॥ সখী হে লাজ বদনে দে এই ছাই। চল চল সবে মিলি, অক্রুর পদ ধরি, সবিনয়ে বঁধুয়া ফিরাই॥ নন্দ মন্দমতি, অবোধিনী যশোমতী, রিপু- পুরে তনয় সাজায়। কোই নাই ঐছন, হিত বচন পুন, যশোমতী শ্রবণে বুঝায়॥ দ্বিজকুল পাগল, পঠত সুমঙ্গল, ধিক্ ধিক্ সবহুঁ জ্ঞেয়ানে। চন্দ্রশেখর ভণে, রোহিণী- সুত সঙে, হরি আসি চঢ়ল বিমানে॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১০১৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ভবন্ বিরহ ॥ পাহিড়া॥ অকরুণ অরুণ উদয় ভেল রে সখি ঘোষ-ঘরে বাজন বাজে। দাম শ্রীদাম সুদাম মহাবল ধাওত নিজ নিজ সাজে॥ সখি হে লাজ-বদনে দেই ছাই। চল চল সভে মিলি অক্রুর-চরণে ধরি সবিনয়ে বন্ধুরে ফিরাই॥ ধ্রু॥ নন্দ মন্দ-মতি অবুধিনি যশোমতি রিপু-পুরে তনয় সাজায়। কোই নাহি ঐছন হিত-বচন পুন যশোমতি শ্রবণে বুঝায়॥ দ্বিজ-কুল পাগল পঢ়ত সুমঙ্গল ধিক্ ধিক্ সবহুঁ গেয়ানে। চন্দ্রশেখর ভণে রোহিণি-সুত সনে হরি আসি চঢ়ল বিমানে॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী", ৮৬৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। অকরুণ অরুণ উদয় ভেল রে সখি ঘোষ ঘরে বাজন বাজে। দাম শ্রীদাম সুদাম মহাবল ধাওত নিজ নিজ সাজে॥ সখি হে লাজ বদনে দেই ছাই। চল চল সভে মিলি অক্রুর চরণে ধরি সবিনয়ে বন্ধুরে ফিরাই॥ নন্দ মন্দ মতি অবুধিনি যশোমতি রিপু পুরে তনয় সাজায়। কোই নাহি ঐছন হিত বচন পুন যশোমতি শ্রবণে বুঝায়॥ দ্বিজ কুল পাগল পঢ়ত সুমঙ্গল ধিক্ ধিক্ সবহুঁ গেয়ানে। চন্দ্রশেখর ভণে রোহিণি সুত সনে হরি আসি চঢ়ল বিমানে॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| পিয়া পরবাসে একলি হাম মন্দিরে কবি চন্দ্রশেখর এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৩৫৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ করুণাশ্রী॥ পিয়া পরবাসে, একলি হাম মন্দিরে, দিবস রজনী হাম রোই, কিয়ে পিকু কিয়ে শুক, কিয়ে শিখী অলিকুল, কো নাহি উদবেগ দেই॥ হরি হরি এত দুখে জীবন রহই। নিজ নিরলজ পণ, জগতে জানায়ত, তে লাগি দুঃসহ সহই॥ মলয় সমীরণ, শশধর চন্দন, কোই নহত অনু- কূল। হরি বিনু হার, ভার সম দোলয়ে, শূল সদৃশ ভেল ফুল॥ কাহা হাম যায়ব, কাহা হাম পায়ব, মদন মনোহর রায়। চন্দ্র- শেখর কহে, ধৈরয ধর ধনি, হাম সব রচব উপায়॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” , ১০১৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মাথুর ॥ করুণা-শ্রী॥ পিয়া পরবাসে একলি হাম মন্দিরে দিবস রজনি হাম রোই। কিয়ে পিক কিয়ে শুক কিয়ে শিখি অলি-কুল কো নহি উদবেগ দেই॥ হরি হরি এত দুখে জীবন রহই। নিজ নিরলজপন জগতে জানায়ত তে লাগি দুঃসহ সহই॥ ধ্রু॥ মলয় সমীরণ শশধর চন্দন কোই নহত অনুকূল। হরি বিনে হার ভার সম লাগয়ে শূলসদৃশ ভেল ফুল॥ কাহাঁ হাম যাওব কাঁহা হাম পাওব মদন-মনোহর রায়। চন্দ্রশেখর কহে ধৈরজ ধর ধনি হাম সব রচব উপায়॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী", ৮৭০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। পিয়া পরবাসে একলি হাম মন্দিরে দিবস রজনি হাম রোই। কিয়ে পিক কিয়ে শুক কিয়ে শিখি অলি-কুল কো নহি উদবেগ দেই॥ হরি হরি এত দুখে জীবন রহই। নিজ নিরলজপন জগতে জানায়ত তে লাগি দুঃসহ সহই॥ মলয় সমীরণ শশধর চন্দন কোই নহত অনুকূল। হরি বিনে হার ভার সম লাগয়ে শূলসদৃশ ভেল ফুল॥ কাহাঁ হাম যাওব কাঁহা হাম পাওব মদন মনোহর রায়। চন্দ্রশেখর কহে ধৈরজ ধর ধনি হাম সব রচব উপায়॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| কানু গুণ চিন্তনে নিদ নাহি লোচনে কানুগণ চিন্তনে নিঁদ নাহি লোচনে কবি চন্দ্রশেখর এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৩৫৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ সুহই॥ কানু গুণ চিন্তনে, নিদ নাহি লোচনে, উদবেগে তনু ভেল ক্ষীণ। কাঞ্চন বরণ, কালীসম ভৈ গেল, বিলাপ করিয়া নিশি- দিন॥ সখি হে দারুণ বিরহ ব্যাধি। দিনে দিনে বাঢ়ল, রাইতনু জারল, ভেদল অন্তর সাধি॥ অতি উনমাদে, মোহিত ঘন ঘন, না জানি কি হয় পরিণাম। জীবন মহৌ- ষধি, এক মহান্তর, শ্রবণ-বিবর হরিনাম॥ ঐছন করি করি, কতদিন রাখব, দশমী দশা উপনীত। চন্দ্রশেখর কহে, মধুপুরে সাজব, আনি মিলাইতে মিত॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” , ১০১৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মাথুর ॥ সুহই॥ কানুগুণ-চিন্তনে নিঁদ নাহি লোচনে উদবেগে তনু ভেল খীণ। কাঞ্চন-বরণ কালি সম ভৈ গেল বিলাপ করই নিশি-দিন॥ সখি হে দারুণ বিরহ-বিয়াধি। দিনে দিনে বাঢ়ল রাই-তনু জারল ভেদল অন্তর সাঁধি॥ ধ্রু॥ অতি উনমাদে পুন মোহ যায় ঘন ঘন না জানি কি হয়ে পরিণাম। জীবন-মহৌষধি একহি মন্তর শ্রবণ-বিবরে হরিনাম॥ ঐছন করি করি কত দিন রাখব দশমি-দশা উপনীত। চন্দ্রশেখর কহে মধু-পুরে সাজহ আনি মিলাইতে মীত॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী", ৮৬৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। কানুগণ চিন্তনে নিঁদ নাহি লোচনে উদবেগে তনু ভেল খীণ। কাঞ্চন বরণ কালি সম ভৈ গেল বিলাপ করই নিশি দিন॥ সখি হে দারুণ বিরহ বিয়াধি। দিনে দিনে বাঢ়ল রাই তনু জারল ভেদল অন্তর সাঁধি॥ অতি উনমাদে পুন মোহ যায় ঘন ঘন না জানি কি হয়ে পরিণাম। জীবন মহৌষধি একহি মন্তর শ্রবণ বিবরে হরিনাম॥ ঐছন করি করি কত দিন রাখব দশমি দশা উপনীত। চন্দ্রশেখর কহে মধুপুরে সাজহ আনি মিলাইতে মীত॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| অদয তুয়া হৃদয় বিহি কুলিশ দিয়া গঢ়ল হে অদয় তুয়া হৃদয় বিহি কুলিশ দিয়া গঢ়ল হে কবি চন্দ্রশেখর এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৩৫৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ বড়ারী॥ অদয তুয়া হৃদয় বিহি, কুলিশে গঠল হে অতয়ে তুয়া বুঝিয়ে অছু কাজে, তুয়া বিরহ সন্নিপাতে॥ তুয়া বিরহ সন্নিপাতে, তছু টলতছু নাটিকা অবহু, বসি রহসি কোন লাজে। ললিতা বিষ পান করি, লুঠয়ি মহীমণ্ডলে, বিশাখা বিষ হ্রদে পড়ল ধায়ি। চরণযুগ মাথে করি রোয়ত তছু সোদরী, ইন্দুলেখি অবনী গড়ি যাই॥ রঙ্গদেবী সুদেবী, শির করি করকঙ্কণে মুকতি রহুত ছুদ ছিন বামে। অপর যত সঙ্গিনিক, খোজ নাহি পাইয়ে, জননী গৃহ কুঞ্জবর ধামে॥ হে মথুরানাথ, ধরি হাথ গল অম্বরে, যাই কর সবহুঁ জীউদানে। এতুয়া কর পরশ, মৃত- @@@@ জানিয়ে এতহি চন্দ্রশেখর পরমাণে॥ @@@@ - অপাঠ্য অক্ষর। মুদ্রিত হয়নি। এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” , ১০১৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মাথুর শ্রীকৃষ্ণের প্রতি দৃতী ॥ বরাড়ী॥ অদয তুয়া হৃদয় বিহি কুলিশ দিয়া গঢ়ল হে অতয়ে তুয়া বুঝিয়ে অছু কাজে। তুয়া বিরহ-সন্নিপাতে ছুটল তছু নাটিকা অবহুঁ বসি রহসি কোন লাজে॥ ললিতা বিষ পান করি লুটই মহি মণ্ডলে বিশাখা বিষ-হ্রদে পড়ল ধাই। চরণ-যুগ মাথে করি রোয়ত তছু সোদরি ইন্দুরেখি অবনি গড়ি যাই॥ রঙ্গদেবি সুদেবি শির ফোড়ি কর-কঙ্কণে মুরছি রহু তছু দখিণ বামে। অপর যত সঙ্গিনিক খোঁজ নাহি পাইয়ে জননি-গৃহ কুঞ্জ বর-ধামে॥ হে মথুরা-নাথ ধরি হাথ গল-অম্বরে যাই কর সবহুঁ জিউ-দানে। এ তুয়া কর-পরশ মৃত- সঞ্জিবনি জানিয়ে এতহিঁ চন্দ্রশেখর পরমাণে ॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী", ৮৬৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। অদয় তুয়া হৃদয় বিহি কুলিশ দিয়া গঢ়ল হে অতয়ে তুয়া বুঝিয়ে অছু কাজে। তুয়া বিরহ সন্নিপাতে ছুটল তছু নাটিকা অবহুঁ বসি রহসি কোন লাজে॥ ললিতা বিষ পান করি লুটই মহি মণ্ডলে বিশাখা বিষ-হ্রদে পড়ল ধাই। চরণ যুগ মাথে করি রোয়ত তছু সোদরি ইন্দুরেখি অবনি গড়ি যাই॥ রঙ্গদেবি সুবেদি শির ফোড়ি কর কঙ্কণে মুরছি রহু তছু দখিণ বামে। অপর যত সঙ্গিনিক খোঁজ নাহি পাইয়ে জননি গৃহ কুঞ্জ বর ধামে॥ হে মথুরা নাথ ধরি হাথ গল অম্বরে যাই কর সবহুঁ জিউ দানে। এ তুয়া কর পরশ মৃত সঞ্জিবনি জানিয়ে এতহিঁ চন্দ্রশেখর পরমাণে ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| নন্দসুত ইতি বিদিত্বা হস্ত গোকুলং কবি চন্দ্রশেখর এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” , ১০২০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীরাধার ভাবোল্লাস ॥ বরাড়ী॥ নন্দসুত ইতি বিদিত্বা হস্ত গোকুলং মধুপুরাদাগত্য সময়ে। স্ব-কর-জলজেন মৃদুলেন তনু-বল্লরী স্পর্শমনুকরিষ্যতি কিময়ে॥ সখি হে কিমহমপি মুগ্ধ-হরিণা। পুনরপি বিধাস্যামি রাস-রস-কৌতুকং প্রাণনাথেন মধু-রিপুণা॥ ধ্রু॥ হা কদা তেন সহ কল্প-তরু-মন্ডলে পূর্ব্ববদ্গীতমতিমিষ্টং।* কিমু করিষ্যামি সখি মদন-রস-মন্ডিতং চন্দ্র-বদনেন পুনরিষ্টং॥ শ্যামতনু-মাধুরীং পুনরপি দৃশ্য কিমহ মালোকয়িষ্যামি সততং। চন্দ্রশেখর-ভণিত মিদমমৃত-সুমধুরং সাধবঃ শৃণুত রস-ললিতং॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী", ৮৬৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। নন্দসুত ইতি বিদিত্বা হস্ত গোকুলং মধুপুরাদাগত্য সময়ে। স্বকর জলজেন মৃদুলেন তনু বল্লরী স্পর্শমনুকরিষ্যতি কিময়ে॥ সখি হে কিমহমপি মুগ্ধ হরিণা। পুনরপি বিধাস্যামি রাস রস কৌতুকং প্রাণনাথেন মধু রিপুণা॥ হা কদা তেন সহ কল্পতরু মন্ডলে পূর্ব্ববদ্গীতমতিমিষ্টং। কিমু করিষ্যামি সখি মদন রস মন্ডিতং চন্দ্র বদনেন পুনরিষ্টং॥ শ্যামতনু মাধুরীং পুনরপি দৃশ্য কিমহ মালোকয়িষ্যামি সততং। চন্দ্রশেখর ভণিত মিদমমৃত সুমধুরং সাধবঃ শৃণুত রস ললিতং॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| কি করিলে মনসিজ মত্ত মহোদ্দত কবি চন্দ্রশেখর এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” , ১০২০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। স্বাধীনভর্ত্তৃকা শ্রীকৃষ্ণের প্রতি শ্রীরাধা ॥ কেদারিকা॥ কি করিলে মনসিজ- মত্ত মহোদ্ধত দেখহ নয়ন পসারি। ক্ষত বিক্ষত ভেল মঝু কুচ-মন্ডল নখর নিশানে তুহারি॥ নিরলজ অরু হাম কি কহব তোয়। আপন মন্দিরে কৈছনে যাওব ননদিনি কি কহব মোয়॥ ধ্রু॥ মৃগমদ-চন্দন কর অনুলেপন যৈছন নখ-পদ ছাপে। আপন ভালাই চাহি বেণি বান্ধহ চাঁচর চিকুর-কলাপে॥ রঙ্গিম যাবক আপন করে করি দেহ মঝু পদ-যুগ-ধারে। চন্দ্রশেখর কহে কান্তক করি বশ কামিনি গরব বিথারে॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী", ৮৬৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। কি করিলে মনসিজ মত্ত মহোদ্ধত দেখহ নয়ন পসারি। ক্ষত বিক্ষত ভেল মঝু কুচ মন্ডল নখর নিশানে তুহারি॥ নিরলজ অরু হাম কি কহব তোয়। আপন মন্দিরে কৈছনে যাওব ননদিনি কি কহব মোয়॥ মৃগমদ চন্দন কর অনুলেপন যৈছন নখ পদ ছাপে। আপন ভালাই চাহি বেণি বান্ধহ চাঁচর চিকুর কলাপে॥ রঙ্গিম যাবক আপন করে করি দেহ মঝু পদ যুগ ধারে। চন্দ্রশেখর কহে কান্তক করি বশ কামিনি গরব বিথারে॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| পরিহর লাজ তুহারি হাম কিঙ্কর কবি চন্দ্রশেখর এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” , ১০২০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীকৃষ্ণের উক্তি ॥ বিহঙ্গ॥ পরিহর লাজ তুহারি হাম কিঙ্কর কহ ধনি করি তুয়া বেশ। যৈছন কাল- ভুজঙ্গিনি তৈছন বেনি বনাইয়ে কেশ॥ মুগধিনি এ তুয়া রুচির কপোলে। মৃগমদ-পত্র বিচিত্র বিলেখব শশ জনু শশধর-কোলে॥ ধ্রু॥ পুন মৃগমদে মকরাকৃতি চিত্রণ তুয়া কুচ-মন্ডলে সাঁধি। হেম-ধরাধর- কন্দরে পৈঠল শশিভয়ে যৈছন আঁখি॥ আগে হম লেখিয়ে তব তুহুঁ দেখবি রাখবি যদি মনে লাগে। চন্দ্রশেখর কহে শুনিয়া না শুনসি কান্ত কি অনুমতি মাগে॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী", ৮৬৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। পরিহর লাজ তুহারি হাম কিঙ্কর কহ ধনি করি তুয়া বেশ। যৈছন কাল ভুজঙ্গিনি তৈছন বেনি বনাইয়ে কেশ॥ মুগধিনি এ তুয়া রুচির কপোলে। মৃগমদ পত্র বিচিত্র বিলেখ শশ জনু শশধর কোলে॥ পুন মৃগমদে মকরাকৃতি চিত্রণ তুয়া কুচ মন্ডলে সাঁধি। হেম ধরাধর কন্দরে পৈঠল শশিভয়ে যৈছন আঁখি॥ আগে হম লেখিয়ে তব তুহুঁ দেখবি রাখবি যদি মনে লাগে। চন্দ্রশেখর কহে শুনিয়া না শুনসি কান্ত কি অনুমতি মাগে॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| মকর রচন ছলে রাইক উচ কুচ কবি চন্দ্রশেখর এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” , ১০২১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ বিহগড়া॥ মকর-রচন-ছলে রাইক উচ কুচ- মরদন করত মুরারি। গুপত কথা-ছলে শ্রুতি-মূলে অর্পিল দশনহি গন্ড-বিদারি॥ দেখ সখি অপরুব রঙ্গ। চাতুরি করি হরি মনরথ পূরত ধনি তাহে উলসিত-অঙ্গ॥ ধ্রু॥ চিবুকহি মৃগমদ বিন্দু সাজাইতে নিবিড় আলিঙ্গন দেল। ভুজযুগ বন্ধনে কানু মন মোহিনী তঁহি পুন বন্দিনী ভেল॥ মাতল মনমথ উলসিত দুহুঁজন নিধুবনে পুন পরবেশ। চন্দ্রশেখর কহে দুহুঁ-তনু ঘামল পুনহুঁ মেটল সব বেশ॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী", ৮৭১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মকর রচন ছলে রাইক উচ কুচ মরদন করত মুরারি। গুপত কথা ছলে শ্রুতি মূলে অর্পিল দশনহি গন্ড বিদারি॥ দেখ সখি অপরুব রঙ্গ। চাতুরি করি হরি মনরথ পূরত ধনি তাহে উলসিত অঙ্গ॥ চিবুকহি মৃগমদ বিন্দু সাজাইতে নিবিড় আলিঙ্গন দেল। ভুজযুগ বন্ধনে কানু মন মোহিনী তঁহি পুন বন্দিনী ভেল॥ মাতল মনমথ উলসিত দুহুঁজন নিধুবনে পুন পরবেশ। চন্দ্রশেখর কহে দুহুঁ তনু ঘামল পুনহুঁ মেটল সব বেশ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |