অষ্টাদশ শতকের কবি চন্দ্রশেখরের বৈষ্ণব পদাবলী
*
হই বিদায় চললি হরি প্রাতরে চন্দ্রাবলী পরবোধী
কবি চন্দ্রশেখর
এই পদটি ১৮৪৯ সালে প্রকাশিত, গৌরমোহন দাস সংকলিত বৈষ্ণব পদাবলী সংকলন
“পদকল্পলতিকা”, ৮২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

খণ্ডিতা।
॥ বিভাস॥

হই বিদায় চললি হরি প্রাতরে চন্দ্রাবলী পর-
বোধী। কেশর কুঞ্জে ত্বরিতে চলি যাওত রাইক কৃত অপ
রাধী॥ এহরি প্রবেশল কুঞ্জ কি মাঝ। তাহা নাহি রাই যাই
তেল ফাঁফর জানল পড়ল অকাজ॥ কুসুমিত সেজ যমুনা
জলে ভাসত গড়ি যায় কর্পুরক বাতী।মলয়জ মাল সুবা-
সিত তাম্বুল এদোহে মহী গড়ি যাতি॥ কুঞ্জ বাহিরে দেখ
অঞ্জন ভাজন পড়ি রহু দরপণ সাত। যত নখই বিদারি
পন্থ মহা ডারস নীল জরজ রহুঁ পাঁতি॥ গত নিশি রাইক
যত দুঃখ ভই গেও এসব দেখল সাখি। চন্দ্রশেখরে কহে
@ই কি হেরবি মাধব রাই গেও তুয়া পর রোখি॥

@ - অপাঠ্য অক্ষর।

.            *************************             
.                                                                                 
সূচীতে . . .   



মিলনসাগর