| কবি চূড়ামণি দাসের বৈষ্ণব পদাবলী |
| নাচত মোহন নন্দ-দুলাল মেরো কান ভণিতা চূড়ামণি দাস কবি চূড়ামণি দাস এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল), ২য় খণ্ড, ৩য় শাখা, ১৯শ পল্লব, কৌমারোচিত বাত্সল্য, ১১৪২-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ শ্রীগান্ধার॥ নাচত মোহন নন্দ-দুলাল মেরো কান। নাসা বিরাজিত মোতিম-ভূষণ কটি মাঝে ঘুঙ্গুরু রসাল॥১ সুন্দর উর পর বর রুরু-নখ-পদ সররুহ রতন-মঞ্জীর। নব নব বচ্ছ-পুচ্ছ ধরি ধায়ত পতন অঙ্গুলি ধুলি-ধুসর শরীর॥ মরকত চান্দ মুকুর মুখ-মণ্ডল পরিসর কুঞ্চিত অলক-হিলোল। ব্রজ-রমণী পরবোধ করায়ত নয়ন ফিরায়ত আধ আধ বোল॥ অভিনব নীল জলদ জিনি তনুরুচি কহিল নহিল রুপ কিয়ে নিরমাণ। কত কত ভকত যতন করি ধাওত সবে চূড়ামণি দাসের এই নিবেদন॥ টীকা - ১। ‘দুলাল’ শব্দের মিলে ‘রসাল’ শব্দ দ্বারা কলিটি শেষ করায় বুঝা যাইতেছে যে, প্রথম পংক্তির ‘মেরো কান’ অংশটি গীতের আখর-রূপে প্রযুক্ত হইয়াছে। এই পদটি উনিশ শতকে প্রকাশিত, নিমানন্দ দাস সংকলিত “পদরসসার” পুথির ১৬৪৯-পদসংখ্যায় এই রূপে দেওয়া রয়েছে। আমরা পুথিটি হাতে পাইনি। সতীশচন্দ্র রায়ের পদকল্পতরুর টীকা-পাঠান্তর দেখে এখানে উপস্থাপন করা হলো। ॥ শ্রীগান্ধার॥ নাচত মোহন নন্দ-দুলাল মোর কান। নাসা বিরাজিত মোতিম-ভূষণ কটি মাঝে ঘুঙ্গুরক সান॥ সুন্দর উর পর বর রুরু-নখ-পদ সররুহ রতন-মঞ্জীর। নব নব বচ্ছ-পুচ্ছ ধরি ধায়ত পতন অঞ্জলি ধুলি-ধুসর শরীর॥ মরকত চান্দ মুকুর মুখ-মণ্ডল পরিসর কুঞ্চিত অলক-হিলোল। ব্রজ-রমণী পরবোধ করায়ত নয়ন ফিরায়ত আধ আধ বোল॥ অভিনব নীল জলদ জিনি তনুরুচি কহিল নহিল রূপ কিয়ে নিরমাণ। কত কত ভকত যতন করি ধাওত সবে চূড়ামণি দাসের এই নিবেদন॥ এই পদটি ১৯৩৭ সালে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ৩য় খণ্ড, ৮২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীগোপালের নৃত্য ॥ ভৈরবীমিশ্র বারোঁয়া - তেওট॥ নাচত মোহন নন্দ-দুলাল মেরো কান। নাসা-বিরাজিত মোতিম ভূষণ কটি মাঝে ঘুঙ্গুরু রসাল॥ সুন্দর উরপর বর রুরু-নখ-পদ সরোরুহ রতন-মঞ্জির। নব নব বচ্ছ পুচ্ছ ধরি ধায়ত পতন অঙ্গুলি ধুলি ধুসর শরীর॥ মরকত চান্দ মুকুর মুখ-মণ্ডল পরিসর কুঞ্চিত অলক-হিলোল। ব্রজ-রমণী পর- বোধ করায়ত নয়ন ফিরায়ত আধ আধ বোল॥ অভিনব নীল জলদ জিনি তনু-রুচি কহিল নহিল রূপ কিয়ে নিরমাণ। কত কত ভকত যতন করি ধ্যাওত সভে চূড়ামণি দাসের এই নিবেদন॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |