কবি দলপতির বৈষ্ণব পদাবলী
*
মান দহনে মোর তনু ভেল জরজর
ভণিতা গলপতি
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল), ১ম খণ্ড, ২য় শাখা ২৪শ পল্লব, সঙ্কীর্ণ রসোদ্গার,
৬০৮-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে। এই পদটি কদকল্পতরুর আদর্শ পুথিসমূহের মধ্যে প্রাপ্ত “গ”
পুথিতে “বিদ্যাপতি” ভণিতায় আছে।

সঙ্কীর্ণ-সম্ভোগস্য রসোদ্গারঃ।
॥ কামোদ॥

মান-দহনে মোর                        তনু ভেল জরজর
শূতলুঁ মন্দির মাঝ।
কানু নিয়ড়ে আসি                            চরণ সম্বাহই
ঐছন বিদগধ-রাজ॥
সো কর কিশলয়-                     পরশে তনু আকুল
সখি বলি করিলুঁ সম্ভাষ।
বাহু পসারি                              আলিঙ্গি মুখ চুম্বই
পুন মুখ হেরি লহু হাস॥
সজনি কি কহব তাকর কাজ।
যে ছিল মনোরথ                         কয়লহুঁ অভিমত
কহইতে নাহি রহে লাজ॥ ধ্রু॥
ঐছে রসিক সঞে                        যো ধনি রোখয়ে
কৈছন তাকর চীত।
হাম পুন তা সঞে                        কবহুঁ না রোখব
দলপতি কহ বিপরীত॥

ই পদটি কদকল্পতরুর আকর পুথিসমূহের মধ্যে প্রাপ্ত “গ” পুথিতে “বিদ্যাপতি” ভণিতায়
এইরূপে দেওয়া রয়েছে।

॥ কামোদ॥

মান-দহনে মোর                        তনু ভেল জরজর
শূতলুঁ মন্দির মাঝ।
কানু নিয়ড়ে আসি                           চরণ সম্বাহই
ঐছন বিদগধ-রাজ॥
সো কর কিশলয়-                     পরশে তনু আকুল
সখি বলি করিলুঁ সম্ভাষ।
বাহু পসারি                             আলিঙ্গি মুখ চুম্বই
পুন মুখ হেরি লহু হাস॥
সজনি কি কহব তাকর কাজ।
যে ছিল মনোরথ                        কয়লহি অভিমত
কহইতে নাহি রহে লাজ॥ ধ্রু॥
ঐছে রসিক সঞে                        যো ধনি রোখয়ে
কৈছন তাকর চীত।
হাম পুন তা সঞে                        কবহুঁ না রোখব
বিদ্যাপতি কহ বিপরীত॥

ই পদটি উনিশ শতকে প্রকাশিত, নিমানন্দ দাস সংকলিত “পদরসসার” পুথির ৭৯২-পদসংখ্যায় এই
রূপে দেওয়া রয়েছে। আমরা পুথিটি হাতে পাইনি। সতীশচন্দ্র রায়ের পদকল্পতরুর টীকা-পাঠান্তর দেখে
এখানে উপস্থাপন করা হলো।

॥ কামোদ॥

মান-দহনে মোর                     তনু ভেল জরজর
শূতলুঁ মন্দির মাঝ।
কানু নিয়ড়ে আসি                        চরণ সম্বাহই
ঐছন বিদগধ-রাজ॥
সো কর কিশলয়-                    পরশে তনু পূরল
সখি বলি করিলুঁ সম্ভাষ।
বাহু পসারি                           আলিঙ্গি মুখ চুম্বই
পুন মুখ হেরি লহু হাস॥
সজনি কি কহব তাকর কাজ।
জোহন মনোরথ                       কয়লহি অভিমত
কহইতে নাহি রহে লাজ॥ ধ্রু॥
ঐছে রসিক সঞে                      যো ধনি রোখয়ে
কৈছন তাকর চীত।
হাম পুন তা সঞে                      কবহুঁ না রোখব
দলপতি কহ বিপরীত॥

ই পদটি উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত দ্বিজ মাধব সংকলিত, বিশ্বভারতীর গ্রন্থশালার,
“শ্রীপদমেরুগ্রন্থ”, ১৬৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ যথা রাগ॥

মানদহনে মোর    তনু ভেল জরজর    সূতল মন্দিরমাঝ।
কানু নিয়ড়ে আসি    চরণ সম্বায়ই    ঐছন বিদগদরাজ॥
সো কর কিশলয়    পরসে তনু আকুল    সখী বলি করিনু সম্ভাষ।
বাহু পসারি    আলিঙ্গি মুখ চুম্বই    পুন মুখ হেরি লহু হাঁস॥
সজনি কি কহব তাকর কাজ।
জে ছিল মনোরথ    কয়লহু অভিমত    কহইতে নাহি রহে লাজ॥ ধ্রু॥
ঐছে রসিক সঞে    জো ধনি রোখই    কৈছন তাকর চিত।
হাম পুন ভাসএ    কবহু না রোখব    দলপতি কহ বিপরীত॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ১০৬৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মিলন
॥ কামোদ॥

মান-দহনে মোর                        তনু ভেল জরজর
শূতলুঁ মন্দির মাঝ।
কানু নিয়ড়ে আসি                           চরণ সম্বাহই
ঐছন বিদগধ-রাজ॥
সো কর কিশলয়                      পরশে তনু আকুল
সখি বলি করিলুঁ সম্ভাষ।
বাহু পসারি                             আলিঙ্গি মুখ চুম্বই
পুন মুখ হেরি লহু হাস॥
সজনি কি কহব তাকর কাজ।
যে ছিল মনোরথ                        কয়লহুঁ অভিমত
কহইতে নাহি রহে লাজ॥ ধ্রু॥
ঐছে রসিক সঞে                        যো ধনি রোখয়ে
কৈছন তাকর চীত।
হাম পুন তা সঞে                        কবহুঁ না রোখব
দলপতি কহ বিপরীত॥

ই পদটি ১৯৫৩ সালে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর মহাজন পদাবলী
“শ্রীপদামৃতমাধুরী” ২য় খণ্ড, ৫২০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মানপ্রকরণ
॥ কামোদ - মধ্যম দশকুশী॥

মান দহনে মোর,                   তনু ভেল জর জর,
শূতলুঁ মন্দির মাঝ।
কানু নিয়ড়ে আসি,                        চরণ সম্বাহই,
ঐছন বিদগধ-রাজ॥১
সো কর কিশলয়,                   পরশে তনু আকুল.
সখি বলি করিলুঁ সম্ভাষ।
বাহু পসারি,                          আলিঙ্গি মুখ চুম্বই,
পুন মুখ হেরি লহু হাস॥
সজনি কি কহব তাকর কাজ।
যে ছিল মনোরথ,                      কয়লহুঁ অভিমত,
কহইতে নাহি রহে লাজ॥ ধ্রু॥
ঐছে রসিক সঞে,                     যো ধনি রোখয়ে,
কৈছন তাকর চীত।
হাম পুন তা সঞে,                      কবহুঁ না রোখব,
দলপতি কহ বিপরীত॥

টীকা -
১। কৃষ্ণ নিকটে আসিয়া আমার পা টিরিয়া দিতে লাগিলেন, এমনি রসিক চূড়ামণি তিনি!
---নবদ্বীপচন্দ্র ব্রজবাসী, “শ্রীপদামৃতমাধুরী” ২য় খণ্ড॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী",
৯২৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান দহনে মোর তনু ভেল জরজর                
শূতলুঁ মন্দির মাঝ।
কানু নিয়ড়ে আসি চরণ সম্বাহই                    
ঐছন বিদগধ রাজ॥
সো কর কিশলয় পরশে তনু আকুল                
সখি বলি করিলুঁ সম্ভাষ।
বাহু পসারি আলিঙ্গি মুখ চুম্বই                       
পুন মুখ হেরি লহু হাস॥
সজনি কি কহব তাকর কাজ।                      
যে ছিল মনোরথ কয়লহুঁ অভিমত                  
কহইতে নাহি রহে লাজ॥
ঐছে রসিক সঞে যো ধনি রোখয়ে                
কৈছন তাকর চীত।
হাম পুন তা সঞে কবহুঁ না রোখব                
দলপতি কহ বিপরীত॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর