কবি দীনহীন দাসের বৈষ্ণব পদাবলী
*
মরি মরি না লো নদিয়ার মাঝারে ও না রূপ
ভণিতা দীনহীন দাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায়
সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল), ১ম খণ্ড, ২য়শাখা, ২য় পল্লব,
রূপাভিসার, ২৮৮-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে।

অথ রূপাভিসারপ্রকরণং গীয়তে।
তত্র শ্রীগৌরচন্দ্রঃ।
॥ শ্রীরাগ॥

মরি মরি না লো নদিয়ার মাঝারে ও না রূপ।
কেবল মুরুতিময় পিরিতির কূপ॥ ধ্রু॥
বদন-মণ্ডল                           চান্দ ঝলমল
কনক-দরপণ নিন্দিতে।
কপল রঙ্গিম                        ভুরুর ভঙ্গিম
অতনু-সারঙ্গ খণ্ডিতে॥
নয়ন যুগল                          প্রেমে ছল ছল
নাসা খগপতি নিন্দিতে।
চান্দ-মুখে হরি বোলে কান্দিতে কান্দিতে॥
তেজি সুখময়                         শয়ন আসন
নাম ডোর গলে শোভিতে।
সুগন্ধি চন্দন                           অঙ্গে লেপন
সংকীর্ত্তন-ধুলি ভূষিতে॥
ভাবে গর গর                   না চিনে নিদ পর
পুলক-আবলি শোভিতে।
রা বলিয়া ধা বোল না পারে বলিতে॥
বাজয়ে মাদল                      করহি করতাল
কলি-কলুষ-ভয় নাশিতে।
ভকত-গণ মেলি                     দেই করতালি
ফিরয়ে চৌদিগে নাচিতে॥
চরণ-পল্লব                           ভকত-বল্লভ
কলপ-তরু প্রকাশিতে।
দীনহীন দাসের মন রহিল তাহাতে॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর