| কবি গোপীর বৈষ্ণব পদাবলী |
| দণ্ডবৎ হৈয়া মায় সাজিল যাদব রায় ভণিতা গোপী কবি গোপী এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল), ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা ২য়-ভাগ, ৩০শ পল্লব, অষ্টকালীয় নিত্য-লীলা, ২৫৭২-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ভাটিয়ারি॥ দণ্ডবৎ হৈয়া মায় সাজিল যাদব রায় সঙ্গহি রঙ্গিয়া রাখাল। বরজে পড়িল ধ্বনি শিঙ্গা-বেণু-রব শুনি আগে ধায় গোধনের পাল॥ গোঠেরে সাজিল ভাইয়া যে শুনে সে যায় ধাইয়া রহিতে না পারে কেহ ঘরে। শুনিয়া মুখের বেণু মন্দ মন্দ চলে ধেনু পুচ্ছ ফেলি পিঠের উপরে॥ নাচিতে নাচিতে যায় নূপুর পঞ্চম গায় পাঁচনি ফিরায় শিশুগণে। হৈ হৈ রাখাল বলে শুনি সুখ সুরকুলে গোপী বলে নাথ যায় বনে॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |