কবি গোপীরমণ-এর বৈষ্ণব পদাবলী
*
মো যদি কখন ঘুমের আলসে
ভণিতা গোপীরমণ
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ সাল), ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ২য় পল্লব, ভাবী বিরহ,
১৬০৮-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

মো যদি কখন                        ঘুমের আলসে
শুতিয়ে সে তনু লাগি।
মোর অঙ্গ-জল                        বসনে মোছয়ে
রজনি পোহায় জাগি॥
সখি এই সে বুঝলুঁ সাচি।
সে হেন মাধব                        দূরদেশে যাব
মুঞি সে রহিমু বাঁচি॥ ধ্রু॥
সে সব পিরিতি                      আরতি চরিত
সে কথা কহিব কায়।
সোঙরি সোঙরি                    সে সব কাহিনী
পরাণ ফাটিয়া যায়॥
বিধির ঘটন                            কত নারীগণ
সুখেতে বৈসয়ে তারা।
মোরি সে কপালে                   এতেক পোড়নি
এ হেন বিষের জ্বালা॥
এ দুখ-বেদন                            না যায় সহন
কি কাজ পরাণে জীয়া।
এ গোপীরমণ                        আগে সে মরিবে
তোমার নিছনি লৈয়া॥

ই পদটি উনিশ শতকে প্রকাশিত, নিমানন্দ দাস সংকলিত “পদরসসার” পুথির ৮২০-পদসংখ্যায় এই
রূপে দেওয়া রয়েছে। আমরা পুথিটি হাতে পাইনি। সতীশচন্দ্র রায়ের পদকল্পতরুর টীকা-পাঠান্তর দেখে
এখানে উপস্থাপন করা হলো।

॥ শ্রীরাগ॥

মো যদি কখন                        ঘুমের আলসে
শুতিয়া সে তনু লাগি।
মোর অঙ্গ-জল                        বসনে মোছয়ে
রজনি পোহায় জাগি॥
সখি এই সে বুঝলুঁ সাচি।
সে হেন মাধব                        দূরদেশে যাব
মুঞি সে রহিলু বাঁচি॥ ধ্রু॥
সে সব পিরিতি                     আরতি চরিত
সে কথা কহিব কায়।
সোঙরি সোঙরি                   সে সব কাহিনী
পরাণ ফাটিয়া যায়॥
বিধির ঘটন                          কত নারীগণ
সুখেতে বৈসয়ে তারা।
মোর সে কপালে                  এতেক পোড়নি
এ হেন বিষের জ্বালা॥
এ দুখ-বেদন                        না যায় সহন
কি কাজ পরাণে জীয়া।
এ গোপীরমণ                    আগে সে মরিবে
তোমার নিছনি লৈয়া॥

ই পদটি ১৮০৭ সালে প্রকাশিত, কমলাকান্ত দাস সংকলিত “পদরত্নাকর” পুথির ৪০|১২-পদ-সংখ্যায় এই
রূপে দেওয়া রয়েছে। আমরা পুথিটি হাতে পাইনি। সতীশচন্দ্র রায়ের পদকল্পতরুর টীকা-পাঠান্তর দেখে
এখানে উপস্থাপন করা হলো।

॥ শ্রীরাগ॥

মুঞী যদি কভু                     অধিক আলসে
শুতল ঘুমক লাগি।
মোর শ্রম-জল                        বসনে মোছই
রজনি পোহায় জাগি॥
সই এ বড় মোর অভাগী।
সে হেন মাধব                        দূরদেশে যাব
রহিব কি সুখ লাগী॥ ধ্রু॥
সে সব চরিত                      পিরিতি আরতি
সে কথা কহিব কায়।
স্মঙরি স্মঙরি                      সে সব কাহিনী
পরাণ ফাটিয়া যায়॥
বিধির ঘটন                            যত নারীগণ
সুখের বসতি তারা।
মোরি সে কপালে                   এতেক পোড়নি
এমন বিষের জ্বালা॥
এ দুখ-বেদন                            না যায় সহন
মরিব প্রাণ তেজিয়া।
এ গোপীরমণ                            মরুক এখন
এ দুখের বালাই লৈয়া॥

ই পদটি ১৯৫৫ সালে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর মহাজন পদাবলী
“শ্রীপদামৃতমাধুরী” ৪র্থ খণ্ড, ২৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

মো যদি কখন                        ঘুমের আলসে
শুতিয়ে সে তনু লাগি।
মোর অঙ্গজল                        বসনে মোছায়ে
রজনি পোহায় জাগি॥
সখি এই সে বুঝলুঁ সাচি।
সে হেন মাধব                        দূর দেশে যাব
মুঞি সে রহিমু বাঁচি॥
সে সব পিরিতি                      আরতি চরিত
সে কথা কহিব কায়।
সোঙরি সোঙরি                    সে সব কাহিনী
পরাণ ফাটিয়া যায়॥
বিধির ঘটন                           কত নারীগণ
সুখেতে বৈসয়ে তারা।
মোরি সে কপালে                    এতেক পোড়নি
এ হেন বিষের জ্বালা॥
এ দুখ-বেদন                           না যায় সহন
কি কাজ পরাণে জীয়া।
এ গোপীরমণ                      আগে সে মরিবে
তোমার নিছনি লৈয়া॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর