কবি কৃষ্ণকান্তের বৈষ্ণব পদাবলী
*
নাগরি নাগর সব-গুণ-আগর
ভণিতা কৃষ্ণকান্ত
কবি কৃষ্ণকান্ত দাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩৪ বঙ্গাব্দের (১৯২৭ সাল), ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা ২য়ভাগ ৩২শপল্লব ,অষ্টকালীয়
নিত্য-লীলা, ২৮৮৬-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে।


॥ তথা রাগ॥

নাগরি নাগর সব-গুণ-আগর
.        আনন্দ-সাগরে ভাসি।
সুভগ-বিলোচন ভাব-সুসূচন
.        বয়নহি রঙ্গ-তরঙ্গ পরকাশি॥
.   সখি হে কিয়ে ইহ অপরুপ রঙ্গ।
চাহনি ভাওনি অঙ্গ-মোড়ায়নি
.        গাওনি একহি সঙ্গ॥
শ্যামর-কায় অচাহে হিলায়ত
.        বাত-ঘটিত বন-মাল।
চম্পক-গোরি সুভঙ্গে সুকম্পই
.        তা সঞে যৈছন বিজুরিক জাল॥
চরণক চাল বিশাল মিশাওত
.        শোভা বরণি না হোয়।
এ কৃষ্ণকান্ত নিতান্ত নিধারল
.    নিশি দিশি অন্তর জাগি রহু ওয়॥

ই পদটি ১৯০৫ সালে প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”,
৫৬৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

নাগরি নাগর,                        সব গুণ আগর.
আনন্দ-সাগরে ভাসি।
সুভগ বিলোচন,                        ভাব সুসূচন,
নয়নহি রঙ্গ তরঙ্গ পরকাশি॥
সখি হে কিয়ে ইহ অপরুপ রঙ্গ।
চাহনি ভাওনি,                        অঙ্গ মোড়ায়নি,
গাওনি একহি সঙ্গ॥
শ্যামর কায়,                        অচাহে হিলায়ত,
বাত ঘটি বন মাল।
চম্পক গোরী,                        সুভঙ্গে সুকম্পই,
ভাসয়ে যৈছন বিজুরীক জাল॥
চরণক চাল,                        বিশাল মিশাওত,
শোভা বরণি না হোয়।
এ কৃষ্ণকান্ত,                          নিতান্ত নিধারল,
নিশি দিশি অন্তর জাগি রহু তায়॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৮৪২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রাসনৃত্য
॥ তথা রাগ॥

নাগরি নাগর সব-গুণ-আগর                
আনন্দ সাগরে ভাসি।
সুভগ বিলোচন ভাব সু-সূচন                
বয়নহি রঙ্গ তরঙ্গ পরকাশি॥
সখি হে কিয়ে ইহ অপরুপ রঙ্গ।             
চাহনি ভাওনি অঙ্গ মোড়ায়নি                
গাওনি একহি সঙ্গ॥
শ্যামর কায় নটনে হিলায়ত                   
বাত ঘটিত বনমাল।
চম্পক গোরি সুভঙ্গে সুকম্পই                
যৈছন বিজুরিক জাল॥
চরণক চাল বিশাল মিশাওত                
শোভা বরণি না হোয়।
এ কৃষ্ণকান্ত নিতান্ত নিধারল                  
সতত অন্তরে রহু মোয়॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী",
৪১১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নাগরি নাগর সব-গুণ-আগর                
আনন্দ সাগরে ভাসি।
সুভগ বিলোচন ভাব সু-সূচন                
বয়নহি রঙ্গ তরঙ্গ পরকাশি॥
সখি হে কিয়ে ইহ অপরুপ রঙ্গ।            
চাহনি ভাওনি অঙ্গ মোড়ায়নি              
গাওনি একহি সঙ্গ॥
শ্যামর কায় নটনে হিলায়ত                
বাত ঘটিত বনমাল।
চম্পক গোরি সুভঙ্গে সুকম্পই              
যৈছন বিজুরিক জাল॥
চরণক চাল বিশাল মিশাওত                
শোভা বরণি না হোয়।
এ কৃষ্ণকান্ত নিতান্ত নিধারল                 
সতত অন্তরে রহু মোয়॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
গিরিবর-রাজ মাঝ পরম-থল
ভণিতা কৃষ্ণকান্ত
কবি কৃষ্ণকান্ত দাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩৪ বঙ্গাব্দের (১৯২৭ সাল), ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা ২য়ভাগ ৩২শপল্লব ,অষ্টকালীয়
নিত্য-লীলা, ২৮৮৭-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

গিরিবর-রাজ মাঝ পরম-থল   
.        দল-ফুল-শোভিত শাখি।
দরশে কলানিধি উরধে সুথম্বিত
.        গন্ধহিঁ অন্ধিত ভৃঙ্গক পাঁতি॥
মৃদুতর-পবন-সেবন-রসে ফীরত
.        কুসুম-গন্ধ সঞে মেলি।
অণ্ডজ-পাঁতি মাতি দরশ-রসে
.        রাতিক গতি ভুলি গেলি॥
. সখি হে কিয়ে ইহ পরম আনন্দ
রাধামোহন  শ্যাম-বিমোহিনি  
.        নাচত অতুল প্রবন্ধ॥ ধ্রু॥
নাগরি-ডাহিন ভুজ সুবিরাজিত
.        শ্যাম-বাম-ভুজ সঙ্গে।
নীলিম হেম-মৃণাল কি খেলত    
.        আনন্দ-সায়র-তরঙ্গে॥
নটন–বেগে যব অন্তরিত দুহুঁ জন
.        তবহিঁ মিশায়ত অঙ্গ।
কর-পদ-চালনি কঙ্কণ-কিঙ্কিণি-ধনি
.        করতহিঁ বিবিধ-তরঙ্গ॥
দুহুঁ-অঙ্গ-মাধুরি দুহুঁ অবলোকই
.    দুহুঁজন-নয়ন বিভোর।
কৌতুক লাগি যব অনত চালইতে
.     তবহিঁ দুহুঁক মুখ-ওর॥
প্রতি লতা শাখিক আশ পুরাইতে
.     নিয়ড়ে নিয়ড়ে চলি যায়।
চৈতন্য-চরণ কৃষ্ণকান্ত নিতান্ত-ধন
.     ইহ বিনু লোচন কৈছে জুড়ায়॥

ই পদটি ১৯০৫ সালে প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”,
৫৬৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

গিরিবর রাজ,                        মাঝ পরম থল,
দল ফুল শোভিত শাখী।
দরশে কলানিধি,                     উরধে সুখাম্বিত,
গন্ধহিঁ অন্ধিত ভৃঙ্গক পাঁতি॥
মৃদুতর পবন,                     সেবন রসে ফিরত,
কুসুম গন্ধ সঞে মেলি।
অণ্ডজ পাঁতি,                        মাতি দরশ রসে,
রাতিক গতি ভুলি গেলি॥
সখি হে কিয়ে ইহ পরম আনন্দ।
রাধামোহন,                           শ্যাম-বিমোহিনী,
নাচত গাওত প্রবন্ধ॥
নাগরী ডাহিন,                        ভুজ সুবিরাজিত,
শ্যাম-বাম-ভুজ সঙ্গে।
নীলিম হেম-                        মৃণাল কি খেলত,
আনন্দ সায়র-তরঙ্গে॥
নটন–বেগে যব,                     অন্তরিত দুহুঁজন,
তবহিঁ মিশায়ত অঙ্গ।
কর-পদ-চালনি,                         কঙ্কণ-কিঙ্কিণী,
ধনি করতহিঁ বিবিধ-তরঙ্গ॥
দুহুঁ-অঙ্গ-মাধুরী,                      দুহুঁ অবলোকই,
দুহুঁজন-নয়ন বিভোর।
কৌতুক লাগি যব,                   অতন চালাইতে,
তবহিঁ দুহুঁক সুখ-ওর॥
প্রতি লতা শাখীক,                   আশ পূরাইতে,
নিয়ড়ে নিয়ড়ে চলি যায়।
চৈতন্য-চরণ,                             কৃষ্ণকান্ত-ধন,
ইহ বিনু লোচন কৈছে জুড়ায়॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৮৪২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

গোবর্দ্ধনে রাসরঙ্গ
॥ তথা রাগ॥

গিরিবররাজ মাঝ পরম থল    
.        শোভে শাখী ফুলদল সাথি।
দরশে কলানিধি উরধে সু-থাম্বিত
.        গন্ধহিঁ অন্ধিত ভৃঙ্গক পাঁতি॥
মৃদুতর পবন সেবন রসে ফীরত
.        কুসুম গন্ধ সঞে মেলি।
অণ্ডজ পাঁতি মাতি দরশ রসে  
.        রাতিক গতি ভুলি গেলি॥
.        সখি হে কিয়ে ইহ পরম আনন্দ।        
রাধামোহন  শ্যাম বিমোহিনি    
.        নাচত অতুল প্রবন্ধ॥ ধ্রু॥
নাগরি ডাহিন ভুজ সুবিরাজিত
.        শ্যাম বাম ভুজ সঙ্গে।
নীলিম হেম মৃণাল কি খেলত    
.        আনন্দ সায়র তরঙ্গে॥
নটন বেগে যব অন্তরিত দুহুঁ জন
.        তবহিঁ মিশায়ত অঙ্গ।
কর পদ চালনি কঙ্কণ কিঙ্কিণি     
.        করতহিঁ বিবিধ তরঙ্গ॥
দুহুঁ অঙ্গ মাধুরি দুহুঁ অবলোকই
.            দুহুঁজন নয়ন বিভোর।
কৌতুক লাগি আনত চালই হেরু
.             তবহিঁ দুহুঁক মুখ ওর॥
প্রতি লতা শাখিক আশ পুরাইতে
.             নিয়ড়ে নিয়ড়ে চলি যায়।
চৈতন্য চরণ কৃষ্ণকান্ত নিতান্ত-ধন
.             (ইহ বিনু) লোচন কৈছে জুড়ায়॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী",
৪১০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

গিরিবররাজ মাঝ পরম থল
.        শোভে শাখী ফুলদল সাথি।
দরশে কলানিধি উরধে সু থাম্বিত
.        গন্ধহিঁ অন্ধিত ভৃঙ্গক পাঁতি॥
মৃদুতর পবন সেবন রসে ফীরত
.        কুসুম গন্ধ সঞে মেলি।
অণ্ডজ পাঁতি মাতি দরশ রসে  
.        রাতিক গতি ভুলি গেলি॥
. সখি হে কিয়ে ইহ পরম আনন্দ।
রাধামোহন  শ্যাম বিমোহিনি   
.        নাচত অতুল প্রবন্ধ॥
নাগরি ডাহিন ভুজ সুবিরাজিত
.        শ্যাম বাম ভুজ সঙ্গে।
নীলিম হেম মৃণাল কি খেলত
.        আনন্দ সায়র তরঙ্গে॥
নটন বেগে যব অন্তরিত দুহুঁ জন
.        তবহিঁ মিশায়ত অঙ্গ।
কর পদ চালনি কঙ্কণ কিঙ্কিণি
.        করতহিঁ বিবিধ তরঙ্গ॥
দুহুঁ অঙ্গ মাধুরি দুহুঁ অবলোকই
.            দুহুঁজন নয়ন বিভোর।
কৌতুক লাগি আনত চালই হেরু
.             তবহিঁ দুহুঁক মুখ ওর॥
প্রতি লতা শাখিক আশ পুরাইতে
.             নিয়ড়ে নিয়ড়ে চলি যায়।
চৈতন্য চরণ কৃষ্ণকান্ত নিতান্ত ধন
.             (ইহ বিনু) লোচন কৈছে জুড়ায়॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
একে গিরি গোবর্দ্ধন তাহে সুশোভিত বন
ভণিতা কৃষ্ণকান্ত
কবি কৃষ্ণকান্ত দাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩৪ বঙ্গাব্দের (১৯২৭ সাল), ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা ২য়ভাগ ৩২শপল্লব ,অষ্টকালীয়
নিত্য-লীলা, ২৮৮৮-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

একে গিরি গোবর্দ্ধন        তাহে সুশোভিত বন
তাহে আর চান্দনিয়া রাতি।
মণ্ডলীর চারি পাশে         বিচিত্র বন্ধনে ভাসে
নানাবর্ণে শিলা পাঁতি পাঁতি॥
হেরি হেরি দুহুঁজন            অতি উলসিত-মন
পরম মোহন নৃত্য করে।
অঙ্গ-শোভা মনোরম           আন-আন-নিরক্ষণ
অন্তরে আনন্দ নাহি ধরে॥
রস-ভরে দুহুঁ-কায়            ঢলিয়া ঢলিয়া যায়
শিথিলিত ভৈ গেল ছরমে।
দুহুঁক রাতুল আঁখি         লোহিত ললিত পাখি
মুখ-শশী তিতিল ঘরমে॥
দুহুঁক সেঙ্গিত-হাসে        সখী মিলি দুহুঁ পাশে
তছু কান্ধে ভুজ আরোপিয়া।
সুছন্দ-খলিত-পায়              লঘুতর চলি যায়
ধৈরজ ধরিতে নারে হিয়া॥
চারি পাশে পরিজন          করে নানা সুসেবন
দুহুঁ-অঙ্গ-ভঙ্গী নিরখিয়া।
কেহু গন্ধ দেই গায়            কেহু কেহু মন্দ বায়
কেহু চলে ফুল বরষিয়া।
কেহ বা কাহুকে কহে       আর নৃত্য ভাল নহে
রস-ভরে আলুইল দুহুঁ।
গাওনি বাওনি রাখ             আপন ছরম ভাখ
তাহা শুনি দুহুঁজন রহু॥
কেহু বোলে ভাল ভাল        এই সে উদ্যোগ সার
তুরিতে করিয়ে আর কাজ।
কোমল কুসুম আনি           বিরচহ শেজ খানি
যাহাঁ হয়ে দুহুঁক বিরাজ॥
হেনই সময়ে কবে            কাহুকে ইঙ্গিত হবে
এ হেন সেবনে নিষোজনে।
চৈতন্য-চরণ-দাস              কৃষ্ণকান্ত পূর্ণ-আশ
পরম দুর্ল্লভ এই ধনে॥

ই পদটি ১৯০৫ সালে প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”,
৫৬৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

একে গিরি গোবর্দ্ধন,        তাহে সুশোভিত বন,
তাহে আর চান্দনিয়া রাতি।
মণ্ডলীর চারি পাশে,         বিচিত্র বন্ধনে ভাসে,
নানাবর্ণে শিলা পাঁতি পাঁতি॥
হেরি হেরি দুহুঁজন,            অতি উলসিত-মন,
পরম মোহন নৃত্য করে।
অঙ্গ-শোভা মনোরম,           আন-আন-নিরক্ষণ,
অন্তরে আনন্দ নাহি ধরে॥
রস-ভরে দুহুঁ-কায়,            ঢলিয়া ঢলিয়া যায়,
শিথিলিত ভৈ গেল ছরমে।
দুহুঁক রাতুল আঁখি,        লোহিত ললিত দেখি,
মুখশশী তিতিল ঘরমে॥
দুহুঁক সেঙ্গিত-হাসে,        সখী মিলি দুহুঁ পাশে,
তছু কান্ধে ভুজ আরোপিয়া।
সুছন্দ-খলিত-পায়,               লঘুতর চলি যায়
ধৈরয ধরিতে নারে হিয়া॥
চারি পাশে পরিজন,          করে নানা সুসেবন,
দুহুঁ-অঙ্গ-ভঙ্গী নিরখিয়া।
কেহুঁ গন্ধ দেই গায়,           কেহুঁ মন্দ মন্দ বায়,
কেহুঁ চলে ফুল বরষিয়া।
কেহ বা কাহুঁকে কহে,        আর নৃত্য ভাল নহে,
রস-ভরে আলুইল অঙ্গ।
গায়নি বায়নি রাখ,              আপন ছরম ভাখ,
তাহা শুনি দুহুঁজন-রঙ্গ॥
কেহো বোলে ভাল ভাল,      এই সে উদ্যোগ সার,
তুরিতে করিয়ে আর কাজ।
কোমল কুসুম আনি,            বিরচহ শেজ খানি,
যাহাঁ হয়ে দুহুঁক বিরাজ॥
হেনই সময়ে কবে,             কাহুঁকে ইঙ্গিত হবে
এ হেন সেবনে নিজ-জনে।
চৈতন্য-চরণ-দাস,              কৃষ্ণকান্ত পূর্ণ-আশ,
পরম দুর্লভ এই মনে॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৮৪২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

গোবর্দ্ধনে রাসরঙ্গ
॥ তথা রাগ॥

একে গিরি গোবর্দ্ধন         তাহে সুশোভন বন
তাহে আর চান্দনিয়া রাতি।
মণ্ডলীর চারি পাশে         বিচিত্র বন্ধনে ভাসে
নানাবর্ণে শিলা পাঁতি পাঁতি॥
হেরি হেরি দুহুঁজন            অতি উলসিত মন
পরম মোহন নৃত্য করে।
অঙ্গ শোভা মনোরম           আন আন নিরখণ
অন্তরে আনন্দ নাহি ধরে॥
রসভরে দুহুঁ কায়             ঢলিয়া ঢলিয়া যায়
শিথিলিত ভৈ গেল ছরমে।
দুহুঁক রাতুল আঁখি          লোহিত ললিত পাখি
মুখশশী তিতিল ঘরমে॥
দুহুঁক সঙ্গেতে হাসে        সখী মিলি দুহুঁ পাশে
তছু কান্ধে ভুজ আরোপিয়া।
স্বছন্দ খলিত পায়               লঘুতর চলি যায়
ধৈরজ ধরিতে নারে হিয়া॥
চারি পাশে পরিজন          করে নানা সুসেবন
দুহুঁ অঙ্গ ভঙ্গী নিরখিয়া।
কেহু গন্ধ দেই গায়            কেহু কেহু মন্দ বায়
কেহু চলে ফুল বরষিয়া।
কেহ বা কাহুকে কহে        আর নৃত্য ভাল নহে
রসভরে আলুইল দুহুঁ।
গাওনি বাওনি রাখ              আপন ছরম ভাখ
তাহা শুনি দুহুঁজন রহু॥
কেহু বোলে ভাল ভাল        এই সে উদ্যোগ সার
তুরিতে করিয়ে আর কাজ।
কোমল কুসুম আনি            বিরচহ শেজখানি
যাহাঁ হয়ে দুহুঁক বিরাজ॥
হেনই সময়ে কবে            কাহুকে ইঙ্গিত হবে
এ হেন সেবনে নিযোজনে।
চৈতন্য চরণ দাস             কৃষ্ণকান্ত পূর্ণ আশ
পরম দুর্ল্লভ এই ধনে॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী",
৪০৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

একে গিরি গোবর্দ্ধন তাহে সুশোভিত               
বন তাহে আর চান্দনিয়া রাতি।
মণ্ডলীর চারি পাশে বিচিত্র বন্ধনে ভাসে             
নানাবর্ণে শিলা পাঁতি পাঁতি॥
হেরি হেরি দুহুঁজন অতি উলসিত মন                
পরম মোহন নৃত্য করে।
অঙ্গ শোভা মনোরম আন আন নিরখণ              
অন্তরে আনন্দ নাহি ধরে॥
রসভরে দুহুঁ কায় ঢলিয়া ঢলিয়া যায়                
শিথিলিত ভৈ গেল ছরমে।
দুহুঁক রাতুল আঁখি লোহিত ললিত                   
পাখি মুখশশী তিতিল ঘরমে॥
দুহুঁক সঙ্গেতে হাসে সখী মিলি দুহুঁ                   
পাশে তছু কান্ধে ভুজ আরোপিয়া।
স্বছন্দ খলিত পায় লঘুতর চলি যায়                  
ধৈরজ ধরিতে নারে হিয়া॥
চারি পাশে পরিজন করে নানা সুসেবন              
দুহুঁ অঙ্গ ভঙ্গী নিরখিয়া।
কেহু গন্ধ দেই গায় কেহু কেহু মন্দ                    
বায় কেহু চলে ফুল বরষিয়া।
কেহ বা কাহুকে কহে আর নৃত্য                      
ভাল নহে রসভরে আলুইল দুহুঁ।
গাওনি বাওনি রাখ আপন ছরম ভাখ                
তাহা শুনি দুহুঁজন রহু॥
কেহু বোলে ভাল ভাল এই সে উদ্যোগ                
সার তুরিতে করিয়ে আর কাজ।
কোমল কুসুম আনি বিরচহ শেজখানি                
যাহাঁ হয়ে দুহুঁক বিরাজ॥
হেনই সময়ে কবে কাহুকে ইঙ্গিত হবে                
এ হেন সেবনে নিযোজনে।
চৈতন্য চরণ দাস কৃষ্ণকান্ত পূর্ণ আশ                
পরম দুর্ল্লভ এই ধনে॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
এ অতি কমলিনি উহ সুকুমার
এ অতি কোমলিনী উহ সুকুমার
ভণিতা কৃষ্ণকান্ত
কবি কৃষ্ণকান্ত দাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং
সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩৪ বঙ্গাব্দের (১৯২৭ সাল), ৪র্থ খণ্ড,
৪র্থ শাখা ২য়ভাগ ৩২শপল্লব ,অষ্টকালীয় নিত্য-লীলা, ২৮৮৯-পদসংখ্যায় এইরূপে দেওয়া
রয়েছে।

॥ তথা রাগ॥

এ অতি কমলিনি উহ সুকুমার।
রস ভরে নিজ নিজ নাহিক সাম্ভাল॥
নয়ন-ঢুলাঢুলি ঘরমিত মুখ।
অঙ্গ মোড়ায়নি ভূরি কৌতূক॥
হোর দেখ রে সখি দুহুঁ অব@ই
দুহুঁ জন দুহুঁ-অঙ্গে রহত হিলা।
হেরি দিঠি-অঞ্চলে হরি-মুখ চাই।
অঞ্চলে বীজই ভূরি চমকাই॥
রসবতি রাই রসিক-বর হেরি।
কহতহিঁ হাসি সরস তনু তেরি॥
কহইতে নিরখই শ্যাম-বয়ান।
মৃদুতর-কর দেই ঠেলই ঘাম॥
দুহুঁ-পদ চলনে না পায়ই থেহ।
নরতন রাখি থকিত ভেল দেহ॥
চৈতন্য-চরণ-ধন কৃষ্ণকান্ত দাস।
তবহুঁ মিলাব দুহুঁ শেজক পাশ॥

@ - অপাঠ্য অক্ষর।

ই পদটি ১৯০৫ সালে প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব-পদলহরী”, ৫৬৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

এ অতি কোমলিনী উহ সুকুমার।
রস ভরে নিজ নিজ নাহিক সম্ভাল॥
নয়ন ঢুলাঢুলি ঘরমিত মুখ।
অঙ্গ মোড়াওনি ভূরি কৌতুক॥
হের দেখ রে সখি দুহুঁ অবশাই
দুহুঁ জন দুহুঁ-অঙ্গে রহত হিলাই।
হেরি দিঠি অঞ্চলে হরি মুখ চাই।
অঞ্চলে বীজই ভূরি চমকাই॥
রসবতী রাই রসিক-বর হেরি।
কহতহিঁ হাসি সরস তনু তেরি॥
কহইতে নিরখই শ্যাম-বয়ান।
মৃদুতর কর দেই ঠেলই ঘাম॥
দুহুঁ পদ চলনে না পায়ই থেধহ।
নরতন রাখি থকিত ভেল দেহ॥
চৈতন্য-চরণ-ধন কৃষ্ণকান্ত দাস।
তবহুঁ মিলাব দুহুঁ শেজক পাশ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখীগণের সেবা
॥ তথা রাগ॥

এ অতি কমলিনি উহ সুকুমার।
রস ভরে নিজ নিজ নাহিক সাম্ভার॥
নয়ন ঢুলাঢুলি ঘরমিত মুখ।
অঙ্গ মোড়ায়নি ভূরি কৌতূক॥
হোর দেখ রে সখি দুহুঁ অবলীলা।
দুহুঁ জন দুহুঁ অঙ্গে রহতহি হিলা।
হেরি দিঠি অঞ্চলে হরি মুখ চাই।
অঞ্চলে বীজই ভূরি চমকাই॥
রসবতি রাই রসিক বর হেরি।
কহতহিঁ হাসি সরস তনু তেরি॥
কহইতে নিরখই শ্যাম বয়ান।
মৃদুতর কর দেই ঠেলই ঘাম॥
দুহুঁ-পদ চলনে না পায়ই থেহ।
নরতন রাখি থকিত ভেল দেহ॥
চৈতন্য চরণ ধন কৃষ্ণকান্ত দাস।
তবহুঁ মিলাব দুহুঁ শেজক পাশ॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব
পদাবলী", ৪০৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

এ অতি কমলিনি উহ সুকুমার।
রস ভরে নিজ নিজ নাহিক সাম্ভার॥
নয়ন ঢুলাঢুলি ঘরমিত মুখ।
অঙ্গ মোড়ায়নি ভূরি কৌতূক॥
হোর দেখ রে সখি দুহুঁ অবলীলা।
দুহুঁ জন দুহুঁ অঙ্গে রহতহি হিলা।
হেরি দিঠি অঞ্চলে হরি মুখ চাই।
অঞ্চলে বীজই ভূরি চমকাই॥
রসবতি রাই রসিক বর হেরি।
কহতহিঁ হাসি সরস তনু তেরি॥
কহইতে নিরখই শ্যাম বয়ান।
মৃদুতর কর দেই ঠেলই ঘাম॥
দুহুঁ পদ চলনে না পায়ই থেহ।
নরতন রাখি থকিত ভেল দেহ॥
চৈতন্য চরণ ধন কৃষ্ণকান্ত দাস।
তবহুঁ মিলাব দুহুঁ শেজক পাশ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
নরতন বেগহি ছরমিত দুহুঁ তনু
ভণিতা কৃষ্ণকান্ত
কবি কৃষ্ণকান্ত দাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩৪ বঙ্গাব্দের (১৯২৭ সাল), ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা ২য়ভাগ ৩২শপল্লব ,অষ্টকালীয়
নিত্য-লীলা, ২৮৯০-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

নরতন-বেগহি                 ছরমিত দুহুঁ-তনু
বহুত ঘরম বহি যায়।
দুহুঁ জন-কন্ধরে                  দুহুঁ-শির হেলন
তবহি চমকি মুচকায়॥
সখি হে অব নহ বিলম্ব উচিত।
কর-অবলম্বনে                     দুহুঁক পধারহ
শয়নক সীম তুরিত॥
অভরণ বহুতর                অম্বর স্বেদ-ভর
এহ সব যতনে ওলাই।
চীন-বসন পুন                   কুসুম-বিভূষণ
পীন ঘুসৃণ পহিরাই॥
মরমক বচন             শ্রবণে অতি উলসিত
করলহিঁ ঐছন নিতান্ত।
সুশিতল জল ভরি             ঝরঝরি সাজব
ঐছন সময়ে কৃষ্ণকান্ত॥

ই পদটি ১৯০৫ সালে প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”,
৫৬৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

নরতন-বেগহি,                 ছরমিত দুহুঁ তনু,
বহুত ঘরম বহি যায়।
দুহুঁজন-কন্ধরে,                  দুহুঁ শির হেলন,
তবহি চমকি মুচকায়॥
সখি হে অব নহ বিলম্ব উচিত।
কর-অবলম্বনে,                   দুহুঁক পধারহ,
শয়নক সীম তুরিত॥
অভরণ বহুতর,                অম্বর স্বেদ ভর,
এহ সব যতনে ওলাই।
চীন-বসন পুন,                  কুসুম বিভূষণ,
পীন ঘুসৃণ পহিরাই॥
মরমক বচন,           শ্রবণে অতি উলসিত,
করলহি ঐছন নিতান্ত।
সুশীতল জল ভরি,             ঝরঝরী সাজব,
ঐছন সময়ে কৃষ্ণকান্ত॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৮৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখীগণের সেবা
॥ তথা রাগ॥

নরতন বেগহি                 ছরমিত দুহুঁ তনু
বহুত ঘরম বহি যায়।
দুহুঁ জন কন্ধরে                  দুহুঁ শির হেলন
তবহি চমকি মুচকায়॥
সখি হে অব নহ বিলম্ব উচিত।
কর অবলম্বনে                   দুহুঁক পধারহ
শয়নক সীম তুরিত॥
অভরণ বহুতর         অম্বর স্বেদভর
এহ সব যতনে ওলাই।
চীনবসন পুন                  কুসুম বিভূষণ
পীন ঘুসৃণ পহিরাই॥
মরমক বচন           শ্রবণে অতি উলসিত
করলহি ঐছন নিতান্ত।
সুশিতল জল ভরি           ঝরঝরি সাজব
ঐছন সময়ে কৃষ্ণকান্ত॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী",
৪১১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নরতন বেগহি ছরমিত দুহুঁ তনু            
বহুত ঘরম বহি যায়।
দুহুঁ জন কন্ধরে দুহুঁ শির হেলন            
তবহি চমকি মুচকায়॥
সখি হে অব নহ বিলম্ব উচিত।            
কর অবলম্বনে দুহুঁক পধারহ              
শয়নক সীম তুরিত॥
অভরণ বহুতর অম্বর স্বেদভর             
এহ সব যতনে ওলাই।
চীনবসন পুন কুসুম বিভূষণ                
পীন ঘুসৃণ পহিরাই॥
মরমক বচন শ্রবণে অতি উলসিত          
করলহি ঐছন নিতান্ত।
সুশিতল জল ভরি ঝরঝরি সাজব          
ঐছন সময়ে কৃষ্ণকান্ত॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
সহজহি ভূধর পরম মনোহর
সহজই ভূধর পরম মনোহর
ভণিতা কৃষ্ণকান্ত
কবি কৃষ্ণকান্ত দাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩৪ বঙ্গাব্দের (১৯২৭ সাল), ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা ২য়ভাগ ৩২শপল্লব ,অষ্টকালীয়
নিত্য-লীলা, ২৮৯১-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

সহজহি ভূধর পরম মনোহর
তাহিঁ নিকুঞ্জবর সাজ।
কুসুম-সুশোহন পরিজন-লোচন
রোচন তলপক মাঝ॥
দেখ সখি যুগল-কিশোর।
অতিতর রাতি সুমাতি নটন-রসে
ছরমহি বৈঠল ভৈ অতি ভোর
মদ-ভরে লোচন লহু লহু ঘুরত
অন-অন-অপঘন করু অবলম্ব।
দুহুঁজন-কন্ধরে দুহুঁ-ভুজ-বল্লরি
বিগলিত কেশ বেশ নিবি-বন্ধ॥
শ্যামরু-বাম কপোলে বিরাজিত
নাগরি-দখিণ-কপোল।
কাঞ্চন-দরপণ মরকত দাপণি
আধ ঝলকে ছবি-জোর॥
নাগর-সরস-হৃদয়-তট-লম্বিত
নাগরি-আধ-উরোজ।
শ্যামর-সাগরে আধ ডুবায়ল
যৈছন হেম-সরোজ॥
বিগলিত নীলিম পটহি পীত পট
আধ আধ লপটাই।
মুদিরকি দামিনি এ দুহুঁ-দরশ-লোভে
শেঝ মাহি গড়ি যাই॥
হেরি হেরি রূপ অনূপ শোহায়নি
মঝু মন ভৈ গেল অতি লুবধাই।
এ কৃষ্ণকান্ত নিতান্ত সুখ-শেজহি
কব হেরব তহি দুহুঁক শুতাই॥

ই পদটি ১৯০৫ সালে প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”,
৫৬৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

সহজই ভূধর,                        পরম মনোহর,
তহিঁ নিকুঞ্জবর সাজ।
কুসুম-সুশোভন,                    পরিজন লোচন,
রোচন তলপক মাঝ॥
দেখ সখি যুগল-কিশোর।
অতিতর রাতি,                   সুমাতি নটন রসে,
ছরমাই বৈঠল ভৈ অতি বিভোর॥
মদ-ভরে লোচন,                      লহু লহু ঘুরত,
আন-আন-অপঘন করু অবলম্ব।
দুহুঁ জন-কন্ধরে,                      দুহুঁ ভুজ-বল্লরী,
বিগলিত কেশ বেশ নীবি-বন্ধ॥
শ্যামরু-বাম,                      কপোলে বিরাজিত,
নাগরী-দখিণ-কপোল।
কাঞ্চন-দরপণ,                         মরকত দীপনি,
আধ ঝলকে ছবি-জোর॥
নাগর-সরস,                         হৃদয়-তট-লম্বিত,
নাগরী-আধ-উরোজ।
শ্যামল-সাগরে,                          আধ ডুবায়ল,
যৈছন হেম-সরোজ॥
বিগলিত নীলিম,                      পটহি পীত পট,
আধ আধ লপটাই।
মুদিরকি দামিনী,                 এ দুহুঁ দরশ-লোভে,
শেজ মাহী গড়ি যাই॥
হেরি হেরি রূপ,                      অনুপ শোহায়নি,
মঝু মন ভৈ গেল অতি লুবধাই।
এ কৃষ্ণকান্ত,                        নিতান্ত সুখ-শেজহি,
কব হেরব তহি দুহুঁক শুভাই॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৮৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখীগণের সেবা
॥ তথা রাগ॥

সহজহি ভূধর পরম মনোহর                
তাহিঁ নিকুঞ্জবর সাজ।
কুসুম-সুশোহন পরিজন লোচন-             
রোচন তলপক মাঝ॥
দেখ সখি যুগল-কিশোর।
অতিতর রাতি সুমাতি নটন রসে            
ছরমহি বৈঠল ভৈ অতি ভোর॥
মদভরে লোচন লহু লহু ঘূরত                
অন অন অপঘন করু অবলম্ব।
দুহুঁজন কন্ধরে দুহুঁ ভুজ বল্লরি                
বিগলিত কেশ বেশ নিবিবন্ধ॥
শ্যামরু বাম কপোলে বিরাজিত                
নাগরি দখিণ কপোল।
কাঞ্চন দরপণ মরকত দাপণি                 
আধ ঝলকে ছবি লোল॥
নাগর সরস হৃদয় তট লম্বিত                  
নাগরি আধ উরোজ।
শ্যামর সাগরে আধ ডুবায়ল                  
যৈছন হেম সরোজ॥
বিগলিত নীলিম পটহি পীত পট                
আধ আধ লপটাই।
জনু ঘন দামিনি এ দুহুঁ দরশ লোভে        
শেঝ মাহি গড়ি যাই॥
হেরি হেরি রূপ অনূপ শোহায়নি                
মঝু মন ভৈ গেল অতি লুবধাই।
এ কৃষ্ণকান্ত নিতান্ত সুখ শেজহি                
কব হেরব তহি দুহুঁক শুতাই॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী",
৪১৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সহজহি ভূধর পরম মনোহর                
তাহিঁ নিকুঞ্জবর সাজ।
কুসুম সুশোহন পরিজন লোচন                
রোচন তলপক মাঝ॥
দেখ সখি যুগল কিশোর।
অতিতর রাতি সুমাতি নটন রসে            
ছরমহি বৈঠল ভৈ অতি ভোর॥
মদভরে লোচন লহু লহু ঘূরত                  
অন অন অপঘন করু অবলম্ব।
দুহুঁজন কন্ধরে দুহুঁ ভুজ বল্লরি                
বিগলিত কেশ বেশ নিবিবন্ধ॥
শ্যামরু বাম কপোলে বিরাজিত                
নাগরি দখিণ কপোল।
কাঞ্চন দরপণ মরকত দাপণি                
আধ ঝলকে ছবি লোল॥
নাগর সরস হৃদয় তট লম্বিত                
নাগরি আধ উরোজ।
শ্যামর সাগরে আধ ডুবায়ল                
যৈছন হেম সরোজ॥
বিগলিত নীলিম পটহি পীত পট                
আধ আধ লপটাই।
জনু ঘন দামিনী এ দুহুঁ দরশ লোভে        
শেঝ মাহি গড়ি যাই॥
হেরি হেরি রূপ অনূপ শোহায়নি                
মঝু মন ভৈ গেল অতি লুবধাই।
এ কৃষ্ণকান্ত নিতান্ত সুখ শেজহি                
কব হেরব তহি দুহুঁক শুতাই॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
হেম সরোরুহ গোরিক কাঁতি
ভণিতা কৃষ্ণকান্ত
কবি কৃষ্ণকান্ত দাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং
সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩৪ বঙ্গাব্দের (১৯২৭ সাল), ৪র্থ খণ্ড,
৪র্থ শাখা ২য়ভাগ ৩২শপল্লব ,অষ্টকালীয় নিত্য-লীলা, ২৮৯২-পদসংখ্যায় এইরূপে দেওয়া
রয়েছে।

॥ তথা রাগ॥

হেম-সরোরুহ গোরিক কাঁতি।
প্রেম-পরাক্রমে লোহিত-ভাতি॥
অঞ্জন-গঞ্জন নীলিম-ভাস।
অরুণোদর-ঘন কানু-পরকাশ॥
এ দুহুঁ-অন্তরে আনন্দ-ধূমে।
বিছুরল বাহির রহল নিঝূমে॥
এ সখি ইহ খণ কহ না বিচারি।
কৈছনে শুতায়বি বিনি উপচারি॥
তুহুঁ সে সেয়ানি রচহ পরবন্ধ।
ছরম-বিরম করু নব-যুব-দ্বন্দ্ব॥
রজনিক আধ অধিক বহি যায়।
নরতনে ভুলি তাম্বুল নাহি খায়॥
ললিতা বাত কহত অতি মীঠ।
নিজ-সখি-বদন হেরি মৃদু-দীঠ॥
শ্রবণে উলাসিত আলি বিশাখে।
মঞ্জরি-যুথহি কয়ল কটাখে॥
সেবন-পর ভেল সবহুঁ উলাসে।
তবহিঁ কি পূরব কৃষ্ণকান্ত-আশে॥

ই পদটি ১৯০৫ সালে প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব-পদলহরী”, ৫৬৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

হেম-সরোরুহ গোরিক কাঁতি।
প্রেম-পরাক্রমে লোহিত-ভাতি॥
অঞ্জন-গঞ্জন নীলিম-বাস।
অরুণোদর-ঘন কানু-পরকাশ॥
এ দুহুঁ-অন্তরে আনন্দ-ধুমে।
বিছরল বাহির রহল নিঝুমে॥
এ সখি ইহ ক্ষণ কহ না বিচারি।
কৈছনে শুতায়বি বিনি উপচারি॥
তুহুঁ সে সেয়ানি রচহ পরবন্ধ।
ছরম-বিরম করু নব-যুব-দ্বন্দ্ব॥
রজনীক আধ অধিক বহি যায়।
নরতনে ভুলি তাম্বুল নাহি খায়॥
ললিতা বাত কহত অতি মিঠ।
নিজ-সখী-বদন হেরি মৃদু-দীঠ॥
শ্রবণে উলাসিত আলি বিশাখে।
মঞ্জরী-যুথহি করল কটাখে॥
সেবন-পর ভেল সবহুঁ উলাসে।
তবহি কি পূরব কৃষ্ণকান্ত-আশে॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮৪৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখীগণের সেবা
॥ তথা রাগ॥

হেম সরোরুহ গোরিক কাঁতি।
প্রেম পরাক্রমে লোহিত ভাতি॥
অঞ্জন গঞ্জন নীলিম ভাস।
অরুণোদর ঘন কানু পরকাশ॥
এ দুহুঁ অন্তর আনন্দ ধূমে।
বিছুরল বাহির রহল নিঝুমে॥
এ সখি ইহ খণ কহ না বিচারি।
কৈছনে শুতায়বি বিনি উপচারি॥
তুহুঁ সে সেয়ানি রচহ পরবন্ধ।
ছরম বিরম করু নব যুব দ্বন্দ্ব॥
রজনিক আধ অধিক বহি যায়।
নরতনে ভুলি তাম্বুল নাহি খায়॥
ললিতা বাত কহত অতি মীঠ।
নিজ সখি বদন হেরি মৃদু দীঠ॥
শ্রবণে উলাসিত আলি বিশাখে।
মঞ্জরি যুথহি কয়ল কটাখে॥
সেবন পর ভেল সবহুঁ উলাসে।
তবহিঁ কি পূরব কৃষ্ণকান্ত আশে॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব
পদাবলী", ৪১৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

হেম সরোরুহ গোরিক কাঁতি।
প্রেম পরাক্রমে লোহিত ভাতি॥
অঞ্জন গঞ্জন নীলিম ভাস।
অরুণোদর ঘন কানু পরকাশ॥
এ দুহুঁ অন্তর আনন্দ ধূমে।
বিছুরল বাহির রহল নিঝুমে॥
এ সখি ইহ খণ কহ না বিচারি।
কৈছনে শুতায়বি বিনি উপচারি॥
তুহুঁ সে সেয়ানি রচহ পরবন্ধ।
ছরম বিরম করু নব যুব দ্বন্দ্ব॥
রজনিক আধ অধিক বহি যায়।
নরতনে ভুলি তাম্বুল নাহি খায়॥
ললিতা বাত কহত অতি মীঠ।
নিজ সখি বদন হেরি মৃদু দীঠ॥
শ্রবণে উলাসিত আলি বিশাখে।
মঞ্জরি যুথহি কয়ল কটাখে॥
সেবন পর ভেল সবহুঁ উলাসে।
তবহিঁ কি পূরব কৃষ্ণকান্ত আশে॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
ললিতা ললিত বচনে সব সহচরি
ভণিতা কৃষ্ণকান্ত দাস
কবি কৃষ্ণকান্ত দাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩৪ বঙ্গাব্দের (১৯২৭ সাল), ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা ২য়ভাগ ৩২শপল্লব ,অষ্টকালীয়
নিত্য-লীলা, ২৮৯৩-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

ললিতা-ললিত-বচনে সব সহচরি
.           পরিচরু পরম-আনন্দে।
সহজে কলাবতি তাহে অতি আরতি
.            বিরচই বিবিধ সুছন্দে॥
.            ইহ সব আলিক বলি বলি যাই।
নাগরি-নাগর-সেবনে নিরন্তর      
.             ইহ বিনু অন্তর বাহির নাই॥
কোই দৃঢ়-অঞ্চল উঘারি পয়োধর
.        দুহুঁ কর ভেল অবলম্ব।
কোই কোই গীমক সীম সুমর্দ্দই
.        কোই পীঠ পরবন্ধ॥
কোই কর-অঙ্গুলি-  সান্ধি সুসেবই
.        কোই চরণ-অরবিন্দ।
কোই কটি-তট পরিপাটি সুচাপই
.        কোই কোই বিপুল নিতম্ব॥
আধ বিগত শ্রম দুহুঁক বদন পুন
.        চতুর এক সখি হেরি।
এক তাম্বুল অতুল-ছন্দ করি
.        দুহুঁক অধরে ধরি দেলি॥
পাওন বেরি ভাওনা আওত
.        দুহুঁক মনোহর হাস।
ইহ সখি-চরণ মরমে নিরমঞ্ছব
.        পাই পরানন্দ কৃষ্ণকান্ত দাস॥

ই পদটি ১৯০৫ সালে প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”,
৫৬৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

ললিতা-ললিত,                  বচনে সব সহচরী,
পরিচরু পরম-আনন্দে।
সহজে কলাবতী,               তাহে অতি আরতি,
বিরচই বিবিধ সুছন্দে॥
ইহ সব আলীক বলি বলি যাই।
নাগরী-নাগর,                        সেবনে নিরন্তর,
ইহ বিনু অন্তর বাহির নাই॥
কোই দৃঢ়-অঞ্চল,                   উঘারি পয়োধর,
দোঁহক ভেল অবলম্ব।
কোই কোই গীমক,                      সীম সুমর্দ্দই,
কোই পীঠ পরবন্ধ॥
কোই কর-অঙ্গুলী,                    সান্ধি সুসেবই,
কোই চরণ অরবিন্দ।
কোই কটিতট,                   পরিপাটী সুচাপই,
কোই কোই বিপুল নিতম্ব॥
আধ বিগত শ্রম,                    দুহুঁক বদন পুন,
চতুর এক সখী হেরি।
এক তাম্বুল,                        অতুল-ছন্দ করি,
দুহুঁক অধরে ধরি দেলি॥
পাওল বেরি,                        ভাওনা আওত,
দুহুঁক মনোহর হাস।
ইহ সখী-চরণ,                      মরমে নিরমঞ্ছব,
পাই পরমানন্দ কৃষ্ণকান্ত দাস॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৮৪৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখীগণের সেবা
॥ বিহগড়া॥

ললিতা ললিত বচনে সব সহচরি                
পরিচরু পরম আনন্দে।
সহজে কলাবতি তাহে অতি আরতি           
বিরচই বিবিধ সুছন্দে॥
ইহ সব আলিক বলি বলি যাই।                
নাগরি নাগর সেবনে নিরন্তর                   
ইহ বিনু অন্তর বাহির নাই॥
কোই দৃঢ় অঞ্চল উঘারি পয়োধর             
দুহুঁ কর ভেল অবলম্ব।
কোই কটিতট পরিপাটি সুচাপই                
কোই কোই বিপুল নিতম্ব॥
কোই কোই গীমক সীম সুমর্দ্দই                
কোই পীঠ পরবন্ধ।
কোই কর অঙ্গুলি সান্ধি সুসেবই                
কোই চরণ অরবিন্দ॥
আধ বিগত শ্রম দুহুঁক বদন পুন                
চতুর এক সখি হেরি।
এক তাম্বুল অতুল ছন্দ করি                   
দুহুঁক অধরে ধরি দেলি॥
পাওন বেরি ভাওন আওত                    
দুহুঁক মনোহর হাস।
ইহ সখি চরণ মরমে নিমঞ্ছব                
পাই পরানন্দ কৃষ্ণকান্ত দাস॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী",
৪১৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

ললিতা ললিত বচনে সব সহচরি                
পরিচরু পরম আনন্দে।
সহজে কলাবতি তাহে অতি আরতি           
বিরচই বিবিধ সুছন্দে॥
ইহ সব আলিক বলি বলি যাই।                
নাগরি নাগর সেবনে নিরন্তর                    
ইহ বিনু অন্তর বাহির নাই॥
কোই দৃঢ় অঞ্চল উঘারি পয়োধর                
দুহুঁ কর ভেল অবলম্ব।
কোই কটিতট পরিপাটি সুচাপই                
কোই কোই বিপুল নিতম্ব॥
কোই কোই গীমক সীম সুমর্দ্দই                  
কোই পীঠ পরবন্ধ।
কোই কর অঙ্গুলি সান্ধি সুসেবই                
কোই চরণ অরবিন্দ॥
আধ বিগত শ্রম দুহুঁক বদন পুন                
চতুর এক সখি হেরি।
এক তাম্বুল অতুল ছন্দ করি                    
দুহুঁক অধরে ধরি দেলি॥
পাওন বেরি ভাওন আওত                    
দুহুঁক মনোহর হাস।
ইহ সখি চরণ মরমে নিমঞ্ছব                
পাই পরানন্দ কৃষ্ণকান্ত দাস॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
সহচরি চাতুরি সেবন অশেষ
ভণিতা কৃষ্ণকান্ত
কবি কৃষ্ণকান্ত দাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং
সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩৪ বঙ্গাব্দের (১৯২৭ সাল), ৪র্থ খণ্ড,
৪র্থ শাখা ২য়ভাগ ৩২শপল্লব ,অষ্টকালীয় নিত্য-লীলা, ২৮৯৪-পদসংখ্যায় এইরূপে দেওয়া
রয়েছে।

॥ তথা রাগ॥

সহচরি চাতুরি সেবন অশেষ।
বিবিধ ভুঞ্জায়ল সরস বিশেষ॥
খলিত শিখণ্ড-চূড় কবরি বিথার।
সবহুঁ সঙারল গলিত শিঙ্গার॥
মৃগমদ-কুঙ্কুম চন্দন-পঙ্ক।
কুসুমক হার সাজাওল অঙ্গ॥
কিয়ে কিয়ে এ দুহুঁ প্রেমক রীত।
আন-আন হেরি আন ভেল চীত॥
রসিক সুনাহ কতহুঁ রস জান।
লালস ভরি হেরু ধনিক বয়ান॥
রাধা রমণি রমণ-মতি হেরি।
আলিক জালে বুঝাওল ফেরি॥
সহচরি-যুথ সমুঝে দুহুঁ-কাজ।
ওতে ওতায়ল ঘুম-বিয়াজ॥
কেলি-দরশ-রস-লালস আতি।
তরল লতা সঞে নয়নক পাঁতি॥
কুঞ্জলতা তব কেলি-বিলাস।
দরশি পুরাওব কৃষ্ণকান্ত-আশ॥

ই পদটি ১৯০৫ সালে প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব-পদলহরী”, ৫৬৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

সহচরী চাতুরী সেবন অশেষ।
বিবিধ ভুঞ্জায়ল সরস বিশেষ॥
খলিত শিখণ্ড চূড় কবরী বিথার।
সবহুঁ সঙারে নব গলিত শিঙ্গার॥
মৃগমদ-কুঙ্কুম চন্দন-চন্দন-পঙ্ক।
কুসুমক হার সাজাওল অঙ্গ॥
কিয়ে কিয়ে এ দুহুঁ প্রেমক রীত।
আন-আন হেরি আন ভেল চিত॥
রসিক সুমাহ কতহুঁ রস জান।
লালস ভরি হেরু ধনীক বয়ান॥
রাধা রমণি রমণ-মতি হেরি।
আলীক জালে বুঝাওল ফেরি॥
সহচরী-যুথ সমুঝে দুহুঁ কাজ।
ওতে ওতায়ল ঘুম বিয়াজ॥
কেলি-দরশ-রস-লালস আতি।
তরল লতা সঞে নয়নক পাঁতি॥
কুঞ্জলতা তব কেলি বিলাস।
দরশি পুরাওব কৃষ্ণকান্ত আশ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮৪৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখীগণের সেবা
॥ তথা রাগ॥

সহচরি চাতুরি সেবন অশেষ।
বিবিধ ভুঞ্জায়ল সরস বিশেষ॥
খলিত শিখণ্ড চূড় কবরি বিথার।
সবহুঁ সমারল গলিত শিঙ্গার॥
মৃগমদ কুঙ্কুম চন্দনপঙ্ক।
কুসুমক হার সাজাওল অঙ্গ॥
কিয়ে কিয়ে এ দুহুঁ প্রেমক রীত।
আন আন হেরি আন ভেল চীত॥
রসিক সুনাহ কতহুঁ রস জান।
লালস ভরি হেরু ধনিক বয়ান॥
রাধা রমণি রমণ মতি হেরি।
আলিক জালে বুঝাওল ফেরি॥
সহচরি যুথ সমুঝে দুহুঁ কাজ।
ওতে ওতায়ল ঘূম বিয়াজ॥
কেলি দরশ রস লালস আতি।
তরল লতা সঞে নয়নক পাঁতি॥
কুঞ্জলতা তব কেলি বিলাস।
দরশি পুরাওব কৃষ্ণকান্ত আশ॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব
পদাবলী", ৪১৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সহচরি চাতুরি সেবন অশেষ।
বিবিধ ভুঞ্জায়ল সরস বিশেষ॥
খলিত শিখণ্ড চূড় কবরি বিথার।
সবহুঁ সমারল গলিত শিঙ্গার॥
মৃগমদ কুঙ্কুম চন্দনপঙ্ক।
কুসুমক হার সাজাওল অঙ্গ॥
কিয়ে কিয়ে এ দুহুঁ প্রেমক রীত।
আন আন হেরি আন ভেল চীত॥
রসিক সুনাহ কতহুঁ রস জান।
লালস ভরি হেরূ ধনিক বয়ান॥
রাধা রমণি রমণ মতি হেরি।
আলিক জালে বুঝাওল ফেরি॥
সহচরি যুথ সমুঝে দুহুঁ কাজ।
ওতে ওতায়ল ঘূম বিয়াজ॥
কেলি দরশ রস লালস আতি।
তরল লতা সঞে নয়নক পাঁতি॥
কুঞ্জলতা তব কেলি বিলাস।
দরশি পুরাওব কৃষ্ণকান্ত আশ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
কর-অঙ্গুলে হরি ধনিক বদন ধরি
ভণিতা কৃষ্ণকান্ত
কবি কৃষ্ণকান্ত দাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩৪ বঙ্গাব্দের (১৯২৭ সাল), ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা ২য়ভাগ ৩২শপল্লব ,অষ্টকালীয়
নিত্য-লীলা, ২৮৯৫-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

কর-অঙ্গুলে হরি ধনিক বদন ধরি
.        হসি হসি বোলত বাণি।
এ তুয়া বদন চাহি মঝু অন্তর  
.        কৈছন করত না জানি॥
.        সুন্দরি অতয়ে নিবেদিয়ে তোয়।      
যৈছন সদয়-হৃদয়ে সুখ দেয়লি
.        ঐছে রিঝায়বি মোয়॥
নিরুপম রূপ অমিয়া-রস-পানহি
.        নয়নক সাফলি দেখি।
প্রতিতনু সরস পরশ-রস-লোভহি
.        কাতর ভেল অলেখি॥
দারুণ মদন এ হেন জনে মারত
.        সবহুঁক গতি করু ভঙ্গ।
তেঁ মঝু অন্তর অসিম-তাপ ভর
.        যাচত তুয়া তনু-সঙ্গ॥
কহইতে শ্যাম-ধাম ঘন কম্পই
.        লোরে ভিগায়ত শেজ।
রহি রহি শ্বাস বহত অতি গুরুতর
.        ধনি হেরি নিমিখ না তেজ॥
    কিয়ে কিয়ে বোলি হোই অতি সচকিত
.        কোরে আগোরল রাই।
চৈতন্য-শরণ কৃষ্ণকান্ত নিবেদই
.        দুহুঁক প্রেম বলি যাই॥

ই পদটি ১৯০৫ সালে প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”,
৫৬৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

কর-অঙ্গুলে হরি,                ধনিক বদন ধরি
হসি হসি বোলত বাণী।
এ তুয়া বদন,                    চাহি মঝু অন্তর,
কৈছন করত না জানি॥
সুন্দরি অতয়ে নিবেদিয়ে তোয়।
যৈছন সদয়,                    হৃদয়ে সুখ দেয়লি,
ঐছে রিঝায়বি মোয়॥
নিরুপম রূপ,                  অমিয়া-রস-পানহি,
নয়নক সাফলি দেখি।
প্রতিতনু সরস,                 পরশ রসে লোভহি,
কাতর ভেল অলেখি॥
দারুণ মদন,                    এ হেন জনে মারত,
সবহুঁক গতি করু ভঙ্গ।
তে মঝু অন্তর,                    অসীম-তাপ ভর,
যাচত তুয়া তনু-সঙ্গ॥
কহইতে শ্যাম,                      ধাম ঘন কম্পই,
লোরে ভিগায়ত শেজ।
রহি রহি শ্বাস,                বহত অতি গুরুতর,
ধনী হেরি নিমিখ না তেজ॥
কিয়ে কিয়ে বলি বলি,        হোই অতি সচকিত,
কোরে আগোরল রাই।
চৈতন্য শরণ,                     কৃষ্ণকান্ত নিবেদই,
দুহুঁক প্রেম বলি যাই॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৮৪৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

যুগলবিহার
শ্রীকৃষ্ণের উক্তি
॥ তথা রাগ॥

কর অঙ্গুলে হরি ধনিক বদন ধরি
.        হসি হসি বোলত বাণি।
এ তুয়া বদন চাহি মঝু অন্তর   
.        কৈছন করত না জানি॥
.        সুন্দরি অতয়ে নিবেদিয়ে তোয়।     
যৈছন সদয় হৃদয়ে সুখ দেয়লি
.        ঐছে রিঝায়বি মোয়॥
নিরুপম রূপ অমিয়া রস পানহি
.        নয়নক সাফলি দেখি।
প্রতিতনু সরস পরশ রস লোভহি
.        কাতর ভেল অলেখি॥
দারুণ মদন এ হেন জনে মারত
.        সবহুঁক গতি করু ভঙ্গ।
তেঁ মঝু অন্তর অসিম তাপ ভর
.        যাচত তুয়া তনু সঙ্গ॥
কহইতে শ্যাম ধাম ঘন কম্পই
.        লোরে ভিগায়ত শেজ।
রহি রহি শ্বাস বহত অতি গুরুতর
.        ধনি হেরি নিমিখ না তেজ॥
কিয়ে কিয়ে বোলি হোই অতি সচকিত
.        কোরে আগোরল রাই।
চৈতন্য শরণ কৃষ্ণকান্ত নিবেদই
.        দুহুঁক প্রেম বলি যাই॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী",
৪০৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কর অঙ্গুলে হরি ধনিক বদন ধরি
.        হসি হসি বোলত বাণি।
এ তুয়া বদন চাহি মঝু অন্তর
.        কৈছন করত না জানি॥
.  সুন্দরি অতয়ে নিবেদিয়ে তোয়।
যৈছন সদয় হৃদয়ে সুখ দেয়লি
.        ঐছে রিঝায়বি মোয়॥
নিরুপম রূপ অমিয়া রস পানহি
.        নয়নক সাফলি দেখি।
প্রতিতনু সরস পরশ রস লোভহি
.        কাতর ভেল অলেখি॥
দারুণ মদন এ হেন জনে মারত
.        সবহুঁক গতি করু ভঙ্গ।
তেঁ মঝু অন্তর অসিম তাপ ভর
.        যাচত তুয়া তনু সঙ্গ॥
কহইতে শ্যাম ধাম ঘন কম্পই
.        লোরে ভিগায়ত শেজ।
রহি রহি শ্বাস বহত অতি গুরুতর
.        ধনি হেরি নিমিখ না তেজ॥
কিয়ে কিয়ে বোলি হোই অতি সচকিত
.        কোরে আগোরল রাই।
চৈতন্য শরণ কৃষ্ণকান্ত নিবেদই
.        দুহুঁক প্রেম বলি যাই॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর