| কবি কৃষ্ণপ্রসাদের বৈষ্ণব পদাবলী |
| আজু কেন হেন বাসি কবি কৃষ্ণপ্রসাদ এই পদটি নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সালে সংকলিত ও বিরোচিত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্বরাগ)”। পুনন্তদ্রসোদ্গারঃ --- [ সখী নায়িকাং প্রত্যহ ] ॥ ললিত॥ আজু কেন হেন দেখি। স্বরূপ করিয়া না কহ আমরা মনের মরম সখী॥ ধ্রু॥ আঁখি ঢুলু ঢুলু ঘুমেতে আকুল জাগিয়াছ বুঝি নিশি॥ রসের ভরে অঙ্গ না ধরে বসন পড়িছে খসি। এক কহইতে আন কহিছ বচন হইছ হারা। রসিয়ার সঙ্গে কিবা রসরঙ্গে সঙ্গ হইয়াছে পারা॥ ঘন ঘন তুমি মুড়িছ অঙ্গ সঘনে নিশাস ছাড়। স্বরূপে কহিয়ে না কহসি ইহা মরমে কপট বড়॥ ভালের সিন্দুর আধেক আছে নয়ান আধ কাজল। চাঁদ নিঙাড়িয়া এমন করিয়া কেবা নিলে এ সকল॥ কৃষ্ণপ্রসাদ কয় যে বোলো সে হয় ভালো ভুলাইলে কাজ। সঙ্গের সঙ্গিনী বঞ্চিতে নারিয়া কিবা কর আর লাজ॥ এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল), ১ম খণ্ড, ১ম শাখা ১০ম পল্লব, সংক্ষিপ্ত রসোদ্গার, ২৭৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ললিত॥ আজু কেন হেন বাসি। আঁখি ঢুলু ঢুলু ঘুমেতে আকুল জাগিয়াছ বুঝি নিশি॥ ধ্রু॥ রসের ভরে অঙ্গ না ধরে বসন পড়িছে খসি। স্বরূপ করিয়া কহ না আমরা মনের মরমী সখি॥ এক কহইতে আন কহিছ বচন হইল হারা। রসিয়ার সঙ্গে কিবা রস-রঙ্গে সঙ্গ হইয়াছে পারা॥ ঘন ঘন তুমি মোড়িছ অঙ্গ সঘনে নিশ্বাস ছাড়। স্বরূপ করিয়া কেনে না কহসি মরমে কপট কর॥ ভালের সিন্দুর আধেক আছে নয়ানে আধ কাজল। চান্দ নিঙ্গাড়িয়া এমন করিয়া কেবা নিলে এ সকল॥ কৃষ্ণপ্রসাদ কয় যে বোল সে হয় ভাল ভুলাইলে কাজ। সঙ্গের সঙ্গিনী বঞ্চিতে নারিবা কিবা কর আর লাজ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১০৯৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। রসোদ্গার ॥ ললিত॥ আজু কেন হেন বাসি। আঁখি ঢুলু ঢুলু ঘুমেতে আকুল জাগিয়াছ বুঝি নিশি॥ রসের ভরে অঙ্গ না ধরে বসন পড়িছে খসি। স্বরূপ করিয়া কহ না আমরা মনের মরমী দাসী॥ এক কহইতে আন কহিছ বচন হইল হারা। রসিয়ার সঙ্গে কিবা রস রঙ্গে সঙ্গ হইয়াছে পারা॥ ঘন ঘন তুমি মোড়িছ অঙ্গ সঘনে নিশ্বাস ছাড়। স্বরূপ করিয়া কেনে না কহসি মরমে কপট কর॥ ভালের সিন্দুর আধেক আছে নয়ানে আধ কাজল। চান্দ নিঙ্গাড়িয়া এমন করিয়া কেবা নিলে এ সকল॥ কৃষ্ণপ্রসাদ কয় যে বোল সে হয় ভাল ভুলাইলে কাজ। সঙ্গের সঙ্গিনী বঞ্চিতে নারিবা কিবা কর আর লাজ॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী", ৯৬০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। আজু কেন হেন বাসি। আঁখি ঢুলু ঢুলু ঘুমেতে আকুল জাগিয়াছ বুঝি নিশি॥ রসের ভরে অঙ্গ না ধরে বসন পড়িছে খসি। স্বরূপ করিয়া কহ না আমরা মনের মরমী দাসী॥ এক কহইতে আন কহিছ বচন হইল হারা। রসিয়ার সঙ্গে কিবা রস রঙ্গে সঙ্গ হইয়াছে পারা॥ ঘন ঘন তুমি মোড়িছ অঙ্গ সঘনে নিশ্বাস ছাড়। স্বরূপ করিয়া কেনে না কহসি মরমে কপট কর॥ ভালের সিন্দুর আধেক আছে নয়ানে আধ কাজল। চান্দ নিঙ্গাড়িয়া এমন করিয়া কেবা নিলে এ সকল॥ কৃষ্ণপ্রসাদ কয় যে বোল সে হয় ভাল ভুলাইলে কাজ। সঙ্গের সঙ্গিনী বঞ্চিতে নারিবা কিবা কর আর লাজ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |