রসিক মুরারি ভণিতার বৈষ্ণব পদাবলী
*
চাঁদ গহন গগনে লাগি গেল
ভণিতা রসিক মুরারি
এই পদটি, পীতাম্বর দাস দ্বারা সপ্তদশ শতকে সংকলিত ও বিরোচিত এবং ১৯৪৬ সালে
হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, সুকুমার সেন ও প্রফুল্ল পাল দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব
পদাবলী সংকলন "রসমঞ্জরী”, ২৬৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

তীর্থযাত্রাভিসার---
॥ কস্যচিৎ॥

চাঁদ-গহন গগনে লাগি গেল।
ছল করি কামিনী বাহির ভেল॥
শুন শুন মাধব করু অবধান।
আজু বড় বিতরল জমুনা-সিনান॥
সুপুরুখ বচন করল বেবহার।
পহিলহি মনমথ মন্ত্র উঁচার॥
বসন ভূষণ সব করব তিআগ।
নিজ তনু দেঅব তুঁহে জব মাগ॥
রমণি-শিরোমণি এতই বিচারি।
ধীর সমীরে চলু রসিক মুরারী॥

ই পদটি ১৯১৬ সালে প্রকাশিত, হরিলাল চট্টোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “শ্রীশ্রীপদরত্ন-মালা”, ১৯৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

তীর্থযাত্রা অভিসার।
॥ ভুপালী॥

চান্দ গহন গগনে লাগি গেল।
ছল করি কামিনী বাহির ভেল॥
মাধব করু অবধান।
আজু বড় বিতরণ যমুনা সিনান॥
সুপুরুখ বচন কর ব্যবহার।
পহিলহি মনমথ মন্ত্র উচার॥
বসন ভূষণ সব করব তেয়াগ।
নিজ তনু দেয়ব দুহু যব মাগ॥
রমণী শিরোমণি এতহু বিচারি।
ধীর সমীরে চলু রসিক মুরারি॥

ই পদটি ১৯২৪ সালে প্রকাশিত, দক্ষিণারঞ্জন ঘোষ সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব-
গীতাঞ্জলি”,  ৩০২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অথ তীর্থযাত্রাভিসার
॥ যথারাগ॥

চাঁদ-গহণ গগনে লাগি গেল।
ছল করি কামিনী বাহির ভেল॥
মাধব করু অবধান।
আজু বড় বিতরণ যমুনা সিনান॥
সুপুরুখ বচন কর বেবহার।
পহিলহি মনমথ মন্ত্র উঁচার॥
বসন ভূষণ সব করব তিয়াগ।
নিজ তনু দেয়ব তঁহু যব মাগ॥
রমণি-শিরোমণি এতহুঁ বিচারি।
ধীর সমীরে চলু রসিক মুরারী॥

.            *************************             
.                                                                                 
সূচীতে . . .   



মিলনসাগর