| গুপ্ত দাস ভণিতার বৈষ্ণব পদাবলী |
| প্রেমে মত্ত মহাবলী চলে নিতাই দিগ দলি প্রেমে মত্ত মহাবলী চলে দশ দিগ দলি ভণিতা গুপ্ত দাস এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ সাল), ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ২২শ পল্লব, নিত্যানন্দের গুণ- বর্ণন, ২৩১৯-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ মঙ্গল॥ প্রেমে মত্ত মহাবলী চলে নিতাই দিগ দলি ধরণী ধরিতে নারে ভার। শ্রীঅঙ্গ সুন্দর গতি অতি মন্থর কি ছার কুঞ্জর মাতোয়ার॥ প্রেমে পুলকিত তনু কনয়া-কদম্ব জনু প্রেম-ধারা বহে দুটি আঁখে। নাচে গায় গোরা-গুণে পূরব পড়্যাছে মনে ভাইয়া রে ভাইয়া রে বলি ডাকে॥ হুহুঙ্কার মালশাটে কেশরি গরব টুটে বুক ফাটে পাষণ্ডী বিমনা। লগুড় নাহিক সাথে অরুণ কঞ্জ হাতে হলধর মহাবীর-বানা॥ কেবল পতিত-বনধু রঙ্কের রতন-সিন্ধু অন্ধের লোচন পরকাশ। পতিতের অবশেষে রহি গেল গুপ্তদাসে পুন নিতাই না কৈল তলাস॥ এই পদটি উনিশ শতকে প্রকাশিত, নিমানন্দ দাস সংকলিত “পদরসসার” পুথির ২৪২৩-পদসংখ্যায় এই রূপে দেওয়া রয়েছে। আমরা পুথিটি হাতে পাইনি। সতীশচন্দ্র রায়ের পদকল্পতরুর টীকা-পাঠান্তর দেখে এখানে উপস্থাপন করা হলো। ॥ মঙ্গল॥ প্রেমে মত্ত মহাবলী চলে নিতাই দিগ দলি ধরণী ধরিতে নারে ভার। শ্রীঅঙ্গ সুন্দর গতি অতি মন্থর কি ছার কুঞ্জর মাতোয়ার॥ প্রেমে পুলকিত তনু কনয়া-কদম্ব জনু প্রেম-ধারা বহে দুটি আঁখে। নাচে গায় গোরা-গুণে পূরব পড়্যাছে মনে ভাইয়া রে ভাইয়া রে বলি ডাকে॥ হুহুঙ্কার মালশাটে কেশরি গরব টুটে বুক ফাটে পাষণ্ডী বিমনা। লগুড় নাহিক সাথে অরুণ কঞ্জ হাতে হলধর মহাবীর-বানা॥ কেবল পতিত-বন্ধু রঙ্কের রতন-সিন্ধু অন্ধের লোচন পরকাশ। পতিতের অবশেষে রহি গেল গুপ্তদাসে পুন নিতাই না কৈল তলাস॥ এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, (প্রথম সংস্করণ ১৯০২), ৬ষ্ঠ তরঙ্গ, ১ম উচ্ছ্বাস, ২৮৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ধানশী॥ প্রেমে মত্ত মহাবলী চলে দিগ দিগ দলি ধরণী ধরিতে নারে ভার। অঙ্গভঙ্গী সুন্দর গতি অতি মন্থর কি ছার কুঞ্জর মাতোয়ার॥ প্রেমে পুলকিত তনু কনকা কদম্ব জনু প্রেমধারা বহে দুটী আঁখে। নাচে গায় গোরাগুণে পূরুব পৈড়াছে মনে ভাইয়া ভাইয়া বলি ডাকে॥ হুহুঙ্কার মালসাটে কেশরীর রব ছুটে শুনি বুক ফাটি মরে পাষণ্ডীর জনা। লগুড় নাহিক সাতে অরুণ কঞ্জক হাতে হলধর মহাবীর বালা॥ কেবল পতিতবন্ধু রঙ্কের রতনসিন্ধু অন্ধের লোচন পরকাশ। পতিতের অবশেষে রহিলেক গুপ্তদাসে পুনঃ পহুঁ না কৈল তল্লাস॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১৩৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। নিত্যানন্দের গুণ বর্ণন ॥ ধানশী॥ প্রেমে মত্ত মহাবলী চলে দশ দিগ দলি ধরণী ধরিতে নারে ভার। অঙ্গভঙ্গী সুন্দর গতি অতি মন্থর কি ছার কুঞ্জর মাতোয়ার॥ প্রেমে পুলকিত তনু কনক কদম্ব জনু প্রেমধারা বহে দুটী আঁখে। নাচে গায় গোরাগুণে পূরুব পৈড়াছে মনে ভাইয়া ভাইয়া বলি ডাকে॥ হুহুঙ্কার মালসাটে কেশরির রব ছুটে ফাটি মরে পাষণ্ডীর জনা। লগুড় নাহিক সাতে অরুণ কঞ্জক হাতে হলধর মহাবীর বাণা॥ কেবল পতিত বন্ধু রঙ্কের রতন সিন্ধু অন্ধের লোচন পরকাশ। পতিতের অবশেষে রহি গেল গুপ্তদাসে পুনঃ পহুঁ না কৈল তলাস॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী", ২১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। প্রেমে মত্ত মহাবলী চলে দশ দিগ দলি ধরণী ধরিতে নারে ভার। অঙ্গভঙ্গী সুন্দর গতি অতি মন্থর কি ছার কুঞ্জর মাতোয়ার॥ প্রেমে পুলকিত তনু কনক কদম্ব জনু প্রেমধারা বহে দুটী আঁখে। নাচে গায় গোরাগুণে পূরুব পৈড়াছে মনে ভাইয়া ভাইয়া বলি ডাকে॥ হুহুঙ্কার মালসাটে কেশরির রব ছুটে ফাটি মরে পাষণ্ডীর জনা। লগুড় নাহিক সাতে অরু কঞ্জক হাতে হলধর মহাবীর বাণা॥ কেবল পতিত বন্ধু রঙ্কের রতন সিন্ধু অন্ধের লোচন পরকাশ। পতিতের অবশেষে রহি গেল গুপ্তদাসে পুনঃ পহুঁ না কৈল তলাস॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |