কবি নবদ্বীপ দাসের বৈষ্ণব পদাবলী
*
নবদ্বীপবাসী এক নীলাচলে পোছে
ভণিতা নবদ্বীপ দাস
কবি নবদ্বীপ দাস
এই পদটি উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত দ্বিজ মাধব সংকলিত, বিশ্বভারতীর
গ্রন্থশালার, “শ্রীপদমেরুগ্রন্থ”, ৩৫৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ রাগ তালোচিত॥

নবদ্বীপবাসী এক নীলাচলে পোছে। জগন্নাথমিশপুত্র কার ঘরে আছে॥
সুমিআ কহএ সেই নীলাচলবাসী। কাশীনাথ মিশ্র ঘরে আছে এক সন্ন্যাসী॥
জগন্নাথ মিশ্র পুত্র হয় কি না হয়। নিমাই পণ্ডিত নাম সর্বলোকে কয়॥
এই পথে জাহ এই উচ্চ বাসাঘর। নবদ্বীপদাসের সুনে উল্লাস অন্তর॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর