কবি নবদ্বীপ দাস - এর একটি মাত্র নাম-সঙ্কীর্তনের পদ রয়েছে দ্বিজ মাধব সংকলিত, বিশ্বভারতীর গ্রন্থশালার, “শ্রীপদমেরুগ্রন্থ”-এ। তাঁর অন্য কোনও পদ অন্য কোনও সংকলনে পাওয়া যায়নি এবং তাঁর পরিচয়ও আমাদের অজ্ঞাত।
পদকর্তা "নবদ্বীপচন্দ্র দাস" এবং "নবদ্বীপ দাস" এক ও অভিন্ন ব্যক্তি হতে পারেন কিন্তু তা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। যদি তা হন তাহলে ইনি বৈষ্ণবদাস পূর্ববর্তী কবি হবেন।