কবি নবদ্বীপচন্দ্র দাসের বৈষ্ণব পদাবলী
*
শ্রীচৈতন্য বিশ্বম্ভর গৌরচন্দ্র গৌর
ভণিতা নবদ্বীপচন্দ্র দাস
কবি নবদ্বীপচন্দ্র দাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং  
সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩৪ বঙ্গাব্দের (১৯২৭ সাল), ৪র্থ খণ্ড,
৪র্থ শাখা-২য় ভাগ, ৩৪শ পল্লব, নাম-সংকীর্ত্তন, ২৯৬১-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে


॥ তথা রাগ॥

শ্রীচৈতন্য বিশ্বম্ভর গৌরচন্দ্র গৌর।
শ্রীগৌরাঙ্গ গৌরহরি গৌরকিশোর॥
গদাধর-প্রাণনাথ পণ্ডিত নিমাই।
শ্রীকৃষ্ণচৈতন্য শচীসুত বলি গাই॥
জগন্নাথ-মিশ্র-পুত্র বিষ্ণুপ্রিয়া-প্রাণ।
নবদ্বীপচন্দ্র দাস লও এই নাম॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১০৬৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

গৌরাঙ্গ বন্দনা
॥ তথারাগ॥

শ্রীচৈতন্য বিশ্বম্ভর গৌরচন্দ্র গৌর।
শ্রীগৌরাঙ্গ গৌরহরি গৌর কিশোর॥
গদাধর-প্রাণনাথ পণ্ডিত নিমাই।
শ্রীকৃষ্ণচৈতন্য শচীসুত বলি গাই॥
জগন্নাথ মিশ্র-পুত্র বিষ্ণুপ্রিয়া-প্রাণ।
নবদ্বীপচন্দ্র দাস লও এই নাম॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব
পদাবলী", ৯২৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীচৈতন্য বিশ্বম্ভর গৌরচন্দ্র গৌর।
শ্রীগৌরাঙ্গ গৌরহরি গৌর কিশোর॥
গদাধর প্রাণনাথ পণ্ডিত নিমাই।
শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত বলি গাই॥
জগন্নাথ মিশ্র পুত্র বিষ্ণুপ্রিয়া প্রাণ।
নবদ্বীপচন্দ্র দাস লও এই নাম॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর