কবি নবদ্বীপচন্দ্র দাস - এর একটি মাত্র নাম-সঙ্কীর্তনের পদ রয়েছে বৈষ্ণবদাসের শ্রীশ্রীপদকল্পতরুতে। অর্থাৎ তিনি বৈষ্ণদাস-পূর্ববর্তী কবি। তাঁর অন্য কোনও পদ অন্য কোনও সংকলনে পাওয়া যায়নি এবং তাঁর পরিচয়ও আমাদের অজ্ঞাত।
পদকর্তা "নবদ্বীপচন্দ্র দাস" এবং "নবদ্বীপ দাস" এক ও অভিন্ন ব্যক্তি হতে পারেন কিন্তু তা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। যদি তা হন তাহলে এঁরা বৈষ্ণবদাস পূর্ববর্তী কবি হবেন।
নবদ্বীপচন্দ্র দাস সম্বন্ধে সতীশচন্দ্র রায়ের উদ্ধৃতি - পাতার উপরে . . . সতীশচন্দ্র রায় তাঁর সম্পাদিত বৈষ্ণবদাস সংকলিত শ্রীশ্রীপদকল্পতরুর ৫ম খণ্ডের ভূমিকায় পদকর্তা নবদ্বীপচন্দ্র দাস সম্বন্ধে ১২৬-পৃষ্ঠায় লিখেছেন . . .
"নবদ্বীপচন্দ্র দাসের শুধু একটীমাত্র পদ (২৯৬১ সংখ্যাক) পদকল্পতরুতে উদ্ধৃত হইয়াছে। পদটি নাম-সঙ্কীর্তন- বিষয়ক এবং বিশেষত্ব-শূন্য। ইহা হইতে নবদ্বীপচন্দ্রের ব্যক্তিত্বের বা কবিত্বের কোনও পরিচয় পাওয়া যায় না। আশা করি, সময়ে ইবাঁরও যথার্থ পরিচয় সহ অন্যান্য পদাবলী সংগৃহীত হইবে।"