| কবি নন্দদুলালের বৈষ্ণব পদাবলী |
| হাম সে অবলা অখল অন্তর ভণিতা নন্দদুলাল কবি নন্দদুলাল এই পদটি ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ১৬৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। পদটি সাহিত্য পরিষদের ২০১ পুথির পদ। আক্ষেপ-অনুরাগ ॥ পাহিড়া॥ হাম সে অবলা অখল অন্তর পরক চিত নাহি জান। পিরিতি পাবক- পরশে ডহডহ রহত যাত কি প্রাণ॥ সখিহে করবি তুহুঁ পরতীত। গৃহে ত গঞ্জন তরজ গরজন বোলত কুবচন নীত॥ ধ্রু॥ লাজ গুরু-ভয় গৌরব খোয়লুঁ কেবল ভেল পরাধীন। ভাবিতে গুণিতে দেহ জরজর দুখে বঞ্চিব কত দিন॥ কানু সে সুন্দর রসিক শেখর বিনোদ বৈদগধি-সীম। প্রেম নব-নব করত প্রতি-খণ যৈছে জল সঞে মীন॥ জীবন যৌবন তাহে সোঁপলুঁ আর নাহি কিছু ভায়। তেজিলুঁ গৃহপতি মূঢ় দুরমতি নন্দদুলাল যশ গায়॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৩৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। আক্ষেপানুরাগ ॥ পাহিড়া॥ হাম সে অবলা- অখল-অন্তর পরক চিত নাহি জান। পিরীতি পাবক- পরশে ডহডহ রহত যাত কি প্রাণ॥ সখিহে করবি তুহুঁ পরতীত। গৃহ মাহা গঞ্জন তরজ গরজন বোলত কুবচন নীত॥ ধ্রু॥ লাজ গুরু-ভয় গৌরব খোয়লুঁ কেবল ভেল পরাধীন। ভাবিতে গণইতে দেহ জরজর দুখে বঞ্চব কত দিন॥ কানু সে সুন্দর রসিক-শেখর বিনোদ বৈদগধি-সীম। প্রেম নব-নব করত প্রতিখণ যৈছে জল সঞে মীন॥ জীবন যৌবন তাহে সোঁপলুঁ আর নাহি কিছু ভায়। তেজিলুঁ গৃহপতি মূঢ় দুরমতি নন্দদুলাল যশ গায়॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী", ৫০৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। হাম সে অবলা অখল অন্তর পরক চিত নাহি জান। পিরীতি পাবক পরশে ডহডহ রহত যাত কি প্রাণ॥ সখিহে করবি তুহুঁ পরতীত। গৃহে মাহা গঞ্জন তরজ গরজন বোলত কুবচন নীত॥ লাজ গুরু ভয় গৌরব খোয়লুঁ কেবল ভেল পরাধীন। ভাবিতে গণইতে দেহ জরজর দুখে বঞ্চব কত দিন॥ কানু সে সুন্দর রসিক শেখর বিনোদ বৈদগধি-সীম। প্রেম নব নব করত প্রতিখণ যৈছে জল সঞে মীন॥ জীবন যৌবন তাহে সোঁপলুঁ আর নাহি কিছু ভায়। তেজিলুঁ গৃহপতি মূঢ় দুরমতি নন্দদুলাল যশ গায়॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |