| কবি নন্দলালের বৈষ্ণব পদাবলী |
| মানুষ ভাবেতে মানুষ ভজন ভণিতা নন্দলাল কবি নন্দলাল এই পদটি ১৯৩২ সালে প্রকাশিত, মণীন্দ্রমোহন বসু সম্পাদিত “সহজিয়া সাহিত্য”, ২৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মানুষ ভাবেতে মানুষ ভজন যে জনা মানুষ হয়। মানুষে মানুষ আচ্ছাদন করে @@@@@@@@@@@@@ মানুষ বলিয়া জানে যবে হিয়া আর না ভাবিহ মনে। মানুষ ভজন করে গোপীগণ দেহ দিয়ে তার সনে॥ মানুষের নাম বিরলের ধাম মানুষ তাহার রীতি। মানুষ বলিয়ে জানে যার হিয়ে নাহিক বিচার তথি॥ মানুষ-আকৃতি মানুষ-প্রকৃতি যে জনা যে রূপে জানে। মানুষ-চরণে নন্দলাল ভণে সেই কিছু নাই মানে॥ @@@ - পাতার নীচে থাকার দরুণ স্ক্যান করার সময় বাদ পড়েছে। . ************************* . সূচীতে . . . মিলনসাগর |