কবি শশিশেখরের বৈষ্ণব পদাবলী
*
শেয বিছাঞা, রহিনু বসিয়া
শেজ বিছাইয়া রহিলুঁ বসিয়া
কবি  শশিশেখর
এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”,
১ম খণ্ড, ৩৬০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ করুণাশ্রী॥

শেয বিছাঞা, রহিনু বসিয়া, সুখদ
সঙ্কেত বনে। কল্পিত সময়, হলো রসময়,
বিলম্ব করিল কেনে॥ দূতী যায় যায় তুমি
যায়। খুজিয়া তাহারে, আনিবে ধরিয়া,
যেখানে লাগালি পায়॥ এই লেহ পান,
করহ পয়ান, বিলম্ব না সহে আর। দক্ষিণ
হইয়া, পথ ধর যাঞা, যমুনা নদীর ধার॥
ভাল ভাল বলি, জান শিরে তুলি, বিদায়
হইলা দূতী। শশী বলে বালা, রহিল
একলা, বিপিনে আঁধার রাতি॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী” , ১০২৪  পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে

উত্কন্ঠিতা
॥ করুণা-শ্রী॥

শেজ বিছাইয়া                রহিলুঁ বসিয়া
সুখদ সঙ্কেত-বনে।
কথিত সময়                   হৈল অসময়
বিলম্ব করল কেনে॥
দূতি যাও যাও তুমি যাও।
খুঁজিয়া তাহারে             ধরিয়া আনিবি
যেখানে নাগালি পাও॥ ধ্রু॥
এই লহ পাণ                   করহ পয়ান
বিলম্ব না সহে আর।
দক্ষিণ হইয়া                 পথ ধর গিয়া
যমুনা-নদীর ধার॥
ভাল ভাল বলি            পাণ শিরে তুলি
বিদায় হইল দূতী।
শশি বলে বালা              রহিল একলা
বিপিনে আঁধার রাতি॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী",
৮৫৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শেজ বিছাইয়া রহিলুঁ বসিয়া              
সুখদ সঙ্কেত-বনে।
কথিত সময় হৈল অসময়                 
বিলম্ব করল কেনে॥
দূতি যাও যাও তুমি যাও।                
খুঁজিয়া তাহারে ধরিয়া আনিবি            
যেখানে নাগালি পাও॥
এই লহ পাণ করহ পয়ান                   
বিলম্ব না সহে আর।
দক্ষিণ হইয়া পথ ধর গিয়া                
যমুনা নদীর ধার॥
ভাল ভাল বলি পাণ শিরে তুলি          
বিদায় হইল দূতী।
শশি বলে বালা রহিল একলা            
বিপিনে আঁধার রাতি॥

.            *************************             
.                                                                                 
সূচীতে . . .   



মিলনসাগর
*
করি কুসুম শেয তয়া সুখ লালসে
করি কুসুম শেজ তুয়া সঙ্গ-সুখ লালসে
কবি  শশিশেখর
এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”,
১ম খণ্ড, ৩৬০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ দেশাগ॥

করি কুসুম শেয, তয়া সুখ লালসে,
বিজন বনে বৈঠি বর বামা। তুহারি লাগি
যতন করি, কুসুম তুলি কামিনী, নিজহি
করে করু দামা॥ মাধব সো ধনী বিলম্ব
হেরি তোর। চকিত চারু লোচনে, নিরখি
নিজ সম্মুখে, তমাল তরু তাহে করু কোর॥
মলয় গিরি শীতল, পরিমলে বিষমই শশি
কিরণ, বহিত বলি জানে। কোকিলকুল
শবদ শুনি, মুদিত দুহু লোচনে, বজর বলি
হাত দেই কাণে॥ অতহে তুহু ত্বরিত
করি, চলহ রতি মন্দিরে, সফল কর শেয
দুহু মিলি। শশিশেখর তপত আঁখি
শীতল হব তৈখনে, নিরখি তুয়া সঙ্গে তুছু
কেলি॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ১০২৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে

শ্রীকৃষ্ণের প্রতি দূতী
॥ দেশাগ রাগ॥

করি কুসুম-শেজ তুয়া                সঙ্গ-সুখ লালসে
বিজন-বনে বৈঠি বর-রামা।
তুহারি লাগি যতন করি          কুসুম তুলি কামিনি
নিজহি করে রচন করু দামা॥
মাধব সো ধনি বিলম্ব হেরি তোর।
চকিত চারু-লোচনে               নিরখি নিজ সম্মুখে
তমাল-তরু তাহে করু কোর॥ ধ্রু॥
মলয়-গিরি শীতল                পরিমলে বিষ মানই
শশি-কিরণ বহ্নি বলি জানে।
কোকিল-কুল-শবদ শুনি            মুদিত দুহুঁ লোচনে
বজর বলি হাত দেই কাণে॥
অতএ তুহুঁ তুরিত করি            চলহ রতি-মন্দিরে
সফল কর শেজ দুহুঁ মেলি।
শশি-শেখর তপত-আঁখি           শীতল হব তৈখনে
নিরখি তুষা সঙ্গে তছু কেলি॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী",
৮৪৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

করি কুসুম শেজ তুয়া সঙ্গ সুখ                        
লালসে বিজন বনে বৈঠি বর রামা।
তুহারি লাগি যতন করি কুসুম তুলি                    
কামিনি নিজহি করে রচন করু দামা॥
মাধব সো ধনি বিলম্ব হেরি তোর।                     
চকিত চারু লোচনে নিরখি নিজ সম্মুখে                
তমাল তরু তাহে করু কোর॥
মলয় গিরি শীতল পরিমলে বিষ মানই                
শশি কিরণ বহ্নি বলি জানে।
কোকিল কুল শবদ শুনি মুদিত দুহুঁ                    
লোচনে বজর বলি হাত দেই কাণে॥
অতএ তুহুঁ তুরিত করি চলহ রতি                    
মন্দিরে সফল কর শেজ দুহুঁ মেলি।
শশি শেখর তপত আঁখি শীতল হব                 
তৈখনে নিরখি তুষা সঙ্গে তছু কেলি॥


.            *************************             
.                                                                                 
সূচীতে . . .   



মিলনসাগর
*
কুলের বাহির হৈঞা কেনে বা আইনু
কুলের বাহির হৈয়া কেনে বা আইলুঁ
কবি  শশিশেখর
এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন
“সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৩৬০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ভূপালি॥

কুলের বাহির হৈঞা কেনে বা আইনু।
সুগন্ধি ফুলের মালা কেনে বা গাঁথিনু॥
কেনে বা কুসুমশেয সাজালি তোরা।
কেনে বা চন্দন ভরি ধরিনু কোটরা॥
রজনী চলিয়া যায় বুকে শেল বাজে। কত
না পাইনু দুখ লম্পটের কাজে॥ মনে
মনে মনোরথ করিলাম যত। কানু বিনু
সকলি হইল অনরথ॥ নিশি পোহাইলে
যার রহিবে জীবন। সেজন করিবে কালি
কানু দরশন॥ এত বলি বিবোদিনী করয়ে
রোদন। শশিশেখরের হিয়া না যায় ধারণ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১০২৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বিপ্রলব্ধা
॥ ভূপালী॥

কুলের বাহির হৈয়া কেনে বা আইলুঁ।
সুগন্ধি ফুলের মালা কেনে বা গাঁথিলুঁ॥
কেনে বা কুসুম-শেজ সাজাইলি তোরা।
কেনে বা চন্দন ভরি ধরিলুঁ কটোরা॥
রজনী চলিয়া যায় বুকে শেল বাজে।
কত না পাইলুঁ দুখ লম্পটের কাজে॥
মনে মনে মনোরথ করিলাম যত।
কানু বিনে সকলি হইল অনরথ॥
নিশি পোহাইলে যার রহিবে জীবন।
সেজন করিবে কালি কানু দরশন॥
এত বলি বিবোদিনী করয়ে রোদন।
শশিশেখরের হিয়া না যায় ধরণ॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন
"বৈষ্ণব পদাবলী", ৮৫০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কুলের বাহির হৈয়া কেনে বা আইলুঁ।
সুগন্ধি ফুলের মালা কেনে বা গাঁথিলুঁ॥
কেনে বা কুসুম-শেজ সাজাইলি তোরা।
কেনে বা চন্দন ভরি ধরিলুঁ কটোরা॥
রজনী চলিয়া যায় বুকে শেল বাজে।
কত না পাইলুঁ দুখ লম্পটের কাজে॥
মনে মনে মনোরথ করিলাম যত।
কানু বিনে সকলি হইল অনরথ॥
নিশি পোহাইলে যার রহিবে জীবন।
সেজন করিবে কালি কানু দরশন॥
এত বলি বিবোদিনী করয়ে রোদন।
শশিশেখরের হিয়া না যায় ধরণ॥


.            *************************             
.                                                                                 
সূচীতে . . .   



মিলনসাগর
*
প্রভাত দেখিয়া চকিতা হইয়া
ভণিতা শশী
কবি  শশিশেখর
এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”,
১ম খণ্ড, ৩৬০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিভাস॥

প্রভাত দেখিয়া, চকিত হইয়া, কহিতে
লাগিল রাই। ওরে পঞ্চবাণ, লহরে পরাণ,
ফিরি ঘরে যায়ব নাই॥ মলয়া পবন, বহরে
সঘন, দেহরে দারুণ বাধা। খলের পীরিতি,
রহিব কিরীতি, পরাণে মরিলে রাধা॥ যমের
বহিনী, শুন মোর বাণী, আর কর কেনে
ক্ষমা। দেহ দাহ যাউ, সুশীতল হউ, তরঙ্গে
সেবহ আমা॥ কদম্ব তরুয়া মালতী
মরুয়া, তোমরা রহিলে সাখী। শশী বলে
সবে, উচিত কহিব, পুছিলে কমল আঁখি॥

ই পদটি ১৯২৪ সালে প্রকাশিত, দক্ষিণারঞ্জন ঘোষ সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব-গীতাঞ্জলি”,
৪৫০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিভাস॥

প্রভাত দেখিয়া                 চকিতা হইয়া
কহিতে লাগিলা রাই।
ওরে পঞ্চ-বাণ                  লহ রে পরাণ
ফিরি ঘরে যায়ব নাই॥
মলয় পবন                      বহ রে সঘন
দেহ রে দারুণ বাধা।
খলের পিরীতি                রহিব কি রীতি
পরাণে মরিলে রাধা॥
যমের বহিনী                 শুন মোর বাণী
আর কর কেনে ক্ষমা।
দেহ দাহ যাউ                    সুশীতল হউ
তরঙ্গে সেবহ আমা॥
কদম্ব তরুয়া                  মালতি মরুয়া
তোমরা রহিলে সাখী।
শশী বলে সবে                 উচিত কহিব
পুছিলে কমল-আঁখি॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ১০২৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিভাস॥

প্রভাত দেখিয়া                 চকিতা হইয়া
কহিতে লাগিল রাই।
ওরে পঞ্চ-বাণ                   লহরে পরাণ
ফিরি ঘরে যাব নাই॥
মলয়-পবন                      বহ রে সঘন
দেহ রে দারুণ বাধা।
খলের পিরীতি                রহিবে কিরিতি
পরাণে মরিলে রাধা॥
যমের বহিনী                   শুন মোর বাণী
আর কেনে কর ক্ষেমা।
দেহ-দাহ যাউ                     সুশীতল হউ
তরঙ্গে সেচহ আমা॥
কদম্ব-তরুয়া                   মালতি মরুয়া
তোমরা রহিলে সাখী।
শশি বলে সবে                 উচিত কহিবে
পুছিলে কমল-আঁখি॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী",
৮৫২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। 

প্রভাত দেখিয়া চকিতা হইয়া                        
কহিতে লাগিল রাই।
ওরে পঞ্চ বাণ লহরে পরাণ                        
ফিরি ঘরে যাব নাই॥
মলয় পবন বহ রে সঘন                             
দেহ রে দারুণ বাধা।
খলের পিরীতি রহিবে কিরিতি                      
পরাণে মরিলে রাধা॥
যমের বহিনী শুন মোর বাণী                        
আর কেনে কর ক্ষেমা।
দেহ দাহ যাউ সুশীতল হউ                        
তরঙ্গে সেচহ আমা॥
কদম্ব তরুয়া মালতি মরুয়া                        
তোমরা রহিলে সাখী।
শশি বলে সবে উচিত কহিবে                      
পুছিলে কমল আঁখি॥


.            *************************             
.                                                                                 
সূচীতে . . .   



মিলনসাগর
*
আওত পরপঞ্চক শঠ
আওত পর বঞ্চক শঠ
ঐ দেখগো আওত পর বঞ্চক শঠ
কবি  শশিশেখর
এই পদটি ১৮৪৯ খৃষ্টাব্দে প্রকাশিত, গৌরমোহন দাস সংকলিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদকল্পলতিকা”,
৮৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ @@ রাগ॥

আওত পর বঞ্চক শঠ নাগর শত ঘরিয়া।
রমণী পদ যাবক পরিশর বক্ষসি পর ধরিয়া॥ অরুণারুণ
নয়নাম্বুজ আধ মুদিত অলসে। ভাল পরি সিন্দুর অঞ্জন
সঞে বিলসে॥ নীলাম্বর পরিহিত কটি লম্বিত পদ আগে।
দশনাক্ষত অরুণ অধরে ভুজকঙ্কণ দাগে॥ যাযা সখী বারহি
@@ নিয়ড়ে নাহি আওএ। যৈখনে শুনি তৈখনে @@ শশি-
শেখর ধাওএ॥

@ - অপাঠ্য অক্ষর।

ই পদটি ১৯১৬ সালে প্রকাশিত, হরিলাল চট্টোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“শ্রীশ্রীপদরত্ন-মালা”, ৩৫৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিভাষ॥

আওত পর                   বঞ্চক শঠ
নাগর শত ঘরিয়া।
@@@ পদ                   যাবক পরি-
সর বক্ষসি ধরিয়া॥
কটি নীলা-                    ম্বর পহিরণ
লম্বিত পদ আগে।
দশন ক্ষত                     অরুণাধর
ভুজ কঙ্কণ দাগে॥
তরুণারুণ                       নয়নাম্বুজ
আধ মুদিত অলসে।
ভালের উপর                সিন্দুর বিন্দু
অঞ্জন সহ বিলসে॥
যা যা দূতী                  বারহ নাগরে
নিয়ড়ে নাহি আওয়ে।
ঐছন শুনি                    তৈখন দূতী
শশিশেখরে ধাওয়ে॥

@ - অপাঠ্য অক্ষর।

ই পদটি ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত
পদরত্নাবলী”, ৭৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। পদটি নিমানন্দ দাসের “পদরসসার” গ্রন্থের পদ।

খণ্ডিতা
শ্রীরাধার উক্তি
॥ বিভাষ॥

আওত পর                   পঞ্চক শঠ
নাগর শত-ঘরিয়া।
রমণী-পদ-                   যাবক পরি-
সর বক্ষসি ধরিয়া॥
কটি নীলা                   ম্বর পরিহিত
লম্বিত পদ-আগে।
দশন-ক্ষত                      অরুণাধর
ভুজে কঙ্কণ দাগে॥
তরুণারুণ                        নয়নাম্বুজ
আধ-মুদিত অলসে।
ভাল-উপর                    সিঁদুর বিন্দু
অঞ্জন সঞে বিলসে॥
যা যা দূতি                  বারহ বারহ
নিয়ড়ে জনি আওয়ে।
ঐছন শুনি                    তৈখনে দূতি
শশিশেখরে ধাওয়ে॥

ই পদটি ১৯৩৮ সালে প্রকাশিত, সুধীরচন্দ্র রায় ও অপর্ণা দেবী সম্পাদিত পদাবলী সংকলন
“কীর্ত্তন পাদাবলী”, ২৪৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মানখণ্ড
শ্রীমতীর উক্তি
॥ রামকেলি - জপতাল॥

আওত পরবঞ্চক শঠ নাগর শতঘরিয়া।
রমণী-পদ-যাবক পরিসর বক্ষসি ধরিয়া॥
নীলাম্বর পরিহিত-কটি লম্বিত পদ-আগে।
অরুণাধর দশন-ক্ষত ভুজ কঙ্কণ-দাগে॥
তরুণারুণ নয়নাম্বুজ আধ মুদিত অলসে।
ভালোপরি সিন্দুরবর কজ্জল সহ বিলসে॥
যা যা সখি বারহ মঝু নিয়ড়ে নাহি আওয়ে।
ঐছন শুনি তৈখনে উঠি শশিশেখর ধাওয়ে॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ১০২৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

খণ্ডিতা
শ্রীরাধার উক্তি
॥ বিভাস॥

আওত পর-                 বঞ্চক শঠ
নাগর শত-ঘরিয়া।
রমণী-পদ-                 যাবক পরি-
সর বক্ষসি ধরিয়া॥
কটি-নীলা-                 ম্বর পরিহিত
লম্বিত পদ-আগে।
দশন-ক্ষত                    অরুণাধর
ভুজে কঙ্কণ-দাগে॥
তরুণারুণ                     নয়নাম্বুজ
আধ-মুদিত অলসে।
ভাল-উপর                   সিঁদুরবিন্দু
অঞ্জন সঞে বিলসে॥
যা যা দূতি                বারহ বারহ
নিয়ড়ে জনি আওয়ে।
ঐছন বাণী                  তৈখনে শুনি
শশিশেখরে ধাওয়ে॥

ই পদটি ১৯৫৩ সালে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর মহাজন পদাবলী
“শ্রীপদামৃতমাধুরী” ২য় খণ্ড, ১৬৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীমতীর উক্তি।
॥ রামকেলি - জপতাল॥

আওত পরবঞ্চক শঠ নাগর শতঘরিয়া।
রমণী-পদ যাবক পরিসর বক্ষসি ধরিয়া॥
নীলাম্বর পরিহিত- কটী লম্বিত পদ-আগে।
অরুণাধর দশন-ক্ষত ভুজ কঙ্কণ দাগে॥
তরুণারুণ নয়নাম্বুজ আধ মুদিত অলসে।
ভালোপরি সিন্দুরবর কজ্জল সহ বিলাসে॥
যা যা সখি বারহ মঝু নিয়ড়ে নাহি আওয়ে।
ঐছন শুনি তৈখনে উঠি শশিশেখর ধাওয়ে॥

ই পদটি ১৯৫৯ সালে প্রকাশিত, দুর্গাচরণ বিশ্বাস সংগৃহীত বৈষ্ণব পদাবলী সংকলন “কীর্ত্তন-পদাবলী”,
৭৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

ঐ দেখগো আওত পর, বঞ্চক শঠ, নাগর শত ঘরিয়া ;
কোন্ রমণীর সনে, যামিনী জাগি আওত হেলি দুলিয়া।
আওত হেলি দুলিয়া॥
তরুণারুণ, নয়নাম্বুজ আধ মুদিত আলসে ;
মুদিত আলসে॥
ভাল উপরে, সিন্দুর বিন্দু, অঙ্গনসহ বিলাসে।
অঞ্জনসহ বিলাসে॥
নীলাম্বর পরিহিত কটী, লম্বিত পদ আগে,
দশনাক্ষত অরুণ ভুজ কঙ্কণ দাগে।
ভুজ কঙ্কণ দাগে॥
যা যা সখি, বারহ নাহরে, নিয়ড়ে মত্ আওয়ে,
নিয়ড়ে মত্ আওয়ে,
ঐছন বাণী, তৈখনে শুনি, শশি শেখর ধাওয়ে।

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী",
৮৪৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

আওত পর বঞ্চক শঠ                        
নাগর শত ধরিয়া।
রমণী পদ যাবক পরিসর                     
বক্ষসি ধরিয়া॥
কটি নীলাম্বর পরিহিত                        
লম্বিত পদ আগে।
দশন ক্ষত অরুণাধর                         
ভুজে কঙ্কণ দাগে॥
তরুণারুণ নয়নাম্বুজ                           
আধ মুদিত অলসে।
ভাল উপর সিঁদুরবিন্দু                        
অঞ্জন সঞে বিলসে॥
যা যা দূতি বারহ বারহ                      
নিয়ড়ে জনি আওয়ে।
ঐছন বাণী তৈখনে শুনি                      
শশিশেখরে ধাওয়ে॥


.            *************************             
.                                                                                 
সূচীতে . . .   



মিলনসাগর
*
হাঁ হাঁ নিরলজ পরবঞ্চক শঠ
কবি  শশিশেখর
এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ১০২৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিভাস॥
হাঁ হাঁ নিরলজ                       পরবঞ্চক শঠ
রাই নিয়ড়ে মতি যাহ।
বেরি বেরি তোহে             নিষেধ হম করতহি
কাহে উদ্ বেগ বাঢ়াহ॥
তোহে কহু করি নিজ দীব।
তোহে হেরি সুন্দরী               মোহে পাঠাওলি
আওয়ে জনি হামারি সমীপ॥
ইথে যদি যাওবি                    কলহ বাঢ়ায়বি
বৈরী হসায়বি প্রাতে।
থেহ নাহি পাওবি               রোই রোই আওবি
কর অবলম্বন মাথে॥
এতহু বচন কহি                ফিরি দূতী চলতহি
কানু চলত তছু সাথ।
কহে শশিশেখর                   লাজ নাহি যাকর
তাকর সঞে কিয়ে বাত॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী",
৮৫৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

হাঁ হাঁ নিরলজ পরবঞ্চক শঠ                        
রাই নিয়ড়ে মতি যাহ।
বেরি বেরি তোহে নিষেধ হম করতহি             
কাহে উদ্ বেগ বাঢ়াহ॥
তোহে কহু করি নিজ দীব।                          
তোহে হেরি সুন্দরী মোহে পাঠাওলি                
আওয়ে জনি হামারি সমীপে॥
ইথে যদি যাওবি কলহ বাঢ়ায়বি                    
বৈরী হসায়বি প্রাতে।
থেহ নাহি পাওবি রোই রোই আওবি                
কর অবলম্বন মাথে॥
এতহু বচন কহি ফিরি দূতী চলতহি                  
কানু চলত তছু সাথ।
কহে শশিশেখর লাজ নাহি যাকর                    
তাকর সঞে কিয়ে বাত॥


.            *************************             
.                                                                                 
সূচীতে . . .   



মিলনসাগর
*
তরুণারুণনয়নাম্বুজ ঢুলু ঢুলু আখি অলসে
তরুণারুণনয়নাম্বুজ ঢুলু  ঢুলু  ঢুলু অলসে
ভণিতা শশিশেখর
কবি  শশিশেখর
এই পদটি ১৮৪৯ খৃষ্টাব্দে প্রকাশিত, গৌরমোহন দাস সংকলিত বৈষ্ণব পদাবলী সংকলন
“পদকল্পলতিকা”, ৮৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ যথারাগ॥

তরুণারুণনয়নাম্বুজ ঢুলু  ঢুলু আখি অলসে। দেখিয়ো
দেখিয়ো পড়িবে পড়িবে সুতিরহ যাই দিবসে॥ নীলোত্পল মুখ
মণ্ডল ঝামর কাহে ভেল। মদন জ্বরে তনু ভাঙল জাগরে
নিশি গেল॥ নখে নখক্ষত ক্ষত বক্ষমি দেওল কোন নারী।
@টকে তনু ক্ষত বিক্ষত তোহে ঢুড়ইতে গোরি॥ নীলাম্বর
@হু পহিরণী পীতাম্বর কাহে ছোড়ি। অগ্রজ সহে পরি
@রেতিত নন্দালয়ে ভোরি॥ অঞ্জন কাহে গণ্ডস্থলে হৃদি
খণ্ডন অধরে। উত্তম প্রতি উত্তর দিতে পরাজয় শশীশেখরে॥

@ - অপাঠ্য অক্ষর।

ই পদটি ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত
পদরত্নাবলী”, ৭৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। পদটি নিমানন্দ দাসের “পদরসসার” গ্রন্থের পদ।

খণ্ডিতা
শ্রীরাধার উক্তি

তরুণারুণ                           নয়নাম্বুজ
ঢুলু  ঢুলু  ঢুলু অলসে।
দেখ্য দেখ্য দেখ্য             পড়িবা পড়িবা
শুতি রহ যায়্যা দিবসে॥
ঝামর বদ-                        নাম্বুজ দেখি
সিন্দূরে কাজরে মাখা।
কামিনি কুচ                       কুঙ্কুম-চিত
বুকে যাবক-রেখা॥
নীলোত্পল                          মুখ মণ্ডল
নীরস কাহে ভেল।
যাও যাও বন্ধু                   নিকট ছাড়হ
পরাণে বাঝয়ে শেল॥
জানা গেল তুয়া                 চতুর চাতুরি
কুটিল কপট কাজ।
শশিশেখরে                   কহে শুভ কর
তহিঁ নাগর-রাজ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী” , ১০২৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে

॥ বিভাস॥

তরুণারুণ                         নয়নাম্বুজ
ঢুলু  ঢুলু  ঢুলু অলসে।
দেখ্য দেখ্য দেখ্য            পড়িবা পড়িবা
শুতি রহ যায়্যা দিবসে॥
ঝামর বদ-                     নাম্বুজ দেখি
সিন্দূরে কাজরে মাখা।
কামিনি-কুচ-                     কুঙ্কুম-সহ
বুকে যাবক-রেখা॥
নীলোত্পল                        মুখ-মণ্ডল
নীরস কাহে ভেল।
যাও যাও বঁধু                নিকট ছাড়হ
পরাণে বাজয়ে শেল॥
জানা গেল তুয়া               চতুর চাতুরি
কুটিল কপট কাজ।
শশিশেখরে                 কহে শুভ কর-
তহিঁ নাগর-রাজ॥

ই পদটি ১৯৫৩ সালে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর মহাজন পদাবলী
“শ্রীপদামৃতমাধুরী” ২য় খণ্ড, ১৮৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

খণ্ডিতা।
॥ ভৈরবী - জপতাল॥

তরুণারুণ                      নয়নাম্বুজ
ঢুলু  ঢুলু  ঢুলু অলসে।
দেখিও দেখিও           পড়িবে পড়িবে
শুতি রহ যাই দিবসে॥
নীলোত্পল                      মুখমণ্ডল
ঝামর কাহে ভেল।
মদন-জ্বরে                   তনু তাতল
জাগরে নিশি গেল॥
নখ নিক্ষত                   বক্ষসি তুয়া
দেয়ল কোন নারী।
কণ্টকে তনু                ক্ষত বিক্ষত
তোহে ঢুরইতে গোরী॥
নীলাম্বর                    তুহুঁ পহিরলি
পীতাম্বর কাহে ছোড়ি।
অগ্রজ সহ                  পরিবরতিত
নন্দালয়ে ভোরি॥
অঞ্জন কাহে                     গণ্ডস্থলে
রদ-খণ্ডন অধরে।
উত্তর প্রতি-                 উত্তর দিতে
পরাজয় শশি শেখরে॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী",
৮৫০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

তরুণারুণ নয়নাম্বুজ                        
ঢুলু  ঢুলু  ঢুলু অলসে।
দেখ্য দেখ্য দেখ্য পড়িবা পড়িবা          
শুতি রহ যায়্যা দিবসে॥
ঝামর বদনাম্বুজ দেখি                     
সিন্দূরে কাজরে মাখা।
কামিনী কুচ কুঙ্কুম সহ                     
বুকে যাবক রেখা॥
নীলোত্পল মুখমণ্ডল                        
নীরস কাহে ভেল।
যাও যাও বঁধু নিকট ছাড়হ                
পরাণে বাজয়ে শেল॥
জানা গেল তুয়া চতুর চাতুরি              
কুটিল কপট কাজ।
শশিশেখরে কহে শুভ কর                
তহিঁ নাগর রাজ॥

.            *************************             
.                                                                                 
সূচীতে . . .   



মিলনসাগর
*
নীলোত্পল শ্রীমুখ মণ্ডল
নীলোত্পল মুখ মণ্ডল
ভণিতা শশিশেখর
কবি  শশিশেখর
এই পদটি ১৯১৬ সালে প্রকাশিত, হরিলাল চট্টোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“শ্রীশ্রীপদরত্ন-মালা”, ৩৬৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিভাষ॥

নীলোত্পল                    শ্রীমুখ মণ্ডল
ঝামর কাহে ভেল।
মদন জ্বরে                     তনু তাতল
জাগরে নিশি গেল॥
নখ নির্ঘাত                     ক্ষত বক্ষসি
দেয়ল কোন নারি।
কণ্টকে তনু                  ক্ষত বিক্ষত
তোহে ঢুড়ইতে গোরি॥
সিন্দূর কাহে                  অলকাপরি
চন্দন কাঁহা গেল।
গোবর্দ্ধনে                    গোরিক সেবি
সিন্দুর শিরে নেল॥
নীলাম্বর তুহুঁ                       পহিরলি
পীতাম্বর ছোড়ি।
অগ্রজ সহ                      পরিবর্ত্তিত
নন্দালয়ে ভোরি॥
অঞ্জন কাহে                       গণ্ডস্থলে
হৃদি খণ্ডন অধরে।
উত্তর প্রতি                    উত্তর দিতে
পরাজয় শশিশেখরে॥

ই পদটি ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত
পদরত্নাবলী”, ৭৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। পদটি নিমানন্দ দাসের “পদরসসার” গ্রন্থের পদ।

খণ্ডিতা
শ্রীরাধার উক্তি
বিভাষ

নীলোত্পল                    মুখ-মণ্ডল
বীরস কাহে ভেল।
মদন জ্বরে                  তনু তাতল
জাগরে নিশি গেল॥
সিন্দুরহি                     পরিমণ্ডিত
চৌরস কাহে ভান।
গোবর্দ্ধনে                 গৌরিক সেবি
সিন্দূর তথি মান॥
নখ নিক্ষত                  বক্ষসি তুয়া
দেয়ল কোন নারি।
কণ্টকে তনু                ক্ষত বিক্ষত
তোহে ঢুঁড়ইতে গোরি॥
নীলাম্বর                    তুহুঁ পহিরলি
পীতাম্বর ছোড়ি।
অগ্রজ সহে                   পরিবর্ত্তিত
নন্দালয়ে ভোরি॥
অঞ্জন কাহে                     গণ্ড-স্থলে
খণ্ডন কাহে অধরে।
উত্তর-প্রতি-                 উত্তর দিতে
পরাজয় শশিশেখরে॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ১০২৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে

॥ বিভাস॥

নীলোত্পল                    মুখ-মণ্ডল
ঝামর কাহে ভেল।
মদন জ্বরে                  তনু তাতল
জাগরে নিশি গেল॥
সিন্দূরহি                     পরিমণ্ডিত
চৌরস কাহে ভাল।
গোবর্দ্ধনে                 গৌরিক সেবি
সিন্দূর তথি লেল॥
নখ-বিক্ষত                  বক্ষসি তুয়া
দেয়ল কোন নারি।
কণ্টকে তনু                ক্ষত বিক্ষত
তোহে ঢুঁড়ইতে গোরি॥
নীলাম্বর                   কাহে পহিরলি
পীতাম্বর ছোড়ি।
অগ্রজ সঞে                  পরিবর্ত্তিত
নন্দালয়ে ভোরি॥
অঞ্জন কাহে                     গণ্ড-স্থলে
খণ্ডন কাহে অধরে।
উত্তর-প্রতি-                 উত্তর দিতে
পরাজয় শশিশেখরে॥

ই পদটি ১৯৫৯ সালে প্রকাশিত, দুর্গাচরণ বিশ্বাস সংগৃহীত বৈষ্ণব পদাবলী সংকলন
“কীর্ত্তন-পদাবলী”, ৮১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

খণ্ডিতা
নায়ক-নায়িকা উক্তি - প্রত্যুক্তি।

নীলোত্পল,                শ্রীমুখ মণ্ডল,
ঝামর কাঁহে ভেল।
মদনজ্বরে,                 তনু তাতল,
জাগরে নিশি গেল॥
নখ নির্ঘাত,                ক্ষত বক্ষসি,
দেয়ল কোন নারী।
কণ্টকে তনু                ক্ষত বিক্ষত
তোহে ঢুড়ইতে গোরি॥
সিন্দূর কাহে,              অলকা পরি,
চন্দন কাঁহা গেল।
গিরি গোবর্দ্ধনে,         গোরিক সেবি,
সিন্দূর শিরে নেল॥
নীলাম্বর,                  তুহুঁ পহিরলি,
পীতাম্বর ছোড়ি।
অগ্রজ সহ.                  পরিবর্ত্তিত,
নন্দালয়ে ভোরি॥
অঞ্জন কাহে,                   গণ্ডস্থলে.
হৃদি খণ্ডন অধরে।
উত্তর প্রতি,                 উত্তর দিতে,
পরাজয় শশি শেখরে॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী",
৮৫১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। 

নীলোত্পল মুখ মণ্ডল                        
ঝামর কাহে ভেল।
মদন জ্বরে তনু তাতল                      
জাগরে নিশি গেল॥
সিন্দূরহি পরিমণ্ডিত                        
চৌরস কাহে ভাল।
গোবর্দ্ধনে গৌরিক সেবি                     
সিন্দূর তথি লেল॥
নখ বিক্ষত বক্ষসি তুয়া                     
দেয়ল কোন নারি।
কণ্টকে তনু ক্ষত বিক্ষত                    
তোহে ঢুঁড়ইতে গোরি॥
নীলাম্বর কাহে পহিরলি                       
পীতাম্বর ছোড়ি।
অগ্রজ সঞে পরিবর্ত্তিত                       
নন্দালয়ে ভোরি॥
অঞ্জন কাহে গণ্ড স্থলে                        
খণ্ডন কাহে অধরে।
উত্তর প্রতি উত্তর দিতে                        
পরাজয় শশিশেখরে॥

.            *************************             
.                                                                                 
সূচীতে . . .   



মিলনসাগর
*
রাধে জয় রাজপুত্রি মম জীবনদয়িতে
ভণিতা শশিশেখর
কবি  শশিশেখর
এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন
“সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৩৬০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিভাস॥

রাধে জয় রাজপুত্রী মম জীবনদয়িতে।
যায় যায় কানু যত বড় তুমি জানা গেছে
তুয়া চরিতে॥ কিঞ্চিৎ তব কস্মিন্নপরাধং
ন করোমি। সঙ্কেত করি আজ ঘরে যাহ
নিশি জাগয়ে আমি॥ গতরাত্রৌ যদভূন্মম
দুঃখং শৃণু সরলে। বধির হাম কিয়ে শুনব
তাহে শুনায়বি বিরলে॥ কথিতং যদি নহি
দাস্যসি তৎ কিং কথয়ামি। শশিশেখর
কহে শুভকর কিয়ে দেখহ স্বামী।
        
ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১০২৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের অনুনয়
॥ বিভাস॥

রাধে জয় রাজপুত্রি
.        মম জীবনদয়িতে।
যাও যাও বঁধু যত বড় তুমি
.        জানা গেল তুয়া চরিতে॥
কিঞ্চিদপি কস্মিন্নপ-
.        রাধং নহি করোমি।
সঙ্কেত করি আনঘরে যাহ
.        নিশি জাগিয়ে আমি॥
মানং ময়ি মুঞ্চ প্রিয়ে
.        বচনং শৃণু ধীরে।
শুনিবার কিবা কাজ চিহ্ন
.        দেখা যায় সব শরীরে॥
গতরাত্রৌ যদভূন্মম
.        দুঃখং শৃণু সরলে।
বধিরা হাম কিয়ে শুনায়সি
.        তাহে শুনায়বি বিরলে॥
উচিতোনহি কোপোময়ি
.        নিজ কিঙ্কর মত্তে।
যাও যাও যত গুণনিধি বট
.        জানা গেল তব তত্ত্বে॥
শাস্তিং কুরু দন্তৈর্দশ
.        কোপং ত্যজ রুচিরে।
তথা ফিরি যাহ পুন দংশিবে
.        সুখ পাবে বহু অচিরে॥
কোপং ত্যজ পদমর্পয়
.        মৃদুকিশলয়শয়নে।
তোমা দরশনে শরীর জ্বলিছে
.        ফিরি যাহ তার সদনে॥
কথিতং যদি নহি দাস্যসি
.        কিং তে কথয়ামি।
শশিশেখর কহে শুভকর
.        কিয়ে দেখহ স্বামি।

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন
"বৈষ্ণব পদাবলী", ৮৫৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রাধে জয় রাজপুত্রি মম জীবনদয়িতে।
যাও যাও বঁধু যত বড় তুমি
.        জানা গেল তুয়া চরিতে॥
কিঞ্চিদপি কস্মিন্নপ রাধং নহি করোমি।
সঙ্কেত করি আনঘরে যাহ
.        নিশি জাগিয়ে আমি॥
মানং ময়ি মুঞ্চ প্রিয়ে বচনং শৃণু ধীরে।
শুনিবার কিবা কাজ চিহ্ন
.        দেখা যায় সব শরীরে॥
গতরাত্রৌ যদভূন্মম দুঃখং শৃণু সরলে।
বধিরা হাম কিয়ে শুনায়সি
.        তাহে শুনায়বি বিরলে॥
উচিতোনহি কোপোমরি  
.        নিজ কিঙ্কর মত্তে।
যাও যাও যত গুণনিধি বট
.        জানা গেল তব তত্ত্বে॥
শাস্তিং কুরু দন্তৈর্দশ
.        কোপং ত্যজ রুচিরে।
তথা ফিরি যাহ পুন দংশিবে
.        সুখ পাবে বহু অচিরে॥
কোপং ত্যজ পদমর্পয়
.        মৃদুকিশলয়শয়নে।
তোমা দরশনে শরীর জ্বলিছে
.        ফিরি যাহ তার সদনে॥
কথিতং যদি নহি দাস্যসি
.        কিং তে কথয়ামি।
শশিশেখর কহে শুভকর
.        কিয়ে দেখহ স্বামি।


.            *************************             
.                                                                                 
সূচীতে . . .   



মিলনসাগর
*
বিকলে বিকলে তেজি বৈঠি রহু        
ভণিতা শশিশেখর
কবি  শশিশেখর
এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন
“সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৩৬১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ অশ্ববরী॥

বিকলে বিকলা তেজি বৈঠি রহু।
প্রতিপক্ষ সভাব তুব বহু॥ যব নন্দ সুন-
ন্দন পায় পড়ে। তব কোপ বাঢ়ে অভিমান
চঢ়ে॥ নিজ সঙ্গে সখীগণ হিত কথা।
শুনি ভালে উঠায়লি ভাঙ পাতা॥ অব
খর্ব্ব ভেয় সব গর্ব্ব তুয়া॥ বিহিচিত উচিত
সুদণ্ড কিয়া। অধিরূঢ় অহকৃতি ভদ্র লহু।
শশিশেখর বেরহি বৈর কহে॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১০২৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কলহান্তরিতা
॥ আশোয়ারী॥        

বিকলে বিকলে তেজি বৈঠি রহুঁ।
প্রতিপক্ষ-সভা চহুঁ ওর বহু॥
যব নন্দ-সুনন্দন পাদে পড়ে।
তব কোপ বঢ়ে অভিমান চঢ়ে॥
নিজ-সঙ্গি-সখী –গণ-হীত-কথা।
শুনি ভালে উঠায়লি ভাঙ-লতা॥
বিহি চীত-উচীত সুদণ্ড কিয়া।
অব খর্ব্ব ভয়ো সব গর্ব্ব তুয়া॥
অধিরূঢ় অহঙ্কৃতি ভদ্র নহে।
শশিশেখর বেরহি বের কহে॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব
পদাবলী", ৮৫৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বিকলে বিকলে তেজি বৈঠি রহুঁ।
প্রতিপক্ষ সভা চহুঁ ওর বহু॥
যব নন্দ সুনন্দন পাদে পড়ে।
তব কোপ বঢ়ে অভিমান চঢ়ে॥
নিজ সঙ্গি সখী গণ হীত কথা।
শুনি ভালে উঠায়লি ভাঙ লতা॥
বিহি চীত উচীত সুদণ্ড কিয়া।
অব খর্ব্ব ভয়ো সব গর্ব্ব তুয়া॥
অধিরূঢ় অহঙ্কৃতি ভদ্র নহে।
শশিশেখর বেরহি বের কহে॥

.            *************************             
.                                                                                 
সূচীতে . . .   



মিলনসাগর