| কবি তরুণীরমণের বৈষ্ণব পদাবলী |
| শ্যামনাম অব যো মুঝে শুনায়ব শ্যামনাম যব যে মোরে শুনায়ব ভণিতা তরুণীরমণ, তরণিরমণ, তরণীরমণ কবি তরুণীরমণ এই পদটি ১৯০৫ সালে মহারাজ মণীন্দ্রচন্দ্র নন্দী দ্বারা প্রকাশিত, রাসবিহারী সাঙ্খ্যতীর্থ দ্বারা সম্পাদিত, ষোড়শ শতকে কৃষ্ণদাস কবিরাজের শিষ্য মুকুন্দদাস গোস্বামী প্রণীত, পদাবলী সংকলন“সিদ্ধান্ত-চন্দ্রোদয়”, ১৩৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ তত্র পদং॥ শ্যামনাম অব, যো মুঝে শুনায়ব, না হেরব তাকর মুখ। কালিম বরণ, কবহুঁ না পেখব, তবহুঁ বিমোচব দুঃখ॥ সখি, ঐছন মরম বিচার। তাকর স্বরূপ, বিরূপ করি রাখবি, ঐছনে না হয়ে বিকার॥ গুঞ্জ বিম্বফল, নব কিশলয় দল, বান্ধুলী করি দূর দেশ। কর পদ অধর, এ সব সম তাকর, হেরইতে তনু করু শেষ॥ কোকিল ষট্ পদ, দুহুঁ দূরে তেজত, বাণী বরণ সম তার। মৃগমদ উতপল, সুগন্ধি সুশীতল, পরশ করব নাহি আর॥ আবরি দিকগণ, না চলু সমীরণ, আনবি তা তনুগন্ধ। তেজহি সখীগণ, শিরপর ভূষণ, তাহে অতি নাচই মন্দ॥ না পরব চন্দন, অঙ্গে বিলেপন, চারু তিলক তছু ভালে। তেজব নীলাম্বর, না হেরব অম্বর, দরশ হোয়ে মেঘ জালে॥ মুদব শ্রুতিপথ, না শুনব হৃদিগত, সুমধুর মুরলী সুতান। তরুণীরমণে ভণ, ঐছে করবি পুন, যাবধি রহবি পরাণ॥ এই পদটি ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ১৬১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। পদরসসার পুথির পদ। [ সম্ভোগ ] ॥ ধানশী॥ শ্যাম-নাম যব যো মোরে শুনায়ব না হেরব তাকর মুখ। কালির বরণ কবহুঁ নহি পেখব তবহুঁ মিটব মোর দুখ॥ সজনী ঐছন মরম-বিচার। তাকর সরূপ বিরূপ করি রাখহ যৈছে না হোয়ে বিকার॥ ধ্রু॥ কঞ্জ বিম্বফল নব কিসলয় দল বান্ধুলি করু দূর-দেশ। কর-পদ-অধর যে-সব সম তাকর হেরইতে তনু করু শেষ॥ কোকিল ষটপদ তুহুঁ দুরে ভেজহ কালিয়-বরণ সম তার। মৃগমদ উতপল সুগন্ধি সুশীতল পরশ করব নাহি আর॥ ঔর দিগ-গণ না চলু সমীরণ আনব তছু তনু-গন্ধ। তেজহ শিখি-গণ শির পর ভূষণ তাহে অতি নাচন মন্দ॥ না করব চন্দন অঙ্গে বিলেপন চারু-তিলক তছু ভালে। তেজব নিলাম্বর না হেরব অম্বর দরশই এ মেঘ-মালে॥ সুখদ ঐতিপথ (?) না হব হৃদি-গত সুমধুর মুরলি-সমান। তরণিরমণ ভণ ঐছে করব পুন যাবত রহব পরাণ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৫৩৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। খণ্ডিতা ॥ ধানশী॥ শ্যামনাম যব যে মোরে শুনায়ব না হেরব তাকর মুখ। কালিয় বরণ কবহুঁ নহি পেখব তবহুঁ মিটব মোর দুখ॥ সজনী ঐছন মরম-বিচার। তাকর সরূপ বিরূপ করি রাখহ যৈছে না হোয়ে বিকার॥ ধ্রু॥ কঞ্জ বিম্বফল নব কিসলয় দল বান্ধুলি করু দূরদেশ। কর পদ অধর যেসব সম তাকর হেরইতে তছু করু শেষ॥ কোকিল ষট্ পদ তুহুঁ দুরে ভেজহ কালিয়বরণ সম তার। মৃগমদ উতপল সুগন্ধি সুশীতল পরশ করব নাহি আর॥ ঔর দিগগণ না চলু সমীরণ আনব তছু তনুগন্ধ। তেজহ শিখিগণ শির পর ভূষণ তাহে অতি নাচন মন্দ॥ না করব চন্দন অঙ্গে বিলেপন চারু তিলক তছু ভালে। তেজব নীলাম্বর না হেরব অম্বর দরশই এ মেঘমালে॥ সুখদ শ্রুতিপথ না হব হৃদি-গত সুমধুর মুরলি সমান। তরণীরমণ ভণ ঐছে করব পুন যাবত রহব পরাণ॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী", ২১৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। শ্যামনাম যব যে মোরে শুনায়ব না হেরব তাকর মুখ। কালিয় বরণ কবহুঁ নহি পেখব তবহুঁ মিটব মোর দুখ॥ সজনী ঐছন মরম বিচার। তাকর স্বরূপ বিরূপ করি রাখহ যৈছে না হোয়ে বিকার॥ কঞ্জ বিম্বফল নব কিসলয় দল বান্ধুলি করু দূরদেশ। কর পদ অধর যেসব সম তাকর হেরইতে তছু করু শেষ॥ কোকিল ষট্ পদ তুহুঁ দুরে ভেজহ কালিয়বরণ সম তার। মৃগমদ উতপল সুগন্ধি সুশীতল পরশ করব নাহি আর॥ ঔর দিগগণ না চলু সমীরণ আনব তছু তনুগন্ধ। তেজহ শিখিগণ শির পর ভূষণ তাহে অতি নাচন মন্দ॥ না করব চন্দন অঙ্গে বিলেপন চারু তিলক তছু ভালে। তেজব নীলাম্বর না হেরব অম্বর দরশই এ মেঘমালে॥ সুখদ শ্রুতিপথ না হব হৃদি গত সুমধুর মুরলি সমান। তরণীরমণ ভণ ঐছে করব পুন যাবত রহব পরাণ॥ . **************** . সূচীতে . . . মিলনসাগর |