কেনে বা পোহাইল নিশি ভণিতা তরুণীরমণ কবি তরুণীরমণ এই পদটি ১৯০৫ সালে মহারাজ মণীন্দ্রচন্দ্র নন্দী দ্বারা প্রকাশিত, রাসবিহারী সাঙ্খ্যতীর্থ দ্বারা সম্পাদিত, ষোড়শ শতকে কৃষ্ণদাস কবিরাজের শিষ্য মুকুন্দদাস গোস্বামী প্রণীত, পদাবলী সংকলন“সিদ্ধান্ত-চন্দ্রোদয়”,১৪৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ -- ॥
কেনে বা পোহাইল নিশি, দিশি কেনে বা আইল। ভাবিয়া মরিব কত বিপরীত হৈল॥ এ সখী কি করিব কহ না। প্রবোধ না মানে চিতে করে দেহ দহনা॥ ঘরে গুরু গরবিত বলে কুবচন। না করে আঁখির আড় নিজ পতিজন॥ বিহানে যাইবে বন্ধু আসিবে যামিনী। কত বা চাহিব পথ কুলের কামিনী॥ তরুণীরমণে কহে এই মোর মনে। করহ যুকতি বন্ধু নাহি যায় বনে॥