| কবি তরুণীরমণের বৈষ্ণব পদাবলী |
| এত দিন কতি ছিলে ভণিতা তরুণীরমণ কবি তরুণীরমণ এই পদটি ১৯০৫ সালে মহারাজ মণীন্দ্রচন্দ্র নন্দী দ্বারা প্রকাশিত, রাসবিহারী সাঙ্খ্যতীর্থ দ্বারা সম্পাদিত, ষোড়শ শতকে কৃষ্ণদাস কবিরাজের শিষ্য মুকুন্দদাস গোস্বামী প্রণীত, পদাবলী সংকলন“সিদ্ধান্ত-চন্দ্রোদয়”, ১৭৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ তত্র পদং ॥ এত দিন কতি ছিলে, কি লাগিয়া পুন আইলে, কুবুজা তেজিল কেনে তোমা। মধুপুর-কুলবতী, ভুঞ্জি নিল পরপতি, তেঞি সে পড়িল মনে আমা॥ বন্ধু হে, মোর দুঃখে পাখী ছাড়ে বাসা। হাম কুলবতী নারী, কিবা কার ধার ধারি, আমার এমন কেনে দশা॥ কেবা না পীরিতি করে, কেবা কোন দুঃখে মরে, সঙরিতে বিদরয়ে হিয়া। কহিতে শুখায় নীর, পাষাণে মিলায় চির, এত দুঃখ তোমার লাগিয়া॥ শুনিয়া রাইর বাণী, নয়নে গলয়ে পানি, করপুটে বলে সকরুণে। তরুণীরমণে কয়, কিবা দিব পরিচয়, রাখ রাঙ্গা যুগল চরণে॥ . **************** . সূচীতে . . . মিলনসাগর |
| কেবল তোমার বই ভণিতা তরুণীরমণ কবি তরুণীরমণ এই পদটি ১৯০৫ সালে মহারাজ মণীন্দ্রচন্দ্র নন্দী দ্বারা প্রকাশিত, রাসবিহারী সাঙ্খ্যতীর্থ দ্বারা সম্পাদিত, ষোড়শ শতকে কৃষ্ণদাস কবিরাজের শিষ্য মুকুন্দদাস গোস্বামী প্রণীত, পদাবলী সংকলন“সিদ্ধান্ত-চন্দ্রোদয়”, ১৭৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীকৃষ্ণস্য উক্তিপদং। কেবল তোমার বই, আর আমি কারু নই, আমারে জানিহ নিজ দাস। কাহাঁ নাহি যাই ছাড়ি, আছি এ চরণে পড়ি, তুমি মেরো না কর বিশ্বাস॥ ধনি হে, ক্ষণেক বিলম্ব হৈলে মরি। পরাণ কেমন করে, তুরিতে আসিয়ে ঘরে, বিপিনে গমন যদি করি॥ একটা দিবস তুমি, মুরুছি পড়িলে ভূমি, ধাইয়া লইনু গিয়া কোলে। মানিলে স্বপন বলি, বিধাতারে দিলে গালি, নয়ন ভরিল অশ্রুজলে॥ এত শুনি কহে ধনি, কাঁহা বা থাকহ তুমি, আজি হৈতে পাইনু প্রাণনাথ। এই নিবেদন তোরে, আর না ছাড়িহ মোরে, তরুণীরমণে প্রাণিপাত॥ . **************** . সূচীতে . . . মিলনসাগর |
| মঝু মন পাখী সাখি ব্রজসুন্দর ভণিতা তরুণিরমণ কবি তরুণীরমণ এই পদটি ১৯১৯ সালে (১৩২৬বঙ্গাব্দে) প্রকাশিত, খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় সম্পাদিত “সাহিত্য পরিষৎ পত্রিকা”-র ৪র্থ সংখ্যায়, তারকেশ্বর ভট্টাচার্য্যর “তরুণীরমণের পদাবলী” প্রবন্ধের ২১৬-পৃষ্ঠায়, এইরূপে দেওয়া রয়েছে। মঝু মন পাখী সাখি ব্রজসুন্দর তছু পর করল সুবির। অদ্ভুত অধরে সুধারস বরিখএ পিবইতে তিপিত শরীর॥ সখি হে দৈব গতি নাহি জান। মদন কিরাট সপতন লব লইতে ফুলসরে করল সন্ধান॥ বিকুল হিয়াপর থর থর কম্পই পতিত বিহঙ্গম তাই। @@ বাখি পাখিকুল আকুল নয়নাধিক মুখ চাই॥ বিবেক রাজচর দ্রুততর মিলল নিরসল ব্যাধ দুরন্ত। তরুণিরমণ ভণ কানু পরসরস ইসদ ভাব একান্ত॥ @ - অপাঠ্য অক্ষর। . **************** . সূচীতে . . . মিলনসাগর |