কবি তরুণীরমণের সহজিয়া পদাবলী
*
সহজ পরকীয়া রস পরম উল্লাস
ভণিতাহীন পয়ার
কবি তরুণীরমণ
এই পদটি ১৯২৮ সালে (১৩৩৫বঙ্গাব্দে) প্রকাশিত, নরেন্দ্রনাথ লাহা সম্পাদিত “সাহিত্য
পরিষৎ পত্রিকা”-র ৪র্থ সংখ্যায়, বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ-এর “তরুণীরমণের পদাবলী ও
সহজ উপাসনা-তত্ত্ব” প্রবন্ধের ১৭৯-পৃষ্ঠায়, এইরূপে দেওয়া রয়েছে।

॥ পয়ার॥

সহজ পরকীয়া রস পরম উল্লাস।
ব্যক্ত করি লিখিলে হইব সর্বনাশ॥
অতি গুহ্য এই সব ব্যক্ত কভু নয়।
ব্রহ্মাণ্ডের অগোচর কহিল নিশ্চয়॥
উজ্জ্বল পরকীয়া রস সর্ব্বোত্তমোত্তম।
বেদবিধি অগোচর শুনহ বচন॥
রসিকের মনে সদা পরকীয়া স্থিতি।
তরুণীরমণে কহে শুনহ যুকতি॥ *॥

.            ****************              
.                                                                                
সূচীতে . . .    



মিলনসাগর
*
রসিক মুরতি শৃঙ্গার আকৃতি
ভণিতা তরুণীরমণ
কবি তরুণীরমণ
এই পদটি ১৯২৮ সালে (১৩৩৫বঙ্গাব্দে) প্রকাশিত, নরেন্দ্রনাথ লাহা সম্পাদিত “সাহিত্য পরিষৎ পত্রিকা”-র
৪র্থ সংখ্যায়, বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ-এর “তরুণীরমণের পদাবলী ও সহজ উপাসনা-তত্ত্ব” প্রবন্ধের ১৮০-
পৃষ্ঠায়, এইরূপে দেওয়া রয়েছে।

॥ পদং॥

রসিক মুরতি                        শৃঙ্গার আকৃতি
সহজ মানুষ কে।
রমণ শৃঙ্গার                        রমিক ভাবন
হইলে হইব সে॥
দুহে দুহা ভাব                        স্বভাব সঙ্গতি
*        *         রস।
দুহু দুহা রসে                        শঙ্গার আবেশে
দুহে দুহাকার বশ॥
জে জনা হইবে                      সে জনা পাইবে
সহজ মানুষ রীত।
অনুরাগ মন                          রাগের ভাবন
সদা        *        * প্রীত॥
মধুর শৃঙ্গার                                   সদাই
*        *      মধুর মনে।
সহজ প্রকৃতি                            *     *     *
*     *     *     *॥
*     *     *                           সহজই প্রীত
সদাই সহজ মন।
সদাই সহজ                            হাস পরিহাস
সহজ    *    জন॥
সহজ দিশেতে                          সহজ বসতি
সহজ মানুষ সনে।
সহজ     *                           সহজ পীরিতি
তরুণীরমণ ভণে॥ * ॥


*   *  - অপাঠ্য অক্ষর।

.            ****************              
.                                                                                
সূচীতে . . .    



মিলনসাগর
*
এই সব সাধ্যাদি কহিল চণ্ডীদাস
ভণিতা তরুণীরমণ
কবি তরুণীরমণ
এই পদটি ১৯২৮ সালে (১৩৩৫বঙ্গাব্দে) প্রকাশিত, নরেন্দ্রনাথ লাহা সম্পাদিত “সাহিত্য
পরিষৎ পত্রিকা”-র ৪র্থ সংখ্যায়, বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ-এর “তরুণীরমণের পদাবলী ও
সহজ উপাসনা-তত্ত্ব” প্রবন্ধের ১৮০-পৃষ্ঠায়, এইরূপে দেওয়া রয়েছে।

এই সব সাধ্যাদি কহিল চণ্ডীদাস।
ইহা শুনি নকুল মনে হইলা উল্লাস॥
সহজ উপাসনাতত্ত্ব কহিল নির্দ্ধারি।
অতি গোপনীয় কথা কহিতে না পারি॥
জাতি বিজাতি নাই এই প্রেমের হাটে।
সহজ মানুষ তার এক জাতি বটে॥
মানুষে মানুষ আছে রসিকের গণ।
নিশ্চয় জানিহ তারা নিত্যসিদ্ধ জন॥
চত্তীদাস নকুলে জাহা স্লোকে শিক্ষা দিলা ।
আপন বুঝিতে কিছু প্রচার করিলা॥
তরুণীরমণ কহে শুন সর্ব্বজন।
বিশ্বাস করিএ সভে করহ গ্রহণ॥*॥

.            ****************              
.                                                                                
সূচীতে . . .    



মিলনসাগর