কবি দেবপ্রিয়া ভৌমিকের কবিতা
*
জাতি বিভেদ
কবি দেবপ্রিয়া ভৌমিক

মোরা বিবাদ করে করবো
কী রে বল,
এই সবাই আমাদের ভাগ্যফল
হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ
সব ধর্মের একই ভগবান
সবাইকে করি ভক্তি প্রণাম
জেনে রেখো আমরা সবাই
একই মায়ের সন্তান
কাউকেই করো না গো
হেয়োজ্ঞান
ভাষাতো সবার এক
নহে
কিন্তু !
ভগবান আল্লা সবই এক হে
দেহ রেখে কেউ বলে কী
জাতি আমি অন্য
মৃত্যুকাল পর্যন্ত জেনে রেখো
এটাই নগন্য।

.         ****************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
কল্যাণ
কবি দেবপ্রিয়া ভৌমিক

অনেক সময় অনেক কথা যায় না
বোঝা ভালো
তাই বলে সেই কথাগু’লো
নয় যে মোটেই কালো।
বুঝতে সে সব চেষ্টা করো
গুরুর কাছে গিয়ে
দেখবে, জগৎ উজ্জ্বল সেই
কথার আলো দিয়ে।
গুরুজনের উপদেশে প্রথম
হলেও ভুল
কিন্তু !
পরে যেন তাতেও ফুটবে ফুল
ভালো হতে মনে প্রাণে
চাইবে যার প্রাণ
তার কাছে চিরদিনই
আসিবে কল্যাণ।

.         ****************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
মূর্খ
কবি দেবপ্রিয়া ভৌমিক

সময়ে না চিনে নিলে
দোয়াত কলম বই
ভবিষ্যতে নেই পথ
আর মূর্খ বৈ।
মূর্খ হয়ে রয় যাহারা
বুদ্ধি নাই মোটে
যত দুষ্টু লোকেরা  সব
তাদের পিছেই জোটে।
ফাঁকি দিয়ে কাজ করলে
শেষে এসে ঠিক
সবাইকে ঠকতে হয়
বলতে হয় “ধিক”।
জেনে রেখো মূর্খগুলোর
সব কাজেতেই মাটি
সাজা পাই পরিপাটি
তাই তো বলি তোমরা সবাই
মূর্খ হোয়ো না
মন দিয়ে একটু পড়াশুনা
করো না !

.         ****************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
দূর্গাপূজা
কবি দেবপ্রিয়া ভৌমিক

বাঙালীর শ্রেষ্ঠ পূজা দূর্গা
তুমি এক অবতার অপরূপা
মা আমরা সবাই তোমার কন্যা
আমাদের তুমি করো করুণা
মা তোমার কৃপায় আমরা
সবাই ধন্য।

তুমি সব বাঁধাই করো চূর্ণ
তুমি আমাদের করো আশীর্ব্বাদ
আমরা যেন সব সময়
সবার থেকে পাই সুখ সংবাদ।

বাহন নিয়ে আসো তুমি
সিংহ পিঠে চড়ে
তোমার দশটি হাতে
দশটি অস্ত্র ধরে।

কিন্তু তুমি মা যাবার সময়
মন হয় দুঃখে ভরপুরময়
এই তো আনন্দ বাঙালীর জীবনে
সবাই এক স্বরে বলে
আসছে বছর আবার হবে।

.         ****************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
শীতকাল
কবি দেবপ্রিয়া ভৌমিক

শীতের সকালে খেঁজুর গাছে
খেঁজুর পাড়তে যাওয়া
আর সবাই মিলে জমিয়ে
পিঠে পুলি খাওয়া।

শীতের শুরুতে পরিযায়ীরা
সব উড়ে আসে এদেশে
পাখিগুলি সব নিত্য নতুন বেশে
শীতকালে সব ঠান্ডায়
হয়ে থাকে কাবু
তারই মধ্যে
সবাই চায় কমলালেবু।

এই পৃথিবী শীতকালে
সাজে তার নতুন সাজে
শীতের ফুলের রাজা
গন্ধরাজ।

শীতকালে উত্তাপ কমে
আকাশের জ্বলজ্বলে রবির
শীতকালের শ্রেষ্ঠ সবজি ফুলকপি।

শীতের শেষে আবার,
বসন্তকাল,
আবার শোনা যায়
কোকিলের কুহু ডাক।

.         ****************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
গাছ
কবি দেবপ্রিয়া ভৌমিক

গাছ আমাদের প্রাণ
তাই
তোমরা গাছের রেখো মান,
গাছকে কখনও দিও না
কষ্ট।
গাছের পাতা ছিঁড়ে
করো না নষ্ট।
গাছের থেকে পাওয়া নানা
উপাদেয় খাবার
সেটাই হলো আমাদের
জীবনে উপকার।
গাছের গুঁড়ি তোমরা
কেটো না গো আর
যতো পারো
গাছে দাও সার,
যত পারো গাছে দাও জল
তাতে !
গাছের হবে বল।
তোমরা সবাই মিলে করো
বৃক্ষ রোপণ
তাতে তৈরী হবে
এক সুন্দর বন।
তাই তোমরা সবাই
মিলে একস্বরে বলো
আমরা গাছ লাগাবো
প্রাণ বাঁচাবো।

.         ****************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
উপদেশ
কবি দেবপ্রিয়া ভৌমিক

শত্রু যারা মিত্র তারা এইটি
জে’নো ঠিক,
তারাই করে উপকার
যারা দেয় “ধিক"।
মনেতে প্রতিজ্ঞা আর
সাহস থাকে’ বুকে
চেষ্টা রবে বুদ্ধি রবে
হাসির মালা মুখে।
তার কাছে আসুক না
যত কঠিন কাজ—
সেই মানুষের সকল কাজে
সহায় বিশ্বরাজ।
কর্ত্তব্য করবে ঠিক
গ্রাহ্য নাহি ভয়’
সেটাই তার চির পুরস্কার।

.         ****************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
লোভ
কবি দেবপ্রিয়া ভৌমিক

সত্কাজ করেন যাঁরা,
তাদের নেই ক্ষয়
কোনো কিছু থেকে নেই
তাদের কোনো ভয়।
পরের ধনে যাদের লোভটা
বেজায় বেশী
বিপদ তাদের নিশ্চয় ঘটে
শেষাশেষি।
ঠকিয়ে যারা নিতে চায়
তাদের জেনো লোভী
নিতান্ত পাপীর ও ফেরে
যদি মন,
সত্কাজ চায়,  তার
আসে জাগরণ।
তাই তো বলি
তোমরা কোনো কাজে
লোভ করো না
শেষে গিয়ে সেই ফল
ভালো হবে না।

.         ****************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
শেষ নেই
কবি দেবপ্রিয়া ভৌমিক

বড়ো হলে মনে গর্ব
যদি কারো হয়,
বাইরে ঘুরে এলেই পাবে
আপন পরিচয়।
খুঁজে দেখ কি আছে এই
বিশ্বভুবন জুড়ে
গর্ব তোমার ধূলার মতো
কোথায় যাবে উড়ে’।
মনে মনে ভাব তুমি
বড়ো হয়েছি “খুব”
দেখলে তারা দেখতে পাবে
কত যে রয়েছে
বড় কোথায় কতরূপ।
বড়র আরো বড় আছে
এইটি জেনো সার,
কোথা যে তার শেষ সীমানা
নেই ঠিকানা তার।

.         ****************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
আমাদের পরিবেশ
কবি দেবপ্রিয়া ভৌমিক

সূর্য চন্দ্র ধ্রুব তারা
যতদিন থাকবে বেঁচে
ততদিনই আমি থাকতে চাই
এই পৃথিবীতে
কিন্তু !
এই সুন্দর ভুবনের মানুষ
আর মানুষ নেই
তাই অনেক প্রাণী হয়ে যাচ্ছে
এই পৃথিবী থেকে বিলুপ্তই।
সবাই গাছ-লতা পাতাকে
যায় পায়ে মারিয়ে
তাই
আমরা গাছকে রাখব বাঁচিয়ে
ফুলের রঙের বাহারকে অনেকে
করে তুচ্ছ
তাই তো
বিনা কারণেইপুলের গাছ
হয় নষ্ট
তাই তো
তোমরা সবাই মিলে বলো
আমি বাঁচাবো
আমার পরিবেশ।

.         ****************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর