কবি দেবপ্রিয়া ভৌমিকের কবিতা
*
পূর্ণিমা
কবি দেবপ্রিয়া ভৌমিক

পূর্ণিমাতে চাঁদের আলো
দেখতে যদি চাও
চলে এসো পুকুর পাড়ে
সেখানে পুকুর চাঁদের আলোয়
ভরপুরময়।
চাঁদও ঢাকে হাজার কলঙ্কে
কিন্তু !
পূর্ণিমাতে ঢেকে যায় সুন্দর আলোতে
সব আঁধারের বিনাস হয়
সেদিন পূর্ণিমাতে
সেদিন সবাই মেতে থাকে
আনন্দ উত্সবে
পূর্ণিমাতে চাঁদের মুখ দেখতে
লাগে সুন্দর
প্রত্যেক পূর্ণিমা আসে
অমাবস্যার পর পর।

.         ****************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
গ্রামের সকাল সন্ধ্যে
কবি দেবপ্রিয়া ভৌমিক

মাঠের সবুজ ঘাসে
পথিকেরা পায়ে পায়ে হাঁটে
সকাল হলে কৃষকরা
হাঁটা দেয় মাঠে।
গ্রামের বউ কলসি হাতে
আসে জোড়া দিঘীর ঘাটে
গ্রামের বালকেরা খেলা করে
এই ঘাসে ভরা মাঠে।
তারপর ফুটে ওঠে সন্ধ্যের
অন্ধকার পাঠ
কৃষকেরা ক্লান্ত হয়ে বাড়ি ফেরে
আলপথ ধরে
গ্রামের মাঠের সবুজ
ঘাসও এলিয়ে পড়ে
সন্ধ্যেবেলায় গুটি গুটি পায়ে।
তুলসী তলায় দ্বীপ জ্বালায়ে
বুরা সব দাওয়ায় বসে গল্প করে
ছেলেরা সবাই ঘরে বসে
বই পড়ে।
তারপর পড়া শেষ হলে
ঠাকুমা তাকে গল্প কথা বলে।
তারপর একসময় রাত ঘনিয়ে আসে
পুরো নিস্তব্ধ গ্রাম
এরপর আবার নতুন প্রভাতের ডাক।

.         ****************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
প্রাণের রবি ঠাকুর
কবি দেবপ্রিয়া ভৌমিক

এখv সবাই ঘুমিয়ে আছে
ক্লান্ত ঘুমের ঘোরে
কিন্তু সেদিন তুমি
আমায় জাগিয়েছিলে
তোমার কবিত্ব দিয়ে
কথার মালার মিষ্টি সুর
কে শেখালো আমায় সেদিন
সে আমাদের প্রাণের ঠাকুর
সেই আমাদের রবি ঠাকুর।
দুঃখে যখন সব হারিয়ে
কাউকে খুঁজি সংগোপনে
সেদিন যে-জন দাঁড়ায়
বাড়িয়ে দু-হাত
সেই আমাদের প্রাণের ঠাকুর
আমাদেরই রবীন্দ্রনাথ।

.         ****************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
সমুদ্দুর পাড়ি
কবি দেবপ্রিয়া ভৌমিক

ময়ূরপঙ্খী রাজ আমার
চলবে বহুদূর
অনেক দূরে যাব আমি
সেই সমুদ্দুর
সোনা-দানা টাকা কড়ি
নেবোনারে কিছু
থাকবে আমার মানিক হীরে
মাটির তলার নীচে
বৃষ্টি বাদল যাব আমি
এড়িয়ে সমুদ্দুরে
পথে কোনো বাঁধা বিপদ
ধরবে না আমায় ঘিরে
আমি যাবই সেই সমুদ্দুর।

.         ****************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
বর্ষা
কবি দেবপ্রিয়া ভৌমিক

বৃষ্টি বাদল বর্ষা আমার
.        ঘন কালো ঘোমটা তুলে
বলছে দ্যাখো বন্যা আজ
.        সারা বিশ্ব জুড়ে।
হাঁটু জল পাড় করে
.        চলছে মানুষজন,
এখন সবার বাড়ির কাছে
.        সিঁড়ি অবধি জল।
শরৎ-এর আগমণে বর্ষা আবার
গেল চলে অন্য দেশে তলিয়ে,
মনে হয় যেন সবাইকে মাতিয়ে।

.         ****************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর