কবি দীপিকা বিশ্বাস - জন্মগ্রহণ করেন আসামের গৌহাটিতে। পিতা নরেন্দ্রনাথ বিশ্বাস। মাতা রেণুকা
দেবী।
কবি কর্মজীবনে আসাম সরকারের অধীনে জলসিঞ্চন বিভাগে কার্যকরী প্রকৌশলী হিসেবে কর্মরত।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “আমাকে এভাবে ভাবো” (২০০৫, পত্রলেখা, কলকাতা),
“আমি কখনও বিধবা হব না” (২০০৬, পত্রলেখা, কলকাতা), “পক্ষাঘাতে রৌদ্রমিথুন” (২০০৮, পরম্পরা,
কলকাতা), “রোদের মধ্যে দেখা” (২০১০, কৃত্তিবাস, কলকাতা), “জীবন যার নাম” (২০১৪, ভিকি পাবলিশার্স,
গুয়াহাটি, আসাম) প্রভৃতি।
কবির প্রাপ্ত পুরস্কার ও সম্মাননার মধ্যে রয়েছে "ইউনিক ইউ", ২০১৬, এবং ব্যাতিক্রম মাসডো দ্বারা, "একা
এবং কয়েকজন" সম্মাননা, ২০০৮।
তিনি দেশ-বিদেশের বিভিন্ন কবিতা-উত্সবে আমন্ত্রিত হয়ে অংশগ্রহন করেছেন, যার মধ্যে রয়েছে জাতীয়
কবিতা উৎসব, ঢাকা, বাংলাদেশ। আন্তর্জাতিক কবিতা উৎসব, টাঙ্গাইল, বাংলাদেশ। আন্তর্জাতিক কবিতা
উৎসব, অসলো, নরওয়ে। কবিতা উৎসব, ঢাকা এবং ময়মনসিং, বাংলাদেশ। আন্তর্জাতিক কবিতা উৎসব,
কলকাতা। বিশ্ব বাংলা কবিতা উৎসব, হলদিয়া প্রভৃতি সহ আসামের নানা জায়গায় অনুষ্ঠিত
কবিতা উত্সব ও অনুষ্ঠানে।
আমরা মিলনসাগরে কবি দীপিকা বিশ্বাসের কবিতা তুলে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল - dipika.bsws@gmail.com
কবির ফেসবুক পাতা - https://www.facebook.com/dipika.bsws
উত্স -
- কবির সঙ্গে ইমেলে যোগাযোগ।
কবি দীপিকা বিশ্বাসের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ৭.৬.২০২০ ^^ উপরে ফেরত
...