রূপ লাগি আঁখি ঝুরে কবি পিনাকী ঠাকুর আবৃত্তির কবিতা কবিতার আবৃত্তি, নির্বাচিত ৫০০ কবিতার সংকলন থেকে নেওয়া। ভূমিকা প্রদীপ ঘোষ, সংকলন ও সম্পাদনা মেঘ বসু।
এ কি বিষ ? না অমৃত ? মধু না হুল ? আদর না চাবুক ? . ক্ষত না ডেটল ভেজানো তুলো ? এ কি শব্দ? না রাতের পর রাতের পর রাত চুল্লির . দাউদাউ আগুন ? টাওয়ার থেকে টাওয়ার এ কি ঝড়ের পর ঝড় সামলে নিয়ে . বৃষ্টিভেজা মাইক্রোওয়েভ ? এ কি গল্প ? না থিয়েটার ? থিয়েটার না সিনেমা ? . ভিডিও, অডিও, টেপ, ডিস্ক কিচ্ছু নয় ? মারের পর মারের পর মার আরও আরও আরও ‘আর পারছি না’ এ কি চুল ছিঁড়ে নেওয়া টিপবোতাম ? . কান কামড়ে, এ কি, রক্ত ? বরফে আগুন জ্বালিয়ে দেবার পর ফায়ারব্রিগেডে টেলিফোন ? কে ? কে বলছে ‘শান্ত হও, এবার ঘুম, এবার জলোচ্ছাস” ? . ‘ওয়ান্স ইন এ ব্লু মুন’ সুর বাজাচ্ছে কেন ? এ কি আইসবার্গ ? হঠাৎ ঘুমভাঙা আগ্নেয়পাহাড় ? এ কি স্বপ্ন ? না ফিসফিস ঘুমপাড়ানি গান ? সারারাত ঝড়ের সঙ্গে লড়াই করে ঘেমে উঠছে ওই . লাল রঙের মোমবাতি গল্পের গুহামানব মধু খুঁজতে এসেছে আদিম অরণ্যে বালিশের পাশ থেকে ছিটকে পরল নিষিদ্ধ বই . আর ড্রয়িং প্রোগ্রামে ঢুকতে চাইছে নতুন একটা কমপিউটার ভাইরাস--- ওঃ আরও বিষ, অমৃত, আরও শব্দ, নীরবতা, আরও আগুন, আরও রক্ত, ডেটল, আরও জ্বালা, আরও আদর আরও আদর . আর বুক ফাটিয়ে দেওয়া কান্না
দি এন্ড অফ হিস্ট্রি কবি পিনাকী ঠাকুর শামসুর রাহমান ও সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত ‘দুই বাংলার প্রেমের কবিতা’ থেকে নেওয়া।
আবার ভোরের বাস ফিরে এল সন্ধ্যার শহরে। বাতাসে ধোঁয়াশা ভারী। চা-দোকান। মুশাফিরখানা। ইতিহাসে অন্ধকার--- গোলাম আর বিশ্বাসঘাতক। মিটিংয়ে ঈশ্বরচন্দ্র। ক্যালেন্ডারে রবীন্দ্র ঠাকুর--- ভিড়ের হৃদয় চিরে ডবল ডেকার। ট্যাক্সি। মিনি।
ইতিহাস শেষ হল। কোনোদিন কেউ জানবে না কে, কাকে, কী দিয়েছিল মোমজ্বলা ভিজিটার্স রুমে। বাঘে যার ভয় নেই তারই কেউ অতীতের ভয় ? রোদে পুড়ে, জলে ভিজে, লমণাক্ত সমুদ্রবাতাসে সন্ধ্যার শহরে ফিরল ভোরবেলার বাস---- এইবার
প্রকৃতি পড়ুয়া কবি পিনাকী ঠাকুর দেশ – এর কবিতা, ১৯৮৩—২০০৭, দেশ পত্রিকার ৭৫ বছর উপলক্ষে ২০১০ সালে প্রকাশিত কবিতা সংকলন থেকে নেওয়া।
বর্ষায় ময়ূর এসে ঠুকরে দিয়ে বলেছিল, কেকা ! কাদের মেয়েটা এক বাবুইপাখির বাসা . উপহার দিল, হাসল . তারপর লালবাঁধে, বাঁধের রাস্তায় বায়ুশিকারির সাজে রোজ খিদে করতে আসি---- . বসন্তে পা-দিয়ে আজ দুধের বালক . ফটো তুলে দিতে চায় . বাঁ হাতে কীসের দাগ জেনে নিয়ে উহু-আহা করে !
নিসর্গের মধ্যে এক রেলসেতু, দিনে তিনটে প্যাসেঞ্জার, . দূরে গ্রাম, দানাপানি--- . তোকে বলে যাচ্ছি কুহুভাই ; না ডাকলেও ফিরে আসব তোদের সবাইকে পড়তে . পরের বর্ষায় . ছাপার কালিতে ডুবে আমি আর . মরব না, . দেখিস !