কবি পিনাকী ঠাকুর - জন্ম গ্রহণ করেন হুগলী জেলার বাঁশবেড়িয়ায়। তিনি ইঞ্জিনিয়ারিং এর ছাত্র
ছিলেন।
কবির প্রথম কবিতা ১৯৭৪ সালে উশীনর পত্রিকায়। তাঁর প্রথম কাব্যগ্রন্থ “একদিন অশরীরী”। তাঁর
রচনাসম্ভারে রয়েছে “হ্যাঁ রে শাশ্বত”, “অঙ্কে যত শূন্য পেলে”, “চুম্বনের ক্ষত”, “আমরা রইলাম”,
“শরীরে কাচের টুকরো”, “বসন্ত মাস্তান”, “নিষিদ্ধ এক গানের মত”, “মৌসম”, “কলঙ্ক রচনা”, “অকাল বসন্ত”,
“কবিতা সমগ্র” প্রভৃতি কাব্যগ্রন্থ।
২০১২ সালে তিনি “চুম্বনের ক্ষত” কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। এ ছাড়া তিনি
কৃত্তিবাস পুরস্কার ও বাংলা আকাদেমি পুরস্কারেও ভূষিত হয়েছিলেন।
৩রা জানুয়ারী ২০১৯ তারিখে তিনি এস.এস.কে.এম. হাসপাতালে সেলিব্রাল ম্যালেরিয়ায়, শেষ নিঃশ্বাস ত্যাগ
করেন। তিনি অকৃতদার ছিলেন।
মিলনসাগরে কবি পিনাকী ঠাকুরের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই প্রচেষ্টার
সার্থকতা।
উত্স - আনন্দবাজার পত্রিকা।
. উইকিপেডিয়া।
কবি পিনাকী ঠাকুরের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রথম প্রকাশ - ১১.১.২০১৯।
...