| কবি সিদ্ধার্থ সিংহের কবিতা |
| অসম্ভব কবি সিদ্ধার্থ সিংহ ২০০৭ সালে প্রকাশিত, আশিস সান্যাল ও মৃণাল বসুচৌধুরী সম্পাদিত “বাংলা কবিতার ভুবন” সংকলন থেকে নেওয়া। মিলনসাগরে প্রকাশ ২৮.৭.২০১৯। ভদ্রলোক হওয়ার অনেক বিপদ। যেতে যেতে লোকে বুট দিয়ে যত জোরেই পা পিষে দিক, সরি বললে হাসি হাসি মুখ করে আপনাকে বলতেই হবে - ঠিক আছে। রাস্তা দিয়ে আপনার বউ গেলে কেউ যদি রোজ রোজ খারাপ ইঙ্গিত করে কু-প্রস্তাব ছুঁড়ে দেয় আপনাকে বলতে হবে - ছেড়ে দাও। বখাটে ছেলে। ওদের দিকে কক্ষনো তাকিয়ো না। কেউ যদি প্রত্যেক দিন আপনার বাগানে ঢুকে সব কটা ফুল সাপটে তুলে নিয়ে যায়, মুচড়ে দিয়ে যায় পেয়ারা বা জামরুলের ডাল, তবি ভদ্র হলে আপনি বলবেন - ওরা গরিব মানুষ --- নিয়েছে --- কী করবো --- অথবা খুব বেশি হলে, বাগানের পাঁচিলটাই উঁচু করাবেন আরও কয়েক হাত ব্যাস, এইটুকুই, এর বেশি কিছু করা ভদ্রলোকের পক্ষে সম্ভব নয়। . **************** . সূচীতে . . . মিলনসাগর |