শিশির কবি অমিয় বাগচী শিশিরকুমার মিত্র সম্পাদিত, “সচিত্র শিশির” পত্রিকার ১৯৫১ সালের ৩০বর্ষ, ৯ম-১২শ সংখ্যা থেকে পাওয়া। “শিশির” পত্রিকার ৩০বছর পূর্তিতে লেখা।
জ্ঞানের দীপালী তুমি রাখ জ্বালি তিরিশ বছর ধরে তাইতো তোমারে করি বন্দন আজিকে গরব ভরে। কৃষ্টি ক্ষেত্রে আসর তোমার অটুট রহিবে নিতি আজিকে তোমার ছন্দ বন্ধে জানাই হিয়ায় প্রীতি॥
. (২) শিশিরের মতো তুমি শাশ্বত তাই তো শিশির নাম তুমি যে রাতের তুমি যে প্রাতের সঙ্গীত অবিরাম। তোমার মাঝারে বিরহ মিলন আলো আঁধি সুর জালে বিশ্ব বীণার তন্ত্রীতে বাজে যুগে যুগে কালে কালে॥
. (৩) দুঃখ সুখের নিত্য লীলায় বিশ্বের খেলাঘরে আপনার মাঝে সত্যের আলো বরষ বরষ ধরে জ্বালায়ে রাখিয়া করিছ আরতি বিশ্বের দেবতায় বিন্দুর মাঝে সিন্ধু মিলনে বাঁধিয়াছ মহিমায়।
. (৫) @@ মাঝে ফুটে আছে নিশিথিনীর ছন্দ রূপ প্রভাত আলো তোমার মাঝে জ্বালায় খুশির পুষ্প-ধূপ তোমার মাঝে দখিন হাওয়ার দোলন দেয়া গান বাজে অসীম প্রেমের অরূপ মায়া তোমার মাঝে তাই রাজে।
. (৬) যৌবনেরি মণি কোঠায় ইন্দ্রধনুর রঙ দিয়ে তিরিশটি যে ফাগুন তোমায় স্বপ্ন লোকে যায় নিয়ে সেই স্বপনের কোরকগুলি বঙ্গবাণীর প্রান্তরে কতোই রূপে বারে বারে ছন্দ লীলায় যায় ঝরে ঝরে।
. (৭) সূর্য ওঠা সূর্য ডোবার পরিক্রমার চক্রে হায় মহাকালের রথ ছুটেছে ফিরবে নী যা বারেক নায় সে পথেতে একে একে তিরিশ বছর পেরিয়ে আজ ছোট্ট শিশির পড়েছে আজ যৌবনেরি দীপ্ত সাজ।
. (৮) তিন দশেতে তিরিশ হোল আজ স্মরণের এই ক্ষণে প্রার্থনা গো জানাই মোরা বঙ্গবণীর যৌবনে ফিরে ফিরে আসুক এ দিন দেশের দশের অন্তরে কল্যাণেরি অভয় বাণী জাগল প্রেমের মন্তরে॥