কবি অমিয় বাগচীর গান
*
কথা কয়ো নাকো, শুধু শোনো
কথা - কবি অমিয় বাগচী
কণ্ঠ ও সুর - হেমন্ত মুখোপাধ্যায়। রেকর্ড - জানুয়ারী ১৯৪৭।
গানটি শুনে লেখা। তাই ভুলত্রুটি দেখলে জানাবেন।
গানটি শুনতে এই লিঙ্কে ক্লিক করুন . . .
https://gaana.com/song/katha-koyo-nako-shudhu-shono  

কথা কয়ো নাকো, শুধু শোনো
কেন বাতাসে পাঠালো কোনও
অলক পরীর ফুলগন্ধা
অশ্রু সজল লিপি সন্ধ্যা
কথা কয়ো নাকো, শুধু শোনো
যেন না বলা বাণীতে তার
আজি চারি ধার মরিছে ঘুরিয়া
ওগো নিতি অনিবার
আজি চারি ধার মরিছে ঘুরিয়া
ওগো নিতি অনিবার
যেন কম্পিত তরুশাখে মঞ্জির তারি বাজে
কম্পিত তরুশাখে মঞ্জির তারি বাজে
চঞ্চল করে মোর মন
যেন বাতাসে বাজালো কোনও
অলক পরীর ফুলগন্ধা
অশ্রু সজল লিপি সন্ধ্যা
কথা কয়ো নাকো, শুধু শোনো

কবে মম যৌবন স্বপনে
এসেছিলে অলকে গোপনে
কবে মম যৌবন স্বপনে
এসেছিলে অলকে গোপনে
স্মরণের মনোবীণা তার
শোনো বারেবার
খুঁজিছে কাঁদিয়া কারে
আজি চারিধার
মম স্মরণের মনোবীণা তার
যেন বারেবার খুঁজিছে কাঁদিয়া কারে
আজি চারিধার
যেন ঝরঝর বরশন ক্লান্ত সমীরণ
ঝরঝর বরশন ক্লান্ত সমীরণ
চঞ্চল করে মোর মন
যেন বাতাসে বাজালো কোনও
অলক পরীর ফুলগন্ধা
অশ্রু সজল লিপি সন্ধ্যা
কথা কয়ো নাকো, শুধু শোনো

.          ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
বাদল মেঘের ছায়ায় ছায়ায়
কথা - কবি অমিয় বাগচী
কণ্ঠ ও সুর - হেমন্ত মুখোপাধ্যায়
গানটি শুনে লেখা। তাই ভুলত্রুটি দেখলে জানাবেন।
গানটি শুনতে এই লিঙ্কে ক্লিক করুন . . .
https://gaana.com/song/badal-megher-chhayay  

বাদল মেঘের ছায়ায় ছায়ায়
বাদল মেঘের ছায়ায় ছায়ায়
মন মোর ভেসে যায়
বাদল মেঘের ছায়ায় ছায়ায়

আকাশে বাতাশে শোনে
আকাশে বাতাশে শোনে
ডাক আসে আয়
বাদল মেঘের ছায়ায় ছায়ায়
বাদল মেঘের ছায়ায় ছায়ায় . . .

সজল বন নিখিলে
কাজল বন নিখিলে
গন্ধা অলক নীরে
কাজল বন নিখিলে
@@@@@@@@@@@ পায়
বাদল মেঘের ছায়ায় ছায়ায়
বাদল মেঘের ছায়ায় ছায়ায়

গুরু গুরু গুরু গুরু শুরু হল ওই
অম্বরে ডম্বরু মাতাল বাতাস
ফেলি গেল তার মর্মরিকা
গুরু গুরু গুরু গুরু শুরু হল ওই
অম্বরে ডম্বরু মাতাল বাতাস
ফেলি গেল তাই মর্মরিকা
গুরু গুরু গুরু গুরু শুরু হল ওই
দিশাহার মেঘে কে রেখে যায়
কোন অজানায় ডাক দিলে হায়
দিশাহার মেঘে কে রেখে যায়
কোন অজানায় ডাক দিলে হায়
ঠিকানা এ রেখে যায়
বাদল মেঘের ছায়ায় ছায়ায়
বাদল মেঘের ছায়ায় ছায়ায়

@@ - গানটি শুনে লেখা। এই যায়গাটা বোঝা যাচ্ছে না।

.          ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
মাধবীর স্বপনে এসেছে
কথা - কবি অমিয় বাগচী
কণ্ঠ ও সুর - হেমন্ত মুখোপাধ্যায়
গানটি শুনে লেখা। তাই ভুলত্রুটি দেখলে জানাবেন।
গানটি শুনতে এই লিঙ্কে ক্লিক করুন . . .
https://www.hungama.com/song/madhabir-swapane-eseche/1992757/  

মাধবীর স্বপনে এসেছে ফাগুন দোলা
দোলা লাগে গগনে
মিলনের লগনে ফুলে ফুলে গেয়ে যায়
অলি গুণ গুন গুন গুন
মাধবীর স্বপনে এসেছে ফাগুন দোলা
দোলা লাগে গগনে
মিলনের লগনে ফুলে ফুলে গেয়ে যায়
অলি গুণ গুন গুন গুন গুন

আজিকে দুজনায় বাঁচিব জোছনায়
আজিকে দুজনায় বাঁচিব জোছনায়
বাজে দূর অজানায় রুন ঝুন ঝুন ঝুন ঝুন
মাধবীর স্বপনে এসেছে ফাগুন দোলা
দোলা লাগে গগনে
মিলনের লগনে ফুলে ফুলে গেয়ে যায়
অলি গুণ গুন গুন গুন গুন

ওগো তুমি অচেনা
অধরা রাণীর সংজ্ঞার ইশারায় না বলা বাণী
কভু মায়া হাসে, কে যাও কি আশে
কভু মায়া হাসে, কে যাও কি আশে
কেন গো দিয়ে যাও
কেন গো দিয়ে যাও, বিরহ স্বপন
মাধবীর স্বপনে এসেছে ফাগুন দোলা
দোলা লাগে গগনে
মিলনের লগনে ফুলে ফুলে গেয়ে যায়
অলি গুণ গুন গুন গুন গুন

.          ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
তোমার বিরহ চোখে আনে জল
কথা - কবি অমিয় বাগচী
কণ্ঠ ও সুর - হেমন্ত মুখোপাধ্যায়
গানটি শুনে লেখা। তাই ভুলত্রুটি দেখলে জানাবেন।
গানটি শুনতে এই লিঙ্কে ক্লিক করুন . . .
https://www.hungama.com/song/tomar-biraha-chokhe-ane-jhol/1992804/  

তোমার বিরহ চোখে আনে জল
তবু যে মধুর লাগে
আজ মনে হয় এসেছিলে কাছে
ক্ষণিকের অনুরাগে
তোমার বিরহ চোখে আনে জল
তবু যে মধুর লাগে
আজ মনে হয় এসেছিলে কাছে
ক্ষণিকের অনুরাগে

ভেঙে যায় যতদূর
মোর প্রেম নয় ঝরানো মালার ফুল
ভেঙে যায় যতদূর
মোর প্রেম নয় ঝরানো মালার ফুল
কাছে এসে তুমি নাওনি বিদায়
ছেড়ে যাবার আগে
তোমার বিরহ চোখে আনে জল
তবু যে মধুর লাগে

তবু তো ভুলি নি
কানে কানে সে কত মধু রাতে
কত পিয়া সনে ডাকা
হাতে হাত দুটি রাখা
কানে কানে সে কত মধু রাতে
ডুবে যায় যদি চাঁদ
সে তো নয় ওগো আকাশের অপরাধ
ডুবে যায় যদি চাঁদ
সে তো নয় ওগো আকাশের অপরাধ
হারানো দিনের সেই স্মৃতি আজও
বারে বারে মনে জাগে
তোমার বিরহ চোখে আনে জল
তবু যে মধুর লাগে
আজ মনে হয় এসেছিলে কাছে
ক্ষণিকের অনুরাগে

.          ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
আমার বিরহ আকাশে
কথা - কবি অমিয় বাগচী
কণ্ঠ ও সুর - হেমন্ত মুখোপাধ্যায়
গানটি শুনে লেখা। তাই ভুলত্রুটি দেখলে জানাবেন।
গানটি শুনতে এই লিঙ্কে ক্লিক করুন . . .
https://www.hungama.com/song/amar-biraha-akashe/1992773/  

আমার বিরহ আকাশে
প্রিয়া একফোঁটা তুমি জল
তোমায় দিয়েছি স্বপ্নে আমার
আঙিনার শতদল
আমার বিরহ আকাশে
প্রিয়া একফোঁটা তুমি জল

নিখিল বেদন কাজল মাখানো
ও দুটি তোমার দিঘল নয়ান
নিখিল বেদন কাজল মাখানো
ও দুটি তোমার দিঘল নয়ান
কোন অতলের ফুরালো শয়ান
ছেড়ে এলে ধরাতল
তোমায় দিয়েছি স্বপ্নে আমার
কামনার শতদল
আমার বিরহ আকাশে
প্রিয়া একফোঁটা তুমি জল

তোমার মনের ময়ূরীর ডাকে
কত ফুল মোর ফোটে মনশাখে
তোমার মনের ময়ূরীর ডাকে
কত ফুল মোর ফোটে মনশাখে
প্রেমের অলকা তুমি প্রবাহিলে
স্বর্গ রচিব মোরা দোঁহে মিলে
প্রেমের অলকা তুমি প্রবাহিলে
স্বর্গ রচিব মোরা দোঁহে মিলে
অমর করিল তোমা পলে পলে
অমরার কবিদল
তোমায় দিয়েছি স্বপ্নে আমার
আঙিনার শতদল

.          ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
কথা ছিল কথা ছিল
কথা - কবি অমিয় বাগচী
কণ্ঠ ও সুর - হেমন্ত মুখোপাধ্যায়
গানটি শুনে লেখা। তাই ভুলত্রুটি দেখলে জানাবেন।
গানটি শুনতে এই লিঙ্কে ক্লিক করুন . . .
https://www.hungama.com/song/katha-chhilo-katha-chhilo/1980709/  

কথা ছিল কথা ছিল, কথা ছিল কথা ছিল
কথা ছিল তোমার মালা করবে আমায় দান
কথা ছিল কথা ছিল, কথা ছিল কথা ছিল
আমার সাঙ্গ হলো, আমার সাঙ্গ হলো গান
কথা ছিল কথা ছিল, কথা ছিল কথা ছিল

আজকে তাহা নাই মনে হায়
বসন্ত আজ বলে দেহ যাই যাই যাই
আজকে তাহা নাই মনে হায়
বসন্ত আজ বলে দেহ যাই যাই যাই
কাছে পিঠে, কাছে পিঠে হবে এবার
আমার শূন্য তরী পার, কথা ছিল  
কথা ছিল কথা ছিল,

আবার যদি পড়ে মনে
আবার যদি পড়ে মনে
গোপন কথা সমীরণে যদি আবার পড়ে মনে
এ মন্দিরে গোধূলিতে গোপন বনছায়
বাদ যেন তার যায়, যায় যায় যায়
ফিরবোই, ফিরবোই আবার
আমার নাই যে অধিকার
কথা ছিল কথা ছিল, কথা ছিল কথা ছিল

.          ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
এসো কুঞ্জে গো মধু জোছনায়
কথা - কবি অমিয় বাগচী
কণ্ঠ ও সুর - হেমন্ত মুখোপাধ্যায়
গানটি শুনে লেখা। তাই ভুলত্রুটি দেখলে জানাবেন।
গানটি শুনতে এই লিঙ্কে ক্লিক করুন . . .
https://www.youtube.com/watch?v=0VQrIqCktRQ  

এসো কুঞ্জে গো মধু জোছনায়
এসো কুঞ্জে গো মধু জোছনায়
অস্ত শশী পূর্ণ শশী ঘন বন তলে পল্লব ছায়
এসো কুঞ্জে গো মধু জোছনায়

বাঁধো মঞ্জীর চরণের ধরণী আজি
হেরো শ্যামল বাসে বধু উঠেছে সাজি
বাঁধো মঞ্জীর চরণের ধরণী আজি
হেরো শ্যামল বাসে বধু উঠেছে সাজি
অজানার উজালায় ঢেকে যায় কি মায়ায়
পাপিয়ার কুজনায় নব মুরছায়
এসো কুঞ্জে গো মধু জোছনায়

এসো নব যৌবনা হরিণী নয়না হা
বেদনা দিওনা ধরি কুসুম শয়নে তো
এসো নব যৌবনা হরিণী নয়না হা
বেদনা দিওনা ধরি কুসুম চয়নে তো
তৃণে তৃণে লতিকায় অতি প্রেম যে যায়
তৃণে তৃণে লতিকায় অতি প্রেম যে যায়

আজি গোকুলের আঙিনায় মোরা দুজনায়
এসো কুঞ্জে গো মধু জোছনায়
এসো কুঞ্জে গো মধু জোছনায়

.          ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
আজ কোনো কথা নয়
কথা - কবি অমিয় বাগচী
কণ্ঠ ও সুর - হেমন্ত মুখোপাধ্যায়
গানটি শুনে লেখা। তাই ভুলত্রুটি দেখলে জানাবেন।
গানটি শুনতে এই লিঙ্কে ক্লিক করুন . . .
https://www.hungama.com/song/aaj-kono-katha-noy-noy/1992776/  

আজ কোনো কথা নয় নয় নয় নয়
আজ কোনো কথা নয় নয় নয় নয়
শুধু দুজনায় এই নিরালায় রব কোন গীতিময়
কোনো কথা নয় নয় নয় নয়

শুধু নীরবে চাহিয়া থাকা
ক্লান্ত অলস বলাকার সাথে মেলে দাও
মেলে দাও মন পাখা
শুধু নীরবে চাহিয়া থাকা
ক্লান্ত অলস বলাকার সাথে মেলে দাও
মেলে দাও মন পাখা
উধাও হয়ে যে চলে যাব দোঁহে
না রাখিয়া সংশয়, নয় নয় নয়
কোনো কথা নয় নয় নয় নয়

আকাশ বাসরে যেথায়
যেথায় ধরণী রাণী
মিলন লাগিয়া মেলেছে আঁচলখানি
আকাশ বাসরে যেথায়
যেথায় ধরণী রাণী
মিলন লাগিয়া মেলেছে আঁচলখানি
আকাশ বাসরে যেথায়
অমরার প্রেম ধরার ধূলিরে চায়
ধূলি সে তো নয় নয়
প্রেমিকের পিয়াসায়
অমরার প্রেম ধরার ধূলিরে চায়
ধূলি সে তো নয় নয়
প্রেমিকের পিয়াসায়
মরণে করেছে সারণীতে পরাজয়
প্রেমের না হবে ক্ষয়, নয় নয় নয়
কোনো কথা নয় নয় নয় নয়

.          ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
মোর ব্যথা যমুনার দুই তীরে
কথা - কবি অমিয় বাগচী
কণ্ঠ ও সুর - হেমন্ত মুখোপাধ্যায়
গানটি শুনে লেখা। তাই ভুলত্রুটি দেখলে জানাবেন।
গানটি শুনতে এই লিঙ্কে ক্লিক করুন . . .
https://www.hungama.com/song/mor-byaathaa-jamunaar-dui-tire/1992780/    


মোর ব্যথা যমুনার দুই তীরে তীরে
তুমি চলে যেও একা
ব্যথা যমুনার দুই তীরে তীরে
তুমি চলে যেও একা
কে আছ প্রণয়ী দেবে তাই ঘিরে
বারেক দিও গো দেখা

যেথানে রাখি জড়ানো শিথিল জলে
মোর অনুরাগ শতদলে অনুছলে
যেথানে রাখি জড়ানো শিথিল জলে
মোর অনুরাগ শতদলে অনুছলে শতদলে
শুধু রেখো মোর নীরব নয়নে তন্দ্রাহৃত লেখা
ব্যথা যমুনার দুই তীরে তীরে

ধূসর গোধূলী রাতের উদাসী প্রান্তর / পান্থ
চঞ্চল মোর চরণ যুগল শ্রান্ত
ধূসর গোধূলী রাতের উদাসী প্রান্তর / পান্থ
চঞ্চল মোর চরণ যুগল শ্রান্ত
নীশার নিবিড়ে প্রদীপ বয়ে
মোর প্রীতিটুকু যেও সাথে লয়ে
নীশার নিবিড়ে প্রদীপ বয়ে
মোর প্রীতিটুকু যেও সাথে লয়ে
বিরহ কারণে কাঁদালে যত না
একি আর কুহু কেকা
তুমি চলে যেও একা

.          ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
দুয়ারখানি খোলা
কথা - কবি অমিয় বাগচী
কণ্ঠ ও সুর - হেমন্ত মুখোপাধ্যায়
গানটি শুনে লেখা। তাই ভুলত্রুটি দেখলে জানাবেন।
গানটি শুনতে এই লিঙ্কে ক্লিক করুন . . .
https://www.hungama.com/song/tomar-duarkhani-kholo/1992784/      

দুয়ারখানি খোলা
তোমার দুয়ারখানি খোলা
বসন্ত তাই দিল দোলা
তোমার দুয়ারখানি খোলা
পথের পথিক বারেক তরে তারা আসি
শুনবে শুধু পরাণ ভরে কোমার বাঁশী
ওমনি চলে যেও না গো আপন ভোলা
তোমার দুয়ার খানি খোলা

হায় উদাসী, হায় উদাসী
এমনি করে চলবে তারে
বারে বারে হায় উদাসী
এমনি করে চলবে তারে
গোধূলীর এই রঙের নেশা রক্তে আছে
স্বপনখানি ব্যথায় মেশা ছন্দে হাসে
আসা যাওয়ার দুয়ার তোমার রইলো খোলা
তোমার দুয়ারখানি খোলা

.          ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর