কবির সঙ্গে যোগাযোগ -
চলভাষ -  +৯১ ৭৯৭৯৯৯৭৯১৫    
কবির ফেসবুক -  https://www.facebook.com/anjan.chatterjee.7777     
  


উত্স -   
  • বির সঙ্গে সোসিয়াল মিডিয়ায় যোগাযোগ।


কবি অঞ্জন চট্টোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন



আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ১.১.২০২১                                                            ^^ উপরে ফেরত   
...
কবি অঞ্জন চট্টোপাধ্যায়    -     জন্মগ্রহণ করেন
কলকাতায়।  পিতা হরেন্দ্র নাথ চট্টোপাধ্যায় দক্ষিণ পূর্ব
রেলওয়ের সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। মাতা মীরাদেবী।
কবি এঁদের প্রথম সন্তান।
কবি অঞ্জন চট্টোপাধ্যায়ের শিক্ষাজীবন      
কবি অঞ্জন চট্টোপাধ্যায়ের কর্মজীবন    
কবি অঞ্জন চট্টোপাধ্যায়ের কবিতা    
কবি অঞ্জন চট্টোপাধ্যায়ের শিক্ষাজীবন -                                            পাতার উপরে . . .   
কবির পড়াশোনার শুরু হয় আদ্রা'র রেলওয়ে স্কুলে। এরপর পঞ্চম শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক অব্দি সৈনিক
স্কুল পুরুলিয়ায়।   প্রেসিডেন্সী কলেজ  থেকে  রাশিবিজ্ঞানে
(Statistics) সাম্মানিক স্নাতক  এবং গণিত শাস্ত্রে
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর।  তৎসহ ১৯৮৬ সালে  অপারেশনস্ রিসার্চে  স্নাতকোত্তর ডিপ্লোমা
(Post Graduate in Operational Research from Operational Research Society of India) এবং Institute of Cost &
Management Accountants of India
থেকে সম্মানের সঙ্গে উত্তীর্ণ হন ১৯৯১ সালে।
*
কবি অঞ্জন চট্টোপাধ্যায়ের কর্মজীবন -                                                 পাতার উপরে . . .   
কবির কর্মজীবন শুরু হয়
 ১৯৮২ সালে,  কম্প‍্যুটর  অপারেটিং এবং  প্রোগ্রামার হিসেবে। একাধিক (১৮টি)
সংস্থায়
 কাজ  করার  পর  ১৯৮৯ সালের শেষ ভাগে দামোদর ঘাটি নিগমে (Damodar Valley Corporation)  
যোগদান  করেন  মাইথনে  রাশিবিজ্ঞান  বিভাগে  (Statistics Department) পরে লেখা বিভাগে (Accounts
Department)
পদোন্নতি  সমেত  যোগদান করেন।  কবি  তাঁর  কর্মজীবনে  ভারতবর্ষের  ঝাড়খণ্ড  রাজ্যের
বোকারো, চন্দ্রপুরা, মাইথন
 এবং  পশ্চিমবঙ্গের  রঘুনাথপুর  থার্মাল  প্লান্টে সম্মানের সঙ্গে চাকরি করেন।
এডিশনাল্ চীফ্ একাউন্টস্ অফিসার হিসেবে কর্মরত অবস্থায় তিনি রঘুনাথপুর থেকে অবসর গ্রহন করেন
২০২০ সালে।
*
কবি অঞ্জন চট্টোপাধ্যায়ের কবিতা -                                                 পাতার উপরে . . .   
কবি লেখালেখি শুরু করেন ১৯৯৬ সালে। মূলত ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করলেও তিনি কবিতা,
প্রবন্ধ এবং উপন‍্যাসও রচনা করেন। তাঁর প্রথম ছোটদের গল্প "মেলা" সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়।
এছাড়াও নবকল্লোল এবং অসংখ্য লিটল্ ম‍্যাগাজিনে অনু, ছোট এবং বড় গল্প, কবিতা ও প্রবন্ধ প্রকাশিত
হয়ে আসছে।

কবি অঞ্জন চট্টোপাধ্যায়, সেরা গল্পকার ও কবি হিসেবে একাধিক বার পুরস্কৃত হয়েছেন, পাণ্ডুয়ার “চিরাগ”
পত্রিকা, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের বার্ণপুর এবং রাউরকেলা অধিবেষণ থেকে। এখনো অবধি
তাঁর কোনো বই প্রকাশের ইচ্ছা হয় নি। লেখা অবশ্যই এখনো অব‍্যাহত।

সামাজিক মাধ্যম ফেসবুকে তাঁর পাতায় তিনি তাঁর লেখা নিয়মিতভাবে প্রকাশিত করে থাকেন। সেখানে
প্রত্যহ তাঁর বিশাল সংখ্যক Followers এবং তাঁর লেখার অনুরাগীরা অধীর আগ্রহে তাঁর নতুন লেখার
অপেক্ষায় থাকেন।

আমরা মিলনসাগরে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা তাঁর সব রকম লেখা তুলছি না কারণ মিলনসাগরে
বর্তমানে কেবল কবিদের কবিতাই তোলা হয়ে থাকে। আমরা  
মিলনসাগরে  কবি অঞ্জন চট্টোপাধ্যায়ের
কবিতা তুলে আনন্দিত।
*