CAA / NRC পরবর্তী কটা দিন কবি আজাহার উদ্দিন সাহাজি
কদিন, আমার দিন কেটেছে মিছিলে মিছিলে কখনো ভাবিনি এমনও হবে। কদিন, আমি চলেছি কারফিউ ভেঙে পথে পথে হাতে প্ল্যাকার্ড ধরে কখনো ভাবিনি, এমনও করতে হবে। কদিন, ব্যারিকেড ভেঙেছি অল্পের জন্য গুলি খেতে খেতে বেঁচে গেছি গা বাঁচিয়েছি ধরপাকড় থেকে
কখনো ভাবিনি, এমনও করতে হবে। কদিন, স্লোগানে স্লোগানে গলা মিলিয়েছি চিল্লে চিল্লে--- আজাদীর--- স্বাধীন দেশে কখনো ভাবিনি, সেটাও করতে হবে। . **************** . সূচীতে . . .