কবি বাবলু গিরির কবিতা
*
ঐ যে কে আমার বাগান সাজাচ্ছে
“আমরা সব সফটওয়্যার মাখা শরীর” কাব্যগ্রন্থের কবিতা।
কবি বাবলু গিরি
মিলনসাগরে প্রকাশ ১২.২.২০২১।

.                            (৩১)

ঐ যে কে আমার বাগান সাজাচ্ছে, ঘর সাজাচ্ছে, ফুল ফোটাচ্ছে!
এমন উজাড় করে, ছড়িয়ে দিচ্ছেন জ‍্যোতির্ময় কণা,
লক্ষ লক্ষ নক্ষত্রের সাথে ট্রাপিজের খেলা,
কে সেই, কোটি কোটি জৈবিক জীন তত্ত্ব নিয়ে,
জীবন বুনে চলেছেন।
ঐ কবি জাগছেন অন্ধকার চিরে চিরে,
সুতীক্ষ্ণ শব্দে ঈগল রশ্মির অগ্রে উড়ে চলে -
দেখ কেমন ছুটে চলেছে গোটা সৌররাজ‍্য তার রাজপাট নিয়ে এন্ড্রোমিডা'র দিকে।
জীবনও ছুটে চলে জন্ম মৃত্যু পেরিয়ে বৈকুন্ঠের দিকে।
মহামহিম কম্পিউটারের শরীরে বিলীন হতে,
এ এক পর্যেষণের এলগরিদম,
এ এক বৃহত্তর থেকে ক্ষুদ্রতর, আবার ক্ষুদ্রতর থেকে বৃহত্তরের মহা পরিক্রমা।
এই আলোকময় পৃথিবীতে আমরা আঁধার মেখে আছি।
আবার ঐ আঁধারিতে জোৎস্না মেখে ষোলকলার পূর্ণিমা হবো।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
সাজাচ্ছে
“আমরা সব সফটওয়্যার মাখা শরীর” কাব্যগ্রন্থের কবিতা।
কবি বাবলু গিরি
মিলনসাগরে প্রকাশ ১২.২.২০২১।

.                (৯)
                               
যেমন মাছ সন্তান মানুষ করে দর্শনে,
পক্ষী স্পর্শে,কচ্ছপ চিন্তনে।  
বৃক্ষের ও অনুভূতি, আর মানুষ
নবম ভক্তি, কখোনো বাৎসল‍্য,দাস‍্য,সখ‍্য, -
জাতি,ধর্ম,এইভাবে বংশবিস্তারে মগ্ন।
এইসব জৈবিক সফটওয়্যার মাখা শরীর,
পৃথিবীর জ‍্যোৎস্না মাখে,বিবস্বানের প্রভা মাখে।

তারকারাও জন্মনেয় গ‍্যালাক্সির সংসারে,
অ‍্যান্ড্রোমিডা,ওরিয়ণ, সূর্যের চেয়েও বড় সংসার নিয়ে,
কৃষ্ণ গহ্বরের প্রসুতিগৃহে।
অনন্ত সৌরসংসার, সুপারক্লাসটার জন্মনেয়,
মহোত্তম জৈবিক কম্পিউটারের প্রোগ্রামিং থেকে সংকেত সাজিয়ে সাজিয়ে জন্মায়, -
সপ্তর্ষিমন্ডল, দুধমন্ডল, অনন্ত নক্ষত্রপুঞ্জ,
কোনো নির্দিষ্ট সংকেতে প্রদক্ষিণরত।

এভাবেই জন্মনেয় প্রেম, প্রেমের উপকরণ।
হঠাৎ এনড্রয়েট সফটওয়্যার এ সাজানো-
ফোনটা বেজে উঠলো,
সুদূর কোনো ঝকঝকে শহর থেকে নিমেষে উড়ে এলো, একঝাঁক আনন্দের কিংবা
বিষাদের সংবাদ।
কিংবা কারর সংবাদ বয়ে আনেনি,
বেজে উঠলো আমায় সতর্ক করতে,
এক্ষুনি জরুরি আলোচনায় বসতে হবে যুদ্ধবিরতির।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর