কবি বসন্ত হালদারের কবিতা
*
লেখন
কবি বসন্ত হালদার
রচনা ১৫.৪.২০২০

নিপের ডগায় যদি মৃত্যুর সন্ধান
রক্ত ঝড়ায় হৃদয় চরম গভীরে।
দিশাহীন চলাপথ বেদনা অন্তরে
আশার দীপ্ত প্রদীপ ক্রমশ বিলীন।
জেগেছে মনেতে কত ছন্দের উত্থান
ক্রমাগত মর্মাহত যন্ত্রণা তিমিরে।
শব্দের বাঁধন আজ অঙ্গীকারে তরে
ব‍্যথিত বক্ষেই তাই মুক্তির দর্শন।
সময়ের ব‍্যবধানে মিটবে এ জ্বালা
জমানো অনেক ব‍্যথা মেলে দিবে ডানা।
উদ্বিগ্ন ভাষা যখন মনটা ব‍্যাকুলা
অনুতপ্ত বক্ষ স্থলে রয়েছে বাসনা।
অম্লান বিদীর্ন পথে আসবে শৃঙ্খলা
প্রাঞ্জল লেখার মাঝে নতুন ঠিকানা।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর