কবি বসন্ত হালদার - জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার পাঁচগ্রাম-এ। পিতা গদাধর
হালদার এবং মাতা সুমিত্রা হালদার।

কবি উচ্চ মাধ্যমিক পাশ করেন পাঁচগ্রাম হাই স্কুল থেকে ১৯৯৭ সালে। এরপরে ভর্তি হন মুর্শিদাবাদের
 
বহরমপুর কলেজে যার আগে নাম ছিল কর্মাস কলেজ, মুর্শিদাবাদ।

কবি কর্মজীবনে সাধারণ, ব‍্যবসার সঙ্গে জড়িত।
বাড়িতে থাকার জন্য সময় পেলে যে কোনো বই বা গুগলে
নানা বিষয় নিয়ে পড়াশোনা করেন।

কবির লেখার অভ‍্যাস তৈরী হয় ২০১৬ সালে। ছাত্র জীবনে পড়াশোনায় খুব সাধারণ হলেও লেখাপড়ার প্রতি
তাঁর অনুরাগ ছিল। ফেসবুকের সৌজন‍্যে অনেক ভালো ভালো বন্ধু ও অনেক ভালো ভালো বাংলা লেখা
 
পড়তে পান এবং নতুন নতুন বাংলা শব্দের সঙ্গে পরিচিতি হতে থাকে। এ ভাবেই মনের মধ্যে একটা ভাব
জন্মায়। এক দিন হঠাৎ পেন নিয়ে লিখে ফেলেন তাঁর প্রথম লেখা। তারপর থেকে লেখাটা অভ‍্যাসে পরিণত
হয়। এখনো সময় পেলেই তিনি লেখা-পড়া করেন।

কবি তাঁর কবিতার মধ্যে দিয়ে তাঁর না বলা কথাগুলো বা ভাবনাগুলো তুলে ধরেন। সমাজের খুঁটিনাটি,
 
প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির কোলে মানুষের অবস্থান, এইসবই তাঁর কবিতার বিষয়।

তাঁর কবিতা সম্বন্ধে কবি বলেছেন, “গ্রাম‍্য জীবন অতিবাহিত হওয়ার জন্য গ্রাম‍্য চিত্রগুলি কবিতার ভাষার
মধ্যে তুলে ধরা আছে। কল্পনার জগতে এক সময় জায়গা করে নেয় সবুজে ঘেরা গ্রাম‍্য জীবন। মাঠ ভরা  
ধান, পাখিদের ডাক ভোরের বেলায়, ফুলের গাছে থোকা থোকা ফুল। সহজ, সরল গ্রাম‍্য পরিবেশ।  
পরবর্তীকালে অবশ্য লেখার ধরন কিছুটা পরিবর্তন হয়েছে।”

কবি বসন্ত হালদারের প্রকাশিত গ্রন্থদির মধ্যে রয়েছে “অপূর্ব সাথী” (২০১৮)। তাঁর প্রথম কবিতা “শৈশবে”
প্রকাশিত হয়েছে কলকাতার পৌষালী প্রকাশনীর পত্রিকা “অন‍্য মধুকর”, ১ম সংখ্যায়।

আমরা  
মিলনসাগরে  বসন্ত হালদারের কবিতা তুলে আনন্দিত।



কবির সঙ্গে যোগাযোগ -
ঠিকানা -
গ্রাম ও পোঃ - পাঁচগ্রাম, থানা - নবগ্রাম, জেলা - মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, পিন নম্বর - ৭৪২১৮৪।
চলভাষ - +৯১ ৮৭৬৮১০৫৮২১     

ইমেল -
basantahalder5@gmail.com       
 


উত্স -   
  • বির সঙ্গে ইমেলে যোগাযোগ।



কবি বসন্ত হালদারের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ০.৬.২০২০                                                            ^^ উপরে ফেরত   
...