কবি ভবতোষ নায়েক - জন্মগ্রহণ করেন রেলের শহর খড়গপুরে। পিতা রঞ্জন নায়েক এবং মাতা
দুলালী দেবী।
কবির স্কুল জীবন কেটেছে খড়গপুরের ইন্দা কৃষ্ণালাল নিকেতন স্কুলে। তার পর খড়গপুর কলেজে বাংলা
নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পূর্ণ করেন। এরপর পাঁশকুঁড়া বনমালী কলেজ থেকে শিক্ষক শিক্ষন
বিভাগে পাঠ শেষ করেন। কর্মজীবনে কবি একজন অঙ্কন শিক্ষক।
কলেজ জীবন থেকেই তিনি গল্প লেখা শুরু করেন। প্রথম গল্প “বাস্তব ভুমি” হলেও প্রথম প্রকাশিত গল্প “নেশা”
লিটল ম্যাগাজিন “ইষ্টক”-এ প্রকাশ পায়। এছাড়া তাঁর জনপ্রিয় কিছু গল্প হল, “ফানুস”, “লৌহমানব”,
“বিভীষিকা”, “বসন্ত সবার নয়”, “একটু উষ্ণতার জন্য”, “মিস.পি ব্যানার্জি”, প্রভৃতি। কিছু পরে নিজেই একটি
লিটল ম্যাগাজিন সম্পাদনা শুরু করেন, নাম “কণিকা” পত্রিকা, যার কেবল পুজা সংখ্যা বের হয়। ছোট বেলা
অনেকাংশ মামা বাড়ি, জঙ্গলমহল কুলটিকরি-তে কেটেছে ফলে লেখার মধ্যে কোথাও যেন বাস্তবের
কষাঘাতের সাথে নির্মল প্রকৃতিকে তুলনা করে চলেন।
তিনি মুলুত গল্পকার। তাঁর প্রথম ভালোবাসা গদ্য। তা বলে পদ্যকে কোন দিন অবহেলার চোখে দেখেন নি।
গল্পের মধ্যে যা বলতে পারেন নি সেটাই কবির পদ্যের মধ্যে উঠে এসেছে। লেখক / কবি সাধারণত
আধুনিক। তাঁর কবিতায় উঠে এসেছে বর্তমান সমাজের দুরবস্থা যা দেখেছেন যা শুনেছেন যা মনে করেছেন
তাই কবিতায় স্থান পেয়েছে। নেই কোন নেকামো, বেঁকিয়া বলার অভ্যাস। সব সময় তাঁর কথা সহজ সরল
ভাষায় পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। তবে কিছু কিছু কবিতা রুপক হিসাবে ব্যবহার
করেছেন। বিভিন্ন জেলার পত্র পত্রিকার পাশা পাশি আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয়তেও তাঁর ছোট গল্প
প্রকাশ পেয়েছে।
আমরা মিলনসাগরে কবি ভবতোষ নায়েকের কবিতা তুলে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল - bhabatosh.naik2014@gmail.com
চলভাষ - +৯১ ৯০০২৯৪৩১১২
উত্স -
- কবির সঙ্গে ইমেলে যোগাযোগ।
কবি ভবতোষ নায়েকের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ৫.১.২০২১ ^^ উপরে ফেরত
...