কবি বিধুভূষণ বসুর গান ও কবিতা
*
জয় শিব শুদ্ধ সত্য নারায়ণ
কবি বিধুভূষণ বসু
এই গানটি ১৯২৫ সালে প্রকাশিত, কবির রচিত, পল্লী-সংস্কারমূলক সামাজিক গীতি-নাট্য
“দাদা”-র ১ম অঙ্ক ১ম দৃশ্যে সেবকগণের গীত।

জয় শিব শুদ্ধ সত্য নারায়ণ।
জ্ঞান-গুণ-রাশি অনন্দ আদি-করণ॥
চন্দ্র সুর্য্য গ্রহ জগৎ ভাসন,
সিন্ধু সরিৎ হ্রদ বারি বহ্নি পবন।
গিরি তরু নিঝর, বিশ্ব মনোহর
স্বং হি পরমেশ সর্ব্বভুত ভাবন ॥

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
ছোট বড় ভেবে কেবল আপনারে করা ছোট
কবি বিধুভূষণ বসু
এই গানটি ১৯২৫ সালে প্রকাশিত, কবির রচিত, পল্লী-সংস্কারমূলক সামাজিক গীতি-নাট্য
“দাদা”-র ১ম অঙ্ক ১ম দৃশ্যে সেবকগণের গীত।

ছোট বড় ভেবে কেবল আপনারে করা ছোট।
ছোট বলে ফেলবে যারে, তার কাছে হবে খাটো॥
করম-সুতে কাল-তরু-ডালে জীব সদা দোলে,
হাওয়া ভরে টুপ, টুপাটুপ, ঝরছে ভূতলে,
হালকা বোটো ভার জমিলে অমনি ধুলায় লোট॥
হালকা যত করবে আপন বুক, দুলতে তত সুখ,
ঝড় বাতাসে দুল দুলাদুল খে’লতে কি কৌতুক।
বাড়লে ওজন ঘটবে পতন উঁচু মাথা হবে হেঁট॥

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
বিষম খেলা খেলছে মায়া আশার নেশা দিয়ে
কবি বিধুভূষণ বসু
এই গানটি ১৯২৫ সালে প্রকাশিত, কবির রচিত, পল্লী-সংস্কারমূলক সামাজিক গীতি-নাট্য
“দাদা”-র ১ম অঙ্ক ২য় দৃশ্যে খ্যাপার গীত।

বিষম খেলা খেলছে মায়া আশার নেশা দিয়ে
নেশা একবার ছুটুলে আমার মাতায় পিছে পিছে থাকে।
পাগল বড় ভয় পেয়ে মা, মা মা বলে ডাকে।
( তোর ) মায়ার ডুরি কাট্ তে আমার রক্ত উঠছে মুখে।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
দেশের দশা দেখে বুক ফাটে
কবি বিধুভূষণ বসু
এই গানটি ১৯২৫ সালে প্রকাশিত, কবির রচিত, পল্লী-সংস্কারমূলক সামাজিক গীতি-নাট্য
“দাদা”-র ১ম অঙ্ক ২য় দৃশ্যে খ্যাপার গীত।

.        দেশের দশা দেখে বুক ফাটে
.        বউটী বসে নভেল পড়েন, মাটী কুড়ান থূটে॥
বউ পরেছেন সিল্কের সাড়ী, মতির মালা হীরার চুড়ী,
বাঁধা দিয়ে বাপ বেচারীর সাত পুরুষের ভিটে।
সায়া সেমিজ গাউন জ্যাকেট্ বউ এসেছে এটে।
হাড়ি বেড়ীর ঠন্‌ ঠনি কি সে রাণীর করে খাটে॥

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
ত্রিশ টাকা রুজি যাহার তিনশ টাকা নেশা তাহার
কবি বিধুভূষণ বসু
এই গানটি ১৯২৫ সালে প্রকাশিত, কবির রচিত, পল্লী-সংস্কারমূলক সামাজিক গীতি-নাট্য
“দাদা”-র ১ম অঙ্ক ২য় দৃশ্যে খ্যাপার গীত।

ত্রিশ টাকা রুজি যাহার তিনশ টাকা নেশা তাহার,
ভাতে মরার সাজে বাহার, চমৎকার ঢং বটে।
ভাতের থালা ঢাকাই থাকে, সাজেই ওজন রটে।
হায় রে আমার সোণার বাংলার কি আছে ললাটে॥

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
পাগল বলে বউ মা লক্ষ্মী তোমায় আমি করছি সাক্ষী
কবি বিধুভূষণ বসু
এই গানটি ১৯২৫ সালে প্রকাশিত, কবির রচিত, পল্লী-সংস্কারমূলক সামাজিক গীতি-নাট্য
“দাদা”-র ১ম অঙ্ক ২য় দৃশ্যে খ্যাপার গীত।

পাগল বলে বউ মা লক্ষ্মী, তোমায় আমি করছি সাক্ষী,
বউ আছ মা হতে হবে, তাও কি মনে ওঠে।
তখন ছেলের ঘরে পেটের অন্ন জোটে বা না জোটে
হয় ত ছেলের ঘরে খেতে হবে বউএর দাসী খেটে॥

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
রঙ্গের দুনিয়ায় মানুষ চেনা দায়
কবি বিধুভূষণ বসু
এই গানটি ১৯২৫ সালে প্রকাশিত, কবির রচিত, পল্লী-সংস্কারমূলক সামাজিক গীতি-নাট্য
“দাদা”-র ১ম অঙ্ক ৩য় দৃশ্যে খ্যাপার গীত।

রঙ্গের দুনিয়ায় মানুষ চেনা দায়।
মুরত খানি মান্ ষের বটে, মানুষ সবাই নয়॥
কেউ এসেছে ফুলে ঢাকা মুখটী হাসি ভরা,
জিবটী মিষ্টি মধু মাখা বুকে ঢাকা ছোরা।
ও যে সাপের জ্ঞাতি ভাই, ছুঁলে রক্ষা নাই।
সাপের মাথার মণি দেখে প্রেমিক তাতে হয়॥
চুপটি করে বসেরে ভাই কেউ পেতেছে আড়ি,
লোকে বলে মহা জ্ঞানী বিদ্যা বুদ্ধি ভারি।
একবার শিকার পেলে মুখে, ঝাপটী দেবে রুখে
ও যে বাঘের দাদা সিংহের জ্যাঠা কেবল রুধির চাই॥
সাপের বাঘের কাট্‌তে মায়া মন্ত্র শেখা চাই,
মন্ত্র শিখতে গুরুর পদে মনটী বাঁধ ভাই।
সে যে ওঝার রাজা, কালকে ও দেয় সাজা।
পাগল বলে আমার কেবল মায়ের নামে জয়া।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
প্রাণ সখা হরি প্রাণ মনোহারী শ্যাম নন্দ দুলাল
কবি বিধুভূষণ বসু
এই গানটি ১৯২৫ সালে প্রকাশিত, কবির রচিত, পল্লী-সংস্কারমূলক সামাজিক গীতি-নাট্য
“দাদা”-র ১ম অঙ্ক ৪র্থ দৃশ্যের শুরুতে কীর্ত্তন।

.        প্রাণ সখা হরি, প্রাণ মনোহারী শ্যাম নন্দ দুলাল।
অধরে মধুর হাসি, ফুকারে মোহন বাঁশী প্রেমাননদ নিত্যগোপাল।
.        হৃদয় কদম্ব মূলে এসো রসরাজ।
.        প্রেমানন্দ রসময় আনন্দে বিরাজ।
( আমি দেখতে চাই শ্যাম ) রাই ভুলান বঙ্কিম ঠাম
প্রাণ জুড়ান পীযুষ হাসি! আমি দেখতে চাই শ্যাম। )
.        আমায় করো না বঞ্চিত।
রুণু ঝুণু নূপুর বাজে নাচ হরি মনো-মাঝে
.        আমি তোমাতে মোহিত।
( আমায় দেখতে হবে ) জীবনের সাধ ও রাঙ্গা পদ,
( আমায় দেখতে হবে ) দেখাও চরণ কমল।
.        যাহে জাহ্নবী জীবন লভিল॥
.        যদি বল আমি মন্দ হীন অভাজন,
.        তবে কেন বলে তোমায় পতিত পাবন॥
( পতিত থাক্ ব কেন ) পতিত-পাবন পদ-পরশে
.        (পতিত থাক্‌ ব কেন। )
ঐ ত বাজে মোহন বাঁশী, ঐ এলো মোর কাল শশী অঙ্গের সৌরভ ছু'টিল।
.        ( আরকি থাক্ তে পারে ) আমার হরি আমার ডাকে,
.        ( আর কি থাক্ তে পারে ) সে যে প্রেমেরই পাগল।
.        সুখে নাচরে তোরা, হরি হরি হরি বলে
.        সুখে নাচরে তোরা, আজ হরিবোল, হরি পেলো।
.                হলো জীবন জনম সফল॥

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
চৈত দুপুরে আগুন খরে মাঠে চরাবে ধেনু
কবি বিধুভূষণ বসু
এই গানটি ১৯২৫ সালে প্রকাশিত, কবির রচিত, পল্লী-সংস্কারমূলক সামাজিক গীতি-নাট্য
“দাদা”-র ১ম অঙ্ক ৪র্থ দৃশ্যে রাধার গীত।

চৈত দুপুরে আগুন খরে মাঠে চরাবে ধেনু,
তারই মাঝে মধুর রাগে ফুক্‌রে উঠবে বেণু,
সেই রাগে ত অনুরাগে রাধার প্রাণ উদাসী।
সে যে আমার প্রাণের হাসি॥

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
কুঞ্জের দুয়ার বন্ধ হেরে
কবি বিধুভূষণ বসু
এই গানটি ১৯২৫ সালে প্রকাশিত, কবির রচিত, পল্লী-সংস্কারমূলক সামাজিক গীতি-নাট্য
“দাদা”-র ১ম অঙ্ক ৫ম দৃশ্যে রাধার গীত।

.        কুঞ্জের দুয়ার বন্ধ হেরে
হরি আমার কেঁদে ফিরে যায়!
হায়! হায়! হায়! কি করিলাম
ছার মানের দায়!

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর