| কবি বিধুভূষণ বসুর গান ও কবিতা |
| হাসি হেরে প্রাণ ভুলিল কবি বিধুভূষণ বসু এই গানটি ১৯০০ সালে প্রকাশিত, কবির রচিত উপন্যাস “চারুচন্দ্র”-র ৩য় খণ্ডের ২য় পরিচ্ছেদে পূর্ব্বদেশীয় গায়কের গীত। হাসি হেরে প্রাণ ভুলিল, নয়নে ললাটে অধরে, উছলিত হাসি লহরে, প্রাণ মাতিল। যে কুসুমে এত হাসি, এতই সৌরভ রাশি, ভ্রমর মধুপিয়াসী, ভাবে তায় কি পরিমল॥ গ্রাণ ভুলিল। . **************** . সূচীতে . . . মিলনসাগর |