কবি বিধুভূষণ বসুর গান ও কবিতা
*
ধনী একবার উপর পানে চাও
কবি বিধুভূষণ বসু
এই গানটি ১৯৫৯ সালে প্রকাশিত, কবির রচিত নাটক “দুই বিঘা জমি”-র ১ম অঙ্ক ২য়
দৃশ্যে রঞ্জনের গীত।

.        ধনী, একবার উপর পানে চাও।
আকাশ কোণে ঝঞ্চার মেঘের ভয়টা ভেবে নাও॥
.        এই যে টাকা কড়ি হীরে সোনা
.        কোঠা বাড়ী তোষাখানা
এই নিয়েত বাবুআনা, তুমি বিশ্বজয়ী নও।
.        ন্যায়ের দণ্ড কালের করে,
.        তা কি একবার ভাবছ কিরে,
কত পাহাড় গেল ভেঙ্গে চুরে, তুমি ধুলি বইত নও।
.        সঙ্গের সাথী ঐ যে যারা,
.        তারাই করে দিশে হারা।
সময় পেলে আবার তারা উল্টে বা’বে নাও।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
আর কিছু নাই গতর আছে, গতর খেটে খাই
কবি বিধুভূষণ বসু
এই গানটি ১৯৫৯ সালে প্রকাশিত, কবির রচিত নাটক “দুই বিঘা জমি”-র ২য় অঙ্ক ২য়
দৃশ্যের শুরুতে মজুরগণের গীত।

আর কিছু নাই, গতর আছে, গতর খেটে খাই,
পেট ভরে না, বেঁচে আছি, আধ পেটা যা পাই।
আমবা কুড়ুল মারি, মাটী খুড়ি, ফসল লাগাই মাঠে,
তাতেই বাঁচি প্রভুর দয়ায় দিন মজুরী যা জোটে।
চাষের বেলায় আমরা কাজী, ফলেব ভাগে আমরা নাই।
ভাল মন্দের ধার ধারিনে, খাটনি হলেই কড়ি,
কালো বউ পথ চেয়ে রয়, চড়িয়ে ভাতের হাড়ি।
এমন মাগ্যি বাজার, তবু ভাগ্যি বেকার হয়ে বসে নাই।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
কালো কোকিল-কূজিত কদম্ব কেশরে (আধুনিক কবিতা)
কবি বিধুভূষণ বসু
এই গানটি ১৯৫৯ সালে প্রকাশিত, কবির রচিত নাটক “দুই বিঘা জমি”-র ২য় অঙ্ক ৪র্থ
দৃশ্যে তারাকৃষ্ণের নাটকের প্রেমপ্রলাপ, উত্কট প্রেমিকার ভূমিকা। এই অনুপ্রাস-প্রধাণ
রচনাটি একটি আধুনিক কবিতার রূপে আমরা পাচ্ছি।

কালো কোকিল-কূজিত কদম্ব কেশরে।
পূত পরিমল-পুলক-প্লাবনে কম্পিত কলেবর।
.        সুগন্ধি সাবানে স্নাত শ্লথ মৃণাল তনু ;
সিক্ত সূক্ষ্ম নীল বসনে আবরিত।
এলায়িত নব ঘন নিন্দিত---নীহার নিষিক্ত তৃণ যথা,
নব নিতম্বে বিলম্বিত কেশ কলাপ।
প্রাণাধিক প্রিয় পিতম পরশ বিনা---
কেমনে ধৈরজ ধরি, মরি মরি, স্মরশরে? ( অর্থাৎ কামবাণে )
.        পাখী দল উড়ে নীলিম গগনে ঝাঁকে ঝাঁকে।
.        হায়! পাখা যদি পাইতাম ঐ বিহঙ্গের মত,
.        উড়ে গিয়ে জড়াতুম বাহু-পাখা, সুকণ্ঠ বেড়িয়া তব।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর