কবি খতিসার বৈষ্ণব পদাবলী
*
গৌরচান্দের নাম শুনিতে নাই তার বাসনা
কবি খতিসা
এই পদটি ১৯৪৫ খৃষ্টাব্দে প্রকাশিত, যতীন্দ্রমোহন ভট্টাচার্য্য সম্পাদিত “বাঙ্গালার বৈষ্ণব-
ভাবাপন্ন মুসলমান কবি” গ্রন্থের ৫৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বাউল॥

গৌরচান্দের নাম শুনিতে নাই তার বাসনা।
ও তারে বুঝাইলে বোঝে না গো সই জপাইলে জপে না॥
বলছে মোরে কানে কানে, সে জপঁতে পারে সে নাম বিনে।
এ গো এখনে বুঝিলু তারে কালভুজঙ্গের ছানা॥
যেই নামে পাষাণ গলে, সেই নামে তার অঙ্গ জ্বলে।
এ গো লইবে না সেই নামটি মুখে করিয়াছে কল্পনা॥
রাখ্ মানে না থাক্‌ মানে না, দাব দিলেও দাব শুনে না।
এ গো যাদু টুনা কৈরে চাইলাম আছর করে না॥
দুর্ম্মতির গণ্ডকুলে অধম খতিসা বলে।
এ গো ঘটিল লাঞ্ছনা সই গো ঘটিল লাঞ্ছনা॥

.            *************************             
.                                                                           
সূচীতে . . .      



মিলনসাগর