কবি আবদুল বারীর বৈষ্ণব পদাবলী
*
তোরে মিনয় করি, চরণ ধরি, বৈলা দে গো রাই
কবি আবদুল বারী
এই পদটি ১৯৪৫ খৃষ্টাব্দে প্রকাশিত, যতীন্দ্রমোহন ভট্টাচার্য্য সম্পাদিত “বাঙ্গালার বৈষ্ণব-
ভাবাপন্ন মুসলমান কবি” গ্রন্থের ৪১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিরহ॥

তোরে মিনয় করি, চরণ ধরি, বৈলা দে গো রাই.
হৃদয়ের ধন রতমমণি, কোথায় গেলে পাই।
আমি কি করিব, কোথায় যাব, হারা হয়েছি কানাই॥
পশুপক্ষী, বৃক্ষলতা, জিজ্ঞাসা করি কানাইর কথা গো,
ওগো কেও বলে না মনের কথা, কৈ গেলে প্রাণ জুড়াই।
যার কাছে বসিয়ে কাঁদি, সে হৈয়া যায় আমার যদি গো,
বুঝি কপালে লেখেছে বিধি, খণ্ডাইবার উপায় নাই।
দুঃখ লগ্নে জন্ম আমার, দুঃখের নাহি পারাপার গো,
ওগো কে ঘুচাবে দুঃখ আমার, কি দিয়ে মন বুঝাই।
কি দোষ দিব বিধাতারে, সকলি কপালে করে গো,
ওগো আবদুল বারী কর্ম্মফেরে, কান্দিয়া কাল কাটাই।

.            *************************             
.                                                                           
সূচীতে . . .      



মিলনসাগর