কবি আকবর আলীর বৈষ্ণব পদাবলী
*
আমার প্রাণ কান্দে শ্যাম বন্ধুয়ার লাগিয়া
কবি ছাবাল আকবর আলী
বৈষ্ণব পদাবলী
এই পদটি ১৯৪৫ খৃষ্টাব্দে প্রকাশিত, যতীন্দ্রমোহন ভট্টাচার্য্য সম্পাদিত “বাঙ্গালার বৈষ্ণব-
ভাবাপন্ন মুসলমান কবি” গ্রন্থের ৩৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ বাউল॥
॥ পূর্ব্বরাগ॥ স্বপ্নদর্শন॥

আমার প্রাণ কান্দে শ্যাম বন্ধুয়ার লাগিয়া।
নূতন পিরিতে ছেল দিল লাগাইয়া॥ ধুয়া॥
সামকালার পিরিতে মোরে, রইতে না দিল ঘরে।
ও আমার প্রেমজ্বালায় অঙ্গ যায় জ্বলিয়া॥
এক ঘরে শুইয়া থাকি, সুতিলে স্বপনে দেখি।
ও আমার কর্ম্মদোষে না পাইলাম জাগিয়া॥
ছাবাল আকবর আলী বলে, পিরিতে মোর অঙ্গ জ্বলে।
ও বন্দে প্রাণে মাইল স্বপ্নে দেখা দিয়া॥

.            *************************             
.                                                                           
সূচীতে . . .      



মিলনসাগর
*
আমার মন কইল উদাসী গো
কবি ছাবাল আকবর আলী
বৈষ্ণব পদাবলী
এই পদটি ১৯৬৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, গুরুসদয় দত্ত ও
ডঃ নির্মলেন্দু ভৌমিক সম্পাদিত, “শ্রীহট্টের লোকসঙ্গীত” সংকলন, বৈষ্ণব পদাবলী অধ্যায়,
৭৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

আমার মন কইল১ উদাসী গো---
কই বাজে গো কালাচান্দের বাঁশী।
হায় গো, বাঁশীর সুরে প্রাণ বিদুরে২,
আমি কান্দি দিবা-নিশি গো॥

সখি গো, মনে লয়-- তার সঙ্গে যাইতাম
হইয়া তার দাসের দাসী।
হায় গো, যাইতে নাহি দিল আমায়-
ননদী নৈরাশী৩ গো॥

সখি গো, পিরিতের ছেল৪ বুকে মারি’
কোথায় রইলায়৫ বসি’।
পাইলে চরণ---দিব যৌবন
জাতি-কুল বিনাশি'॥

কইন৬  ছাবাল আকবর আলী---
আমি পিরিতের সন্ন্যাসী।
পাইলে করিতাম আমি
চিরদিনের খুশি গো॥

১ - করিল, ২ - বিদাঝিত হয়, ৩ - যে অপরকে মিরাশ করে, ৪ - শেল, ৫- রহিলে, ৬ -
কহেন

.            *************************             
.                                                                           
সূচীতে . . .      



মিলনসাগর