কই রইলায় পাক জোনাব-বারি ভণিতা ছাবাল আকবর আলী কবি আকবর আলী এই পদটি ১৯৬৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, গুরুসদয় দত্ত ও ডঃ নির্মলেন্দু ভৌমিক সম্পাদিত, “শ্রীহট্টের লোকসঙ্গীত” সংকলন, বাউল অধ্যায়, ১১৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
ও দুখ রহিল অন্তরে ভণিতা ছাবাল আকবর আলী কবি আকবর আলী এই পদটি ১৯৬৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, গুরুসদয় দত্ত ও ডঃ নির্মলেন্দু ভৌমিক সম্পাদিত, “শ্রীহট্টের লোকসঙ্গীত” সংকলন, বাউল অধ্যায়, ১৭৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ বাউলাঙ্গের গান॥
ও দুখ রহিল অন্তরে ফিরিতি১ বাড়াইয়া বন্ধে২ ছাড়িয়া গেল মোরে।
আর এস্কের৩ বেমারি যার ঘোর থাকে তার দিলে৪। এগো, ফুকারিয়া কয়না ওযে কয়না লোকের ডরে॥
আর প্রেমের বেমারি যার ধরিয়াছে মনে--- শরমভরম ত্যজ্য করে মাণ্ডক৫ রাখে উরে৬॥
দেহার মাঝে ছয়টি রিপু থাকে আমার সঙ্গে। ননদিনী কালসাপিনী--- ধর্ম নষ্ট করে॥
১ - পিরিতি, ২ - বন্ধু, ৩ - প্রেমের, ৪ - মনে, ৫ প্রেমাষ্পদ, ৬ বুকে।