কবি আলি আকবরের বৈষ্ণব পদাবলী
*
মায়ের চরণে নিবেদি
কবি আলি আকবর
সাহিত্য পত্রিকার পৌষ ১৩২১ সংখ্যায় (জানুয়ারী ১৯১৫) প্রকাশিত অনাথ দেবের “বঙ্গীয় মুসলমান ও বঙ্গ
সাহিত্য” প্রবন্ধ থেকে নেওয়া একটি শ্যাম বিষয়ক পদ।

মায়ের চরণে নিবেদি। ধ্রূ।
জননি গো মা---
হরে যারে হৃদে ধরে             সে পদনি পাব নি রে
অন্তরে জপিলে পাব নি॥
তরাহ জঙ্গম আদি                আমি কথ অপরাধী
না জানি কোন পাপ কৈরাছি॥
দয়াময়ী নাম ধর                অধম তারাইতে পার
আন্ধারে তরাইতে ক্ষতি কই।
আলি আকবর মতিহীন          মনের বাঞ্ছা অনুদিন
ত্রাণ কর পদছায়া দেই॥

.            *************************             
.                                                                           
সূচীতে . . .      



মিলনসাগর