তুমি আমি, আমি তুমি, জানিয়াছি মনে--- বীচিতে জন্মিয়া গাছ বীচি ধরে কেনে। এক হইতে দুই হইল প্রেমেরি কারণ, সে অবধি আশিকের দিলে৫ করে উচাটন॥
পরিন্দা জানোয়ার৬ যদি কোনো এক কলে জ্ঞাতি ছাড়া বদ্ধ হয় শিকারীয়ার জালে : কি হালে জিন্দেগী কাটে বন্ধখানায় তার--- মাণ্ডক৭ হইয়া করো আশিকের বিচার॥
আশিক-মাশুক যদি থাকে দুইস্থানে--- টেলি দিয়া খুশির মঙ্গল৮ যদি জানে ; বিনা দরশনে কিলা বাঁচিব জীবন৯ শুন প্রভু প্রাণ দিয়া মোর নিবেদন॥
পাগল আরকুমে কয়, মাশুক-বানিয়া১০, দুয়াঙ্গ পাতিয়া থইছইন উলুরে গাঁথিয়া১১। আহার করিতে যদি না যাইত মন--- না লাগিত প্রেম-লাঠা১২, না হইত মরণ॥
১ - বস্তুতে, ২ - বানাইয়া, ৩ - করিলে, ৪ - মেঘ, ৫ প্রেমিকের মনে, ৬ - যে প্রাণী উড়িতে জানে, ৭ - প্রেমাম্পদ, ৮ - টেলিগ্রাম কবিয়া খুশির খবর, ৯ - কি প্রকারে জীবন বাঁচিবে, ১০ - বেনে, ১১ - উইপোকা রাখিয়া (পাখী ধরিবার) ফাঁদ পাতিয়া রাখিয়াছেন, ১২ - প্রেমের লেঠা।
১ - প্রেমিক ছাড়া, ২ - “হাবিয়া” নামক নরকের অধিবাসী, ৩ - প্রেমে, ৪ - ভগবান প্রেরিত পুরুষ, মোহাম্মদ, ৫ - মাটি নির্মিত নরদেহ, ৬ - ইভ (?), ৭ - শ্রীহট্ট অঞ্চলের ‘চন্দ্রমুখী’র গীতি-কাহিনীর কথা বলা হইতেছে, 8 - শ্র্রীহট্ট অঞ্চলে প্রচলিত একটি প্রেমমূলক গীতি-কাহিনীর কথা বলা হইতেছে, ৯ - ভাবোন্মাদ, ১০ - মরিল, ১১ - পদ্মা নদী, ১২ - শূলে চড়ে।
পাগল আরকুমের নায়ের মরিল যাকন৩ ; পুঞ্জিপাতা৪ বিনাশিয়া হইল বিড়ম্বন। দয়া যদি করে নিজে আপে৫ পরওয়ারে৬--- নবীজীর ইজ্জতে৭ কেবল হাসরের বিচারে৮।
১ - যে ঘাটে নৌকা বাধা থাকে, ২ - পাল, ৩ - নৌকার পাটাতন (?), ৪ - পুঁজিপাটা, ৫ - আপনি, নিজে, ৬ - পালনকর্তা, খোদা, ৭ - নবীজীর খাতিরে, ৮ - শেষ দিনের বিচারে।
চাইনা রে বন্ধু আমি বেহেস্ত রে তোর ভণিতা পাগল আরকুম কবি আরকুম উল্লা বাউলাঙ্গের গান ১৯৬৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, গুরুসদয় দত্ত ও ডঃ নির্মলেন্দু ভৌমিক সম্পাদিত, “শ্রীহট্টের লোকসঙ্গীত” সংকলন, বাউল, ১৪০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ মনের মানুষ॥
চাইনা রে বন্ধু আমি বেহেস্ত১ রে তোর। আশিকের২ দপ্তরে নাম লেখিয়া দেও মোর॥
আর আহাদ৩ -আহ্মদের৪ ভেদ রাখিলে গোপন- সে ভেদে করিলায়৫ তুমি সৃষ্টি পতন। হায়রে, তুমি যে মাশুক৬ আমার--- ডাকি যে আদরে॥
আর এস্কের শরাব বন্ধু পিলাই’ দেও আমারে৭ পাগল হইয়া ফিরি যেন নগরে-বাজারে। হায়রে, তুমি যে মাশুক আমার--- রহিত৮ অন্তরে॥
আর আশিক বলিয়া বন্ধু ডাকো যদি মোরে--- দুজখের৯ হুকুম দিলে মানিয়া নিমু তারে । হায়রে, আশিকের দিল খুশি--- মাশুকের দিদারে॥
আর আশিকের ছিতম১০ নাই মাশুকের দরবার মাশুকের হুকুমের জিঞ্জিরা১১ আশিকের ফুলের হার। ও আমি দিমু গলে প্রেম-কৌশলে--- রত্ন জানি’ তারে॥
আর প্রেম না করিলু, গেল জিন্দেগী১২ বিফলে--- সোনার যৌবন গেল হায়ানের মিছালে১৩। পাগল আরকুমে বলে--- দয়া হইলে পাইতাম তোমারে ॥
১ - স্বর্গ, ২ - প্রেমিকের, ৩ - একমেবাদ্বিতীয়ম্ যে ভগবান, আল্লা, ৪ - মোহাম্মদ, ৫ - করিলে, ৬ - প্রেমাস্পদ, ৭ - আমাকে প্রেমের মদ পান করাইয়া দাও, ৮ - রহিবে, ৯ - নরকের, ১০ - কষ্ট, ১১ - শিকল, ১৩ - জীবন, ১৩ - পশুর মতো, ৮ অদৃষ্টের লেখা
নারীর সাথে সাবধানেতে মইলা কতো জন ভণিতা পাগল আরকুম কবি আরকুম উল্লা বাউল গান ১৯৬৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, গুরুসদয় দত্ত ও ডঃ নির্মলেন্দু ভৌমিক সম্পাদিত, “শ্রীহট্টের লোকসঙ্গীত” সংকলন, বাউল, ১৯৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ দেহতত্ত্ব॥
নারীর সাথে সাবধানেতে মইলা১ কতো জন--- যৌবন নয় রে আপন। লাভের পন্থে মূল হারাইয়া হইল বিড়ম্বন।
মাখন জানি’ ঘোল-পানি খাইলা! কতো জনে--- হকিকী২ হারিয়া দিল৩, মজাজি কারণে৪। বিনা আজরাইলে৫ তার হইল মরণ : না হইল জনজা৬ গোছল৭, না হইল কাফন৮
আর দুইটি নদীর একটি নালা, তাতে বহে জল---_ সে নদী বান্ধিত৯ পারে---যে হয় পাগল। পাগল ছাড়া কইল যারা নদীর দরশন : তন্ত্র-মন্ত্র, জ্ঞান-বুদ্ধি হারিল১০ তখন॥
আর পাগল আরকুমে বলে, ঠেকছি কলে খাইয়া নদীর জল--- লাগছে নিশা১১ যায় না খসা, উল্টা বড়ির১২ কল। ছাড়তে গেলে ধরে কলে করি’ অন্বেষণ : পাতনি১৩ দেখি ফান্দা বাজী হইল মরণ॥
১ - মরিল, ২ - ঈশ্বর প্রেম, ৩ - হারাইয়া ফেলিল, ৪ - ঐহিক প্রেমের কারণে, ৫ - যমে, ৬ - মৃত্যুর পর কবর দিবার সময়ে মৃতের পারলৌকিক মঙ্গলার্থ প্রার্থনা, ৭ - স্নান, ৮ - শব আচ্ছাদক বস্ত্র, ৯ - বাঁধিতে, ১০ - হারাইল, ১১ - নেশা, ১২ - বড়শীর ১২ পাতানো।
নারীর দেহায় কি ধন-রতন যদি চিনলায় না ভণিতা পাগল আরকুম কবি আরকুম উল্লা বাউল গান ১৯৬৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, গুরুসদয় দত্ত ও ডঃ নির্মলেন্দু ভৌমিক সম্পাদিত, “শ্রীহট্টের লোকসঙ্গীত” সংকলন, বাউল, ১৯৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ দেহতত্ত্ব॥
নারীর দেহায় কি ধন-রতন যদি চিনলায়১ না--- বা’ খালি দেখিয়া দেওয়ানা২ ; পানি-লাগামেতে ঘোড়ায় বাগ মানে না॥
আর সোনারী৩ না জানে চাইল৪ বানাইতে জেওর৫ ; সুয়াগা৬ ঢালিয়া দিল পিতলের উপর। সোনা-পিতল-তামা তিন একই নমুনা কোন্ চিজের কোন্ পুট---তাতো জানে না॥
আর ছঙ্গ৭ আর ফেরুজা৭-মুতি৮ জওয়াহির অকিক৫ ; জহুরী কিম্মত৯ জানে পাথর মাফিক১০। অবুলা১১ না জানে তার মূল্যের ঠিকানা--- আনা-ফানা বেচিয়া খায়---খই-সাড়ু-চানা॥
আর পাগল আরকুমে কয় মুরশিদের ঠাঁই--- পাগলা ঘোড়ার জিন-গাদি১২ কি দিয়া লাগাই দয়া যদি করইন১৩ মুরশিদ জানিয়া কমিনা১৪--- এস্কের১৫ লাগাম বিনে ছওয়ার১৬ মানে না॥
১ - চিনিলে, ২ - পাগল, ৩ - স্বর্ণকার, ৪ - চাল, ধরণ, ৫ অলঙ্কার, ৬ - সোহাগা, ৭ - মুল্যবান পাথর বিশেষ, ৮ - মোতি, মুক্তা, ৯ - মূল্য, ১০ - অনুযায়ী, ১১ - অবলা, ১২ - গদি, ১৩ - করেন, ১৪ - ক্ষুদ্র, হীন, তুচ্ছ, ১৫ - প্রেমের, ১৬ - সওয়ার।
পুরুষ নারী সমান করি ভণিতা পাগল আরকুম কবি আরকুম উল্লা বাউল গান ১৯৬৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, গুরুসদয় দত্ত ও ডঃ নির্মলেন্দু ভৌমিক সম্পাদিত, “শ্রীহট্টের লোকসঙ্গীত” সংকলন, বাউল, ১৯৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ দেহতত্ত্ব॥
পুরুষ নারী সমান করি’ কামানিতে তুলুনি১ ; সজনি, প্রেমের ভাণ্ডার কারে দিল বরগনি২॥
নারী যদি না হইত পিরিতের ভাণ্ডার--- পুরুষ না হইত বেগার৩, হায় হায় ; সই সই, হায়রে, বিনা পয়সায় তুলিয়া মাথায় দিছে বোঝা রমণী॥
আর হীরালাল-মাণিকের ভরা তুলিয়া আমার নায়--- ভাসাইয়া দিলায় রে বন্ধু, বিছ-দরিয়ায়১। ওরে, বাদামে বাতাস ধরে না২ হাইল মানে না ছুকানেতে৩॥
আর মধ্যে মধ্যে চরা নদীর নাহি চিনি ধার--- ডুব্ লে ভরা, যাইব মারা---বেসাত আমার। ওরে, কলঙ্কিনী নামটি আমার রইব রে তোর এ জগতে॥
আর দাঁড়ী-মাঝি-লোক-জন চলিয়া যাইবা ঘরে চাইর তক্তার নাওখান আমার পড়ব বালুচরে। ওরে, পেরাগ-পাতাম-বাকা-গুছা৪ ঝরিয়া যাইব সেখানেতে ॥
আর থাক৫ যাইব খাকে মিশি' আব৬ যাইব তার সনে--- আতস৭ যাইব বাজের৮ সঙ্গে উড়িয়া গগনে। হায়রে, আমাব যে চালান-চৌথা রইব রে মা’জনের৯ হাতে॥
পাগল আরকুমে বলে, দেশে গেলে ফিরিয়া আইমু না আমি আইলাম, আমি রইলাম, আমি চিনলাম না। হায়রে, আমি যদি চিনতাম আমি মিশিয়া যাইতাম জাতের সাথে॥
১ - মাঝ সমুদ্রে, ২ - পালে বাতাস লাগে না, ৩ - হালের কাটায় হাল মানে না, ৪ - নৌকার ভিন্ন-ভিন্ন অংশের নাম ; আব, অতাস, খাক ও বাদ, ৫ - মাটি, ৬ - মেঘ, ৭ - আগুন, ৮ - বাতাসের, ৯ - মহাজনের।
এই নদী শতধার ভণিতা পাগল আরকুম কবি আরকুম উল্লা বাউল গান ১৯৬৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, গুরুসদয় দত্ত ও ডঃ নির্মলেন্দু ভৌমিক সম্পাদিত, “শ্রীহট্টের লোকসঙ্গীত” সংকলন, বাউল, ১৫০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ পীর-মুরশিদা ও গুরুর প্রতি॥
এই নদী শতধার,--- এই নদীর শতধার,_ নাও ধরি মুই কি পরকারে। প্রাপ-নাথ, আমি কিলা১ যাই প্রেমের বাজারে॥